Title: সহকারী শিক্ষক (রসায়ন ও গণিত)
Company Name: Prime Academic Coaching Center
Vacancy: 4
Age: 21 to 35 years
Job Location: Gazipur
Salary: Tk. 14000 - 20000 (Monthly)
Experience:
প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে রসায়ন এবং গণিত বিষয়ে দক্ষ, প্রাণবন্ত ও দায়িত্বশীল সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
নির্বাচিত শিক্ষকবৃন্দদের নিয়মিত ক্লাস গ্রহণ, পাঠ পরিকল্পনা তৈরি, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং স্কুলের সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
চাকরির ধরন: ফুল-টাইম (Full-time)
কর্মস্থল: স্কুল ক্যাম্পাস
দায়িত্বসমূহ :
স্কুলের পাঠ্যক্রম ও রুটিন অনুযায়ী রসায়ন ও গণিত বিষয়ে মানসম্মত ক্লাস গ্রহণ করা।
দৈনিক পাঠ পরিকল্পনা (Lesson Plan), শিট ও ক্লাসের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রস্তুত করা।
শিক্ষার্থীদের ক্লাসওয়ার্ক, হোমওয়ার্ক, মডেল টেস্ট ও পরীক্ষার খাতা মূল্যায়ন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।
পিছিয়ে থাকা শিক্ষার্থীদের চিহ্নিত করে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে তাদের অগ্রগতি নিশ্চিত করা।
নিয়মিত কুইজ, সাময়িক পরীক্ষা ও ফাইনাল পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন করা।
শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, উপস্থিতি ও আচরণের বিষয়ে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা।
স্কুলের বিজ্ঞান মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করা।
শ্রেণিকক্ষে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা।
শিক্ষাগত যোগ্যতা
রসায়নের জন্য: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) / স্নাতকোত্তর।
গণিতের জন্য: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) / স্নাতকোত্তর।
(বি.এড (B.Ed) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।)
অভিজ্ঞতা
যেকোনো সুনামধন্য স্কুলে ১ থেকে ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বিষয়ভিত্তিক ভালো জ্ঞান ও উপস্থাপন দক্ষতা থাকলে নবীনরাও (Freshers) আবেদন করতে পারবেন।
অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা
বয়স: ২২ থেকে ৩৫ বছর।
নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট ধারণা ও বুঝানোর চমৎকার দক্ষতা থাকতে হবে।
সাবলীল বাংলা বক্তব্য প্রদান ও মৌলিক ইংরেজিতে দক্ষ হতে হবে।
ধৈর্যশীল মনোভাব ও ক্লাস নিয়ন্ত্রণের ভালো ক্ষমতা থাকতে হবে।