Title: Security Supervisor
Company Name: Khulshi Town Centre
Vacancy: --
Age: 25 to 50 years
Job Location: Chattogram
Salary: Negotiable
Experience:
যোগ্যতা ও অভিজ্ঞতাসশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে
সেনাবাহিনী/নৌবাহিনী/বিমানবাহিনীতে নিরাপত্তা, প্রশাসন, অপারেশন বা নেতৃত্বস্থানীয় দায়িত্বের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
নিরাপত্তা ব্যবস্থাপনা ও জনবল পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম ও মানসিকভাবে দৃঢ় হতে হবে।
অধীনস্থ নিরাপত্তাকর্মীদের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ করার সক্ষমতা থাকতে হবে।
বাংলা ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে;
ইংরেজিতে প্রাথমিক যোগাযোগ ও রিপোর্ট লেখার সক্ষমতা থাকলে অগ্রাধিকার।
Security Supervisor
পদের উদ্দেশ্য
কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তাকর্মীদের কার্যক্রম পরিচালনা ও তদারকি করা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সম্পদ, পণ্য ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখা।
প্রধান দায়িত্বসমূহ
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা, পরিচালনা ও নিয়মিত তদারকি করা।
নিরাপত্তাকর্মীদের ডিউটি রোস্টার, পোস্টিং ও শিফট পরিচালনা করা।
প্রধান গেট, প্রবেশপথ, সীমানা, গুদাম, অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা
কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, দর্শনার্থী ও যানবাহনের প্রবেশ-বাহির নিয়ন্ত্রণ ও রেকর্ড সংরক্ষণ করা।
অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি, যানবাহন, মালামাল বা পণ্য কারখানায় প্রবেশ/বাহির হতে না পারে তা নিশ্চিত করা।
পণ্য, কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য কোম্পানির সম্পদ চুরি, ক্ষতি বা অননুমোদিত অপসারণ প্রতিরোধ করা।
CCTV, গেট পাস, ভিজিটর রেজিস্টার ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা।
নিরাপত্তাকর্মীদের নিয়ম-শৃঙ্খলা, পোশাক, ডিউটি ও আচরণবিধি নিশ্চিত করা।
নিরাপত্তাকর্মীদের নিয়মিত ব্রিফিং, প্যারেড/মাস্টার প্যারেড ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।
কারখানায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, চুরি, অগ্নিকাণ্ড, সংঘর্ষ, অনুপ্রবেশ বা নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
জরুরি পরিস্থিতিতে কোম্পানির নির্ধারিত Emergency Response Plan অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা।
শ্রমিক অসন্তোষ, বিরোধ, অননুমোদিত প্রবেশ বা অন্যান্য নিরাপত্তাজনিত পরিস্থিতি শান্তিপূর্ণ ও পেশাদারভাবে নিয়ন্ত্রণে সহায়তা করা।
প্রতিদিনের নিরাপত্তা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করা।
নিরাপত্তা সংক্রান্ত যেকোনো ঝুঁকি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
নিয়মিত Security Inspection/Patrolling পরিচালনা করা এবং দুর্বল নিরাপত্তা পয়েন্ট চিহ্নিত করা।
নিরাপত্তা নীতিমালা ও কোম্পানির নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা।
প্রয়োজনে বিভিন্ন জেলার কারখানা/প্রকল্পে অবস্থান করে দায়িত্ব পালন করা এবং কোম্পানির প্রয়োজন অনুযায়ী বদলি/ভ্রমণে সম্মত থাকা।