Title: সেলস অ্যান্ড অপারেশনস ম্যানেজার (সিনিয়র)
Company Name: River Fish
Vacancy: 1
Age: 30 to 45 years
Job Location: Dhaka (Badda)
Salary: Tk. 45000 - 50000 (Monthly)
Experience:
আমাদের অনলাইন ভিত্তিক ফিশ বিজনেসের সেলস টিমকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন গতিশীল এবং প্রযুক্তি-সচেতন লিডার খুঁজছি। আপনার প্রধান কাজ হবে সেলস টিমের দক্ষতা বৃদ্ধি করা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য আধুনিক সফটওয়্যার (যেমন: Chat tools, WhatsApp Business API) বাস্তবায়ন করা এবং ব্যবসার প্রবৃদ্ধি নিশ্চিত করা।
কাজের বিবরণ (Job Responsibilities):
টিম লিডারশিপ: সেলস টিম পরিচালনা, তাদের কাজের লক্ষ্য (Target) নির্ধারণ এবং নিয়মিত পারফরম্যান্স মনিটর করা।
বিজনেস গ্রোথ ও বিটুবি (B2B): বিভিন্ন সুপারশপ, বড় কর্পোরেট হাউজ এবং রেস্টুরেন্ট চেইনের সাথে ব্যবসায়িক চুক্তি ও কোলাবোরেশন করা।
টেকনিক্যাল অটোমেশন: কাস্টমার সার্ভিস সহজ করতে Chat tools, WhatsApp Business API এবং CRM সফটওয়্যার অন-বোর্ড ও পরিচালনা করা।
সেলস স্ট্র্যাটেজি: ফেসবুক ও অন্যান্য অনলাইন মাধ্যম থেকে আসা লিডগুলোকে বিক্রয়ে রূপান্তর করার কার্যকর কৌশল তৈরি করা।
টিম বিল্ডিং: প্রয়োজন অনুযায়ী দক্ষ সেলস পারসন নিয়োগ দেওয়া এবং তাদের পেশাদার প্রশিক্ষণ প্রদান করা।
রিপোর্টিং: নিয়মিত সেলস গ্রোথ, কাস্টমার ফিডব্যাক এবং অপারেশনাল রিপোর্ট সরাসরি ম্যানেজমেন্টকে প্রদান করা।
প্রয়োজনীয় যোগ্যতা (Requirements):
ই-কমার্স বা অনলাইন বিজনেস ম্যানেজমেন্টে অন্তত ৪-৫ বছরের অভিজ্ঞতা।
কর্পোরেট ডিল এবং নেগোশিয়েশনে পারদর্শিতা।
আধুনিক চ্যাটবট এবং অটোমেশন টুলস সম্পর্কে স্বচ্ছ ধারণা।
চ্যালেঞ্জিং লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেওয়ার মানসিকতা।
(High-Level Requirements)
Tech Implementation: আধুনিক চ্যাটবট অটোমেশনের মাধ্যমে অপারেশনাল কস্ট কমানোর অভিজ্ঞতা থাকতে হবে।
Hiring & Training: শূন্য থেকে একটি সেলস টিম গঠন এবং তাদের ট্রেনিং দেয়ার সক্ষমতা।
ব্যবসার প্রয়োজনে এবং পিক সিজনে কর্মঘন্টা নিয়ে ফ্লেক্সিবল থাকার মানসিকতা।
অন-কল সাপোর্ট: জরুরি প্রয়োজনে (যেমন: সফটওয়্যার ডাউন হলে বা বড় কোনো কাস্টমার ইস্যু হলে) কর্মঘন্টার বাইরেও ফোনের মাধ্যমে টিমকে সাপোর্ট দেয়া। এবং অটোমেশন সিস্টেমের মাধ্যমে মাঝে মাঝে কর্মঘন্টার বাইরেও টিমের উপর নজর দারি রাখা।
বেতন ও সুবিধাদি (Salary & Benefits):
বেতন: ৫০,০০০ টাকা (অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষ)।
বোনাস: আকর্ষণীয় সেলস ইনসেনটিভ এবং পারফরম্যান্স বোনাস।
ছুটি: সাপ্তাহিক ছুটি ১ দিন (আলোচনা সাপেক্ষ)।
একটি দ্রুত বর্ধনশীল স্টার্টআপে সিনিয়র পজিশনে কাজ করার সুযোগ।