Watchman (Female)

Job Description

Title: Watchman (Female)

Company Name: Médecins Sans Frontières (MSF)

Vacancy: --

Age: At least 18 years

Job Location: Cox`s Bazar (Ukhia)

Salary: Tk. 31000 (Monthly)

Experience:

Published: 2026-07-08

Application Deadline: 2026-07-15

Education:

Requirements:

Skills Required:

Additional Requirements:

  • Age At least 18 years
  • Only Female

• Essential: Class 8th preferred.

• 1 year Experience working with NGOS in similar position (guard, patient navigator, crowd controller, etc) is preferred.

• Essential : English and Bangla Language

• Desirable : Chittagongian Dialect.



Responsibilities & Context:

• Carrying out surveillance and guarding activities in MSF facilities, according to MSF protocols and security rules, in order to ensure the safety and security of all mission's personnel and premises.

• এমএসএফ-এর নীতিমালা ও নিরাপত্তা বিধি অনুসরণ করে এমএসএফ স্থাপনায় নজরদারি ও প্রহরার দায়িত্ব পালন করা, যাতে মিশনের সকল কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা যায়।

MSF Section/Context Specific Accountabilities

Accountabilities দায়িত্বসমূহ

• Surveying the MSF premise's access and guides people to reception within authorized hours. Contacts administration team for authorizing people access.

• অনুমোদিত সময়ের মধ্যে এমএসএফ প্রাঙ্গণে প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং আগত ব্যক্তিদের রিসেপশনে নির্দেশনা প্রদান করা। প্রয়োজনে প্রশাসন টিমের সাথে যোগাযোগ করে প্রবেশের অনুমতি নিশ্চিত করা।

• Watching MSF premises and property's perimeter fence through regular patrols. Remaining on duty until other watchman comes to do a handover, never leaving the post unattended.

• নিয়মিত টহলের মাধ্যমে এমএসএফ প্রাঙ্গণ ও সীমানা প্রাচীর পর্যবেক্ষণ করা। পরবর্তী ওয়াচম্যান দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত কর্মস্থলে অবস্থান করা এবং কখনও পোস্ট ফাঁকা না রাখা।

• Organizing traffic of vehicles within the premises and directs them in and out.

• প্রাঙ্গণের ভেতরে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা এবং সঠিকভাবে প্রবেশ ও বের হতে সহায়তা করা।

• Checking that the doors and windows are locked and lights are off when people leave premises. Checking that security lights are working properly and informing line manager of any possible problems.

• লোকজন প্রাঙ্গণ ত্যাগ করার পর দরজা-জানালা বন্ধ ও লাইট নিভানো হয়েছে কিনা তা নিশ্চিত করা। নিরাপত্তা লাইট সঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করা এবং কোনো সমস্যা থাকলে লাইন ম্যানেজারকে অবহিত করা।

• Keeping area within MSF premises clean and tidy (ex. empty dustbins, sweep paths, etc.) and performs general maintenance activities of the garden (ex. cut grass, maintain flower beds, prune trees if necessary, etc.).

• এমএসএফ প্রাঙ্গণ পরিষ্কার ও পরিপাটি রাখা (যেমন: ডাস্টবিন খালি করা, পথ ঝাড়ু দেওয়া ইত্যাদি) এবং বাগানের সাধারণ রক্ষণাবেক্ষণ কাজ করা (যেমন: ঘাস কাটা, ফুলের বাগান পরিচর্যা, প্রয়োজনে গাছ ছাঁটাই করা)।

• Maintaining watchmen's torch and other lighting tools, returning used batteries and keeping the necessary supply of spare batteries. Maintaining communication equipment (radio) in working conditions and providing battery availability.

• ওয়াচম্যানের টর্চ ও অন্যান্য আলোক সরঞ্জাম সচল রাখা, ব্যবহৃত ব্যাটারি ফেরত দেওয়া এবং অতিরিক্ত ব্যাটারির পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা। যোগাযোগ যন্ত্রপাতি (রেডিও) সচল রাখা এবং ব্যাটারির প্রাপ্যতা নিশ্চিত করা।

• Supervising diesel/petrol tank levels and providing spare can(s) of fuel. Ensuring the correct functioning of generator and water pumps (starting, switching off, record sheet of operating hours and maintenance) as well as the correct use of extinguishers (being aware of their location).

