Title: প্রোগ্রাম অফিসার (পুরুষ) - গ্রেড-XXI
Company Name: Bangladesh Extension Education Services (BEES)
Vacancy: 1
Age: 22 to 32 years
Job Location: Bogura, Gopalganj, Sunamganj
Salary: Tk. 31450 - 34405 (Monthly)
Experience:
Published: 2026-08-31
Application Deadline: 2026-09-15
Education:
বিজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীর পর্যায়ের একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন Microcredit Regulatory Authority (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত: সনদ নং ০০৫৭২-০২৫১৭-০০২৬৩। দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগীতায় ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। বিজের উন্নয়নমূলক কর্ম কান্ডে শিক্ষা কর্মসূচি'র আওতায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পর্যায়ে সুনামগঞ্জ , গোপালগঞ্জ/বগুড়া জেলার কর্মএলাকায় শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে উল্লেখিত পদে জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
উক্ত পদে সংক্ষিপ্ত দায়িত্বাবলি:
বিজ কর্ম এলাকায় ক্ষুদ্রঋণ কর্মসূচীর সদস্যদের পিছিয়ে পরা ০৪-০৬ বছর বয়সের শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা।
কমিউনিটি পর্যায়ে সংস্থাকে গ্রহণযোগ্য করে তোলা।
বিজ পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের কাজের দিক নির্দেশনা প্রদান ও তত্ত্বাবধায়ন করা
সংশ্লিষ্ট সরকারী বেসরকারী অফিসের সাথে সুসম্পর্ক ও সমন্বয় সাধন করা। কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রামে পারদর্শী হতে হবে।
এছাড়া ইন্টারনেট ব্রাউজিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট ও রিপোর্টিং কাজে দক্ষতা থাকতে হবে।
বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধা সমূহ:
চাকুরি স্থায়ী করণের পর এ পদের জন্য বাড়ি-ভাড়া, চিকিৎসা-ভাতা এবং অন্যান্য ভাতাসহ মাসিক বেতন স্থান ভেদে প্রায় ৩১৪৫০/= টাকা হতে ৩৪৪০৫/= টাকা প্রদান করা হবে।
সুযোগ-সুবিধা সমূহ:
উক্ত পদে যোগদানের পর ৩ মাস শিক্ষানবিশ কাল হিসেবে বিবেচিত হবে। এ সময়ে সর্বসাকুল্যে শিক্ষানবিশ ভাতা প্রোগ্রাম অফিসার গ্রেড-XXI পদে মাসিক ২০,০০০/= টাকা প্রদান করা হবে। সফলভাবে ৩ মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বিজ-এ স্থায়ী করণ করা হবে এবং কর্মস্থল ভেদে উল্লেখ্য মোট বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। সংস্থার চাকুরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তি প্রতি বছরে বেতন এর অতিরিক্ত দুইটি উৎসব বোনাস (প্রতিটি মূল বেতন এর সমপরিমান), বৈশাখি ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড (১০% নিজ এবং ১০% সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের ২০%), বছরে ২টি গ্রাচ্যুইটি (প্রতিটি মূল বেতনের সমপরিমান), যাতায়াত ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, পেনশন সুবিধা (২৫/৩০ বছর চাকুরি পূর্ণ হলে যথাক্রমে ১০/১২ মাসের পূর্ণ বেতন ভাতা), বিএসএসপি (বিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম), স্টাফ কল্যাণ ভাতা। প্রতি বছর জুলাই মাসে বিগত ১২ মাসের কর্ম মূল্যায়ন সন্তুষ্টি সাপেক্ষে মূল বেতন বৃদ্ধি প্রাপ্ত হবেন।