কর্মসূচি সংগঠক (Programme Organizer)

Job Description

Title: কর্মসূচি সংগঠক (Programme Organizer)

Company Name: Badabon Sangho

Vacancy: --

Age: At least 20 years

Job Location: Bagerhat

Salary: Tk. 12500 (Monthly)

Experience:

Published: 2026-08-18

Application Deadline: 2026-09-17

Education:

    • HSC
  • সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At least 20 years
  • অভিজ্ঞতা প্রয়োজন নেই।

  • বয়স সর্বনিম্ন ২০ বছর।

  • বাগের হাট স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে।

  • নারীদের অগ্রাধিকার দেয়া হবে। পুরুষ প্রার্থীও আবেদন করতে পারবেন।

  • বিধবা, তালাকপ্রাপ্তা, একক ও শারীরিক প্রতিবন্ধী নারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।।

  • আবেদনের জন্য কোনো ধরণের খরচ নেই।

  • যে কোনো প্রকার সুপারিশ আবেদনকারীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

  • বাদাবন সংঘ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা বা চাকুরির এই বিজ্ঞপ্তি বাতিল করতে পারবে।



Responsibilities & Context:

Job Context

বাদাবন সংঘ একটি নারী অধিকার ও নারী পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বাদাবন সংঘ বাগেরহাট, ঢাকা, খুলনা, নওগাঁ ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করছে। নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রাম পর্যায়ে দল তৈরী, উঠান বৈঠক আয়োজন ও সচেতনতামূলক কার্যক্রম, সঞ্চয় ও ঋণ কার্যক্রমের জন্য বাগেরহাট জেলার কচুয়া শাখা, সিএন্ডবি বাজার শাখা, বেতাগা শাখা ও মোংলা শাখার জন্য কর্মসূচী সংগঠক পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেয়া হবে। বাগেরহাট স্থানীয় বাসিন্দার মধ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে কর্মসূচি সংগঠক পদে দরখাস্ত আহবান করছে।

Job Location

  • বাগেরহাট (কচুয়া, সিএন্ডবি বাজার, বেতাগা ও মোংলা)

Job Responsibilities

  • সাপ্তাহিক উঠান বৈঠকে উন্নয়নমূলক আলোচনা করা, যেমন: নারীর প্রতি সহিংসতার ধরণ ও প্রতিকার, বাল্য বিবাহ বিষয়ে সচেতনতা ইত্যাদি।

  • সদস্য জরিপের মাধ্যমে নতুন দল গঠন করা এবং দলীয় সদস্যদের সহিত নিয়মিত যোগাযোগ স্থাপন করা।

  • মাসিক কর্ম পরিকল্পনা তৈরী করা এবং তদানুসারে প্রতিদিন কাজ করা।

  • মাঠ পর্যায়ে সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করা।

  • নারী সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা ও সদস্যদের মধ্যে ঐক্যমত তৈরী করা।

  • দলীয় সদস্যদের নিয়ে নিয়মিত সাপ্তাহিক সভা করা এবং দলীয় পর্যায়ে প্রবিধান লেখা ও অন্যান্য খাতাপত্র এবং সদস্য পাশবই হালনাগাদ রাখা।

  • অফিস কর্তৃক প্রদত্ত জরিপের কাজে অংশগ্রহণ করা।

  • সদস্যদের নারীবাদী চিন্তা ও নেতৃত্ব তৈরী করা এবং সদস্যদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও প্রতিরোধ তৈরীতে উদ্বুদ্ধ করা।

  • মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সভা, সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন করার জন্য সহযোগিতা করা



Job Other Benifits:

    বাদাবন সংঘ'র মানব সম্পদ নীতিমালা অনুসারে,

    • অংশগ্রহনমূলক প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি প্রদান করা হবে।

    • মোবাইল বিল এবং মাঠ পর্যায়ে যাতায়াত খরচ প্রদান করা হবে।

    • বাৎসরিক ২ টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হবে।

    • বাৎসরিক বেতন বৃদ্ধি, বেতন বহিঃর্ভূত দুপুরের খাবার প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs