Title: কাবাব শেফ
Company Name: AZAL GROUP
Vacancy: 3
Age: At least 28 years
Job Location: Dhaka (Basundhara RA)
Salary: Negotiable
Experience:
Published: 2026-09-03
Application Deadline: 2026-09-30
Education:
অভিজ্ঞতা:
কোনো স্বনামধন্য রেস্তোরাঁ বা হোটেলে কাবাব/তন্দুর শেফ হিসেবে ন্যূনতম ৫–৬ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বিভিন্ন ধরণের লাইভ গ্রিল এবং তন্দুর ওভেন পরিচালনায় পারদর্শী হতে হবে।
খাদ্য নিরাপত্তা এবং কিচেন হাইজিন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
দ্রুত কাজ করার দক্ষতা এবং চাপের মধ্যে দায়িত্ব পালনের মানসিকতা।
শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, তবে বাস্তব দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিভিন্ন ধরণের কাবাব (যেমন: শিক কাবাব, বটি কাবাব, রেশমি কাবাব, চিকেন টিক্কা ইত্যাদি) এবং তন্দুরি আইটেমের মসলা তৈরি, মেরিনেশন ও গ্রিল করা।
চারকোল গ্রিল ও তন্দুর ওভেনের সঠিক তাপমাত্রা বজায় রেখে নিখুঁতভাবে খাবার প্রস্তুত করা।
রেস্তোরাঁর নির্ধারিত রেসিপি অনুযায়ী খাবারের স্বাদ, মান ও সঠিক সাইজ বজায় রাখা।
কাঁচা মাংস, মসলা এবং কয়লার স্টক তদারকি করা এবং সময়মতো প্রয়োজনীয় পণ্যের চাহিদা দেওয়া।
রান্নাঘর ও তন্দুর সেকশনের সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।
কিচেনের জুনিয়র স্টাফ বা সহকারীদের তন্দুর ও গ্রিলিংয়ের কাজে সহায়তা ও দিকনির্দেশনা দেওয়া।
মাংসের সঠিক সংরক্ষণ (FIFO পদ্ধতি) নিশ্চিত করে খাবারের অপচয় ন্যূনতম রাখা।
দিনশেষে গ্রিল, শিক এবং তন্দুর ওভেন সঠিকভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা।
উৎসব ভাতা (বছরে ২টি বোনাস)
ডিউটি চলাকালীন খাবার সুবিধা
টিপস ও সার্ভিস চার্জ (রেস্তোরাঁর নিয়ম অনুযায়ী)
কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