• ডিজেল/পেট্রোলের পরিমাণ পর্যবেক্ষণ করা এবং অতিরিক্ত জ্বালানির ক্যান প্রস্তুত রাখা। জেনারেটর ও পানির পাম্প সঠিকভাবে চালু ও বন্ধ করা, কার্যঘণ্টা ও রক্ষণাবেক্ষণের রেকর্ড রাখা এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার ও অবস্থান সম্পর্কে সচেতন থাকা।

• Informing line manager of arrival of any materials before unloading and helping MSF staff carry heavy items, if necessary.

• কোনো মালামাল আনলোড করার আগে লাইন ম্যানেজারকে অবহিত করা এবং প্রয়োজনে এমএসএফ কর্মীদের ভারী জিনিস বহনে সহায়তা করা।

• MSF Section/Context Specific Accountabilities

• এমএসএফ সেকশন/প্রেক্ষাপটভিত্তিক দায়িত্বসমূহ

Verification/Checking যাচাই/পর্যবেক্ষণ

• Maintain a logbook for visitor and immediately inform the Head of Watchmen/Security Focal Point/Logistics Supervisor if any security issue arises.

• ভিজিটর লগবুক সংরক্ষণ করা এবং কোনো নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে হেড অব ওয়াচম্যান/সিকিউরিটি ফোকাল পয়েন্ট/লজিস্টিকস সুপারভাইজারকে অবহিত করা।

• The watchman is responsible for guiding patients inside the clinic and calmly and respectfully informing them about the clinic’s routine (waiting, registration, entry/exit, consultation timings).

• ওয়াচম্যান রোগীদের ক্লিনিকের ভেতরে নির্দেশনা প্রদান করবে এবং শান্ত ও সম্মানজনকভাবে ক্লিনিকের নিয়ম-কানুন (অপেক্ষা, রেজিস্ট্রেশন, প্রবেশ/বাহির, পরামর্শের সময়সূচি) সম্পর্কে জানাবে।

• Control the crowd to ensure that the maximum number of patients allowed by policy receive treatment and that their consultation time is respected while showing proper respect to our beneficiaries. Direct and assist authorized individuals to the reception.

• ভিড় নিয়ন্ত্রণ করা যাতে নীতিমালা অনুযায়ী অনুমোদিত সর্বোচ্চ সংখ্যক রোগী চিকিৎসা পায় এবং তাদের পরামর্শের সময় সম্মান করা হয়। অনুমোদিত ব্যক্তিদের রিসেপশনে নির্দেশনা ও সহায়তা প্রদান করা।

• Ensure that no one enters without a valid reason or permission from the watchman/security focal point or line manager. Politely and respectfully, deny entry to unauthorized individuals, directing them to the exit. Immediately inform the Head of Watchmen/Security Focal Point/Logistics Supervisor if any issues arise.

• বৈধ কারণ বা অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে না দেওয়া। অননুমোদিত ব্যক্তিদের বিনয়ের সাথে প্রবেশে বাধা দিয়ে বের হওয়ার পথ দেখানো। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো।

• Restrict entry to anyone carrying weapons and direct them to the locker room to deposit their weapons before entry. If you cannot reach the Security Focal Point, remain calm and polite and never compromise personal safety.

• অস্ত্র বহনকারী ব্যক্তিদের প্রবেশ সীমিত করা এবং প্রবেশের আগে অস্ত্র লকার রুমে জমা দিতে নির্দেশনা দেওয়া। সিকিউরিটি ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগ সম্ভব না হলে শান্ত ও ভদ্র আচরণ বজায় রাখা এবং নিজের নিরাপত্তা ঝুঁকিতে না ফেলা।

• Guide incoming vehicles to vehicle parking shed, assisting them in entering and exiting the premises.

• আগত যানবাহনকে পার্কিং এলাকায় নির্দেশনা দেওয়া এবং প্রবেশ ও বের হতে সহায়তা করা।

Guarding প্রহরার দায়িত্ব

• Provide security to the MSF facility, its surroundings, and assets by monitoring the entire designated area and boundary fences. Ensure the patrol regularly following line manager instructions.

• নির্ধারিত এলাকা ও সীমানা প্রাচীর নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এমএসএফ স্থাপনা, এর আশপাশ এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। লাইন ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত টহল নিশ্চিত করা।

• Avoid confronting intruders aggressively, remaining unarmed and calm, and immediately report to the line manager.

• অনুপ্রবেশকারীদের সাথে আক্রমণাত্মক আচরণ এড়িয়ে চলা, নিরস্ত্র ও শান্ত থাকা এবং সঙ্গে সঙ্গে লাইন ম্যানেজারকে অবহিত করা।

• Ensure vehicle safety, which parked at night in the premises.

• প্রাঙ্গণে রাতে পার্ক করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা।

• Keep records of MSF property moved from compound to other location (if requested by line manager) and prevents any unauthorized movement of property.

• লাইন ম্যানেজারের অনুরোধে কম্পাউন্ড থেকে অন্য স্থানে স্থানান্তরিত এমএসএফ সম্পদের রেকর্ড সংরক্ষণ করা এবং কোনো অননুমোদিত সম্পদ স্থানান্তর প্রতিরোধ করা।

• At night or during shift handover, or when staff leave the facility, ensure that all doors and windows of buildings inside the facility are closed, and all lights are turned off.

• রাতে, শিফট হ্যান্ডওভারের সময় বা কর্মীরা স্থাপনা ত্যাগ করলে নিশ্চিত করতে হবে যে ভবনের সব দরজা-জানালা বন্ধ এবং সব লাইট নিভানো হয়েছে।

• Continue working until the next guard arrives and the shift is handed over. Never leave the post or security checkpoint unattended.

• পরবর্তী প্রহরী এসে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। কখনোই পোস্ট বা নিরাপত্তা চেকপয়েন্ট ফাঁকা রাখা যাবে না।

• Ensure the handover form is filled out and signed properly during handover.

• হ্যান্ডওভারের সময় হ্যান্ডওভার ফর্ম সঠিকভাবে পূরণ ও স্বাক্ষর নিশ্চিত করা।

• Maintenance রক্ষণাবেক্ষণ

• Keep common areas, such as resting areas and driver quarters, well-maintained.

• সাধারণ ব্যবহারযোগ্য স্থান যেমন বিশ্রামাগার ও ড্রাইভার কোয়ার্টার ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা।

• Perform general garden maintenance, like grass cutting, tending to flower beds, and weeding, at the line manager’s request.

• লাইন ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী বাগানের সাধারণ রক্ষণাবেক্ষণ যেমন ঘাস কাটা, ফুলের বাগানের যত্ন নেওয়া এবং আগাছা পরিষ্কার করা।

• Keep uniforms and other equipment in good condition, and notify authorities in advance if replacements are needed.

• ইউনিফর্ম ও অন্যান্য সরঞ্জাম ভালো অবস্থায় রাখা এবং প্রতিস্থাপন প্রয়োজন হলে আগাম কর্তৃপক্ষকে জানানো।

• Show respect towards MSF goods and materials.

• এমএসএফ-এর মালামাল ও উপকরণের প্রতি যত্নশীল ও সম্মানজনক আচরণ করা।

• Keep the workplace (guardhouse, designated gate) clean and tidy.

• কর্মস্থল (গার্ডরুম, নির্ধারিত গেট) পরিষ্কার ও পরিপাটি রাখা।

Equipment সরঞ্জাম

• Take care of supplied equipment. • সরবরাহকৃত সরঞ্জামের যথাযথ যত্ন নেওয়া।

• Ensure that the watchmen's torches are functioning correctly.

• ওয়াচম্যানদের টর্চলাইট সঠিকভাবে কাজ করছে তা নিশ্চিত করা।

• Ensure the phone is working properly and has its charger.

• ফোন সঠিকভাবে কাজ করছে এবং চার্জার উপলব্ধ আছে তা নিশ্চিত করা।

• Ensure proper operation of generators and water pumps: starting, switching off, and maintaining records of working hours and maintenance. Also, ensure fuel tanks are full, with a spare fuel can available at all times, as well as the correct use of extinguishers.

• জেনারেটর ও পানির পাম্প সঠিকভাবে চালু ও বন্ধ করা, কার্যঘণ্টা ও রক্ষণাবেক্ষণের রেকর্ড সংরক্ষণ করা। জ্বালানি ট্যাংক পূর্ণ রাখা, অতিরিক্ত জ্বালানির ক্যান প্রস্তুত রাখা এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

• During shift changes, ensure proper handover of watchmen’s equipment (e.g., phone, torch, boots, raincoat). Report any issues to the line manager.

• শিফট পরিবর্তনের সময় ওয়াচম্যানদের সরঞ্জাম (যেমন ফোন, টর্চ, বুট, রেইনকোট) সঠিকভাবে হস্তান্তর নিশ্চিত করা এবং কোনো সমস্যা হলে লাইন ম্যানেজারকে জানানো।

• Maintain an updated register for logbooks and a stock card for the generator.

• লগবুকের হালনাগাদ রেজিস্টার এবং জেনারেটরের স্টক কার্ড সংরক্ষণ করা।

• Refuel the hospital’s generator as instructed.

• নির্দেশনা অনুযায়ী হাসপাতালের জেনারেটরে জ্বালানি সরবরাহ করা।

• Check that security lights are working, and inform the line manager if any issues arise.

• নিরাপত্তা লাইট সঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করা এবং কোনো সমস্যা হলে লাইন ম্যানেজারকে অবহিত করা।

• Ensure lights are turned on at sunset and off at sunrise.

• সূর্যাস্তের সময় লাইট চালু এবং সূর্যোদয়ের সময় লাইট বন্ধ করা নিশ্চিত করা।

Reporting

• প্রতিবেদন প্রদান

• Inform the line manager before unloading any goods or materials that arrive.

• আগত কোনো পণ্য বা মালামাল আনলোড করার আগে লাইন ম্যানেজারকে অবহিত করা।

• If someone is absent, inform the line manager before the shift begins so that a replacement can be arranged. Watchmen are not allowed to swap shifts without the line manager’s consent.

• কেউ অনুপস্থিত থাকলে শিফট শুরুর আগে লাইন ম্যানেজারকে জানাতে হবে যাতে বিকল্প ব্যবস্থা করা যায়। লাইন ম্যানেজারের অনুমতি ছাড়া ওয়াচম্যানদের শিফট পরিবর্তন করা যাবে না।

• If you need to leave the designated post during the shift for any specific reason, do so only with the line manager's permission.

• শিফট চলাকালীন কোনো বিশেষ কারণে নির্ধারিত পোস্ট ত্যাগ করতে হলে শুধুমাত্র লাইন ম্যানেজারের অনুমতি নিয়ে তা করতে হবে।

• Ensure that the line manager is informed of any issues concerning the safety of the building or facility.

• ভবন বা স্থাপনার নিরাপত্তা সংক্রান্ত যেকোনো বিষয় লাইন ম্যানেজারকে অবহিত করা নিশ্চিত করতে হবে।

• Inform the line manager or technical advisor of any incidents that occur within or near the MSF facility.

• এমএসএফ স্থাপনার ভেতরে বা আশপাশে কোনো ঘটনা ঘটলে লাইন ম্যানেজার বা টেকনিক্যাল অ্যাডভাইজারকে জানাতে হবে।

• Use the security register to record information on people's movement, vehicle entries and exits, or significant events.

• মানুষের চলাচল, যানবাহনের প্রবেশ ও প্রস্থান অথবা গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য নিরাপত্তা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

• Other Tasks অন্যান্য দায়িত্ব

• Assist MSF staff with carrying heavy items when needed. প্রয়োজন হলে এমএসএফ কর্মীদের ভারী জিনিস বহনে সহায়তা করা।

• Be aware and attentive to the watchman’s detailed job procedures (e.g., working hours/days).

• ওয়াচম্যানের বিস্তারিত কাজের নিয়মাবলি (যেমন কর্মঘণ্টা/কর্মদিবস) সম্পর্কে সচেতন ও মনোযোগী থাকা।

• Attend meetings and potential training programs. • মিটিং এবং সম্ভাব্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করা।

• Perform any additional tasks assigned by the line manager outside regular duties.

• নিয়মিত দায়িত্বের বাইরে লাইন ম্যানেজার কর্তৃক অর্পিত অতিরিক্ত কাজ সম্পাদন করা।



Job Other Benifits:

    05 Permanent & 01 Temporary Position. Salary according to (Level 1) of the internal MSF salary grid (BDT 31000 Gross). Salary is not negotiable. Income tax deduction from salary based on current income tax rule. 2 annual leave days per month worked. Medical insurance for employee and direct dependents based on Health Care Policy- Locally Recruited Staff.

    There is no provisions for relocation. 2 Festival Bonuses after completion of one year of uninterrupted continuous service.



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Only Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs