Title: কমিউনিটি অর্গানাইজার (নারী)
Company Name: Prantic Unnayan Society (PRANTIC),Bangladesh
Vacancy: 1
Age: 25 to 32 years
Job Location: Cox`s Bazar (Ukhia)
Salary: Tk. 15000 - 15000 (Monthly)
Experience:
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
কমিউনিটি অর্গানাইজার (নারী)
Enabling Marketing & Production Opportunities for Women’s Economic Resilience (EMPOWER) প্রকল্প
কর্মস্থল: উখিয়া উপজেলা, কক্সবাজার
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC) বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা, যা ১৯৯৮ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার, জরুরি মানবিক সহায়তা এবং নারী ও যুব ক্ষমতায়নে কাজ করে আসছে। বর্তমানে সংস্থাটি দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে এবং কমিউনিটি-নেতৃত্বাধীন টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
PRANTIC-এর বাস্তবায়নাধীন EMPOWER প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির নারীদের দক্ষতা উন্নয়ন, পোশাক উৎপাদন, এমব্রয়ডারি, বাজার সংযোগ এবং আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে নারী সমিতিগুলোকে সংগঠিত করে সঞ্চয়, ক্ষুদ্র উদ্যোগ, আর্থিক ব্যবস্থাপনা এবং নেতৃত্বের বিকাশে সহায়তা প্রদান করা হচ্ছে। এ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একজন যোগ্য, আন্তরিক, কর্মঠ এবং নারী ক্ষমতায়নে আগ্রহী কমিউনিটি অর্গানাইজার (নারী) নিয়োগ করা হবে।
পদের নাম: কমিউনিটি অর্গানাইজার (নারী)
কর্মস্থল: উখিয়া উপজেলা, কক্সবাজার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor) ডিগ্রি।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
মাসিক সম্মানী: সর্বসাকুল্যে ১৫,০০০/- (পনের হাজার) টাকা।
প্রাধান্য:
মূল দায়িত্বসমূহ:
• হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির নারী সমিতিগুলো গঠন, শক্তিশালীকরণ ও নিয়মিত পরিচর্যা করা।
• নতুন সদস্য সংগ্রহ ও সদস্যভর্তি কার্যক্রমে সমিতিগুলোকে সহায়তা করা।
• সদস্যদের সঞ্চয় ও মাসিক চাঁদা নিয়মিত আদায়ে সহায়তা করা।
• সমিতির সদস্যদের আয়বর্ধক কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে সহায়তা করা।
• সদস্যদের ক্ষুদ্র উদ্যোগ, সেলাই, এমব্রয়ডারি, পোশাক উৎপাদন ও অন্যান্য জীবিকাভিত্তিক কার্যক্রমে উদ্বুদ্ধ ও সহায়তা করা।
• সমিতির পাশবই, ক্যাশবই, লেজার বই এবং অন্যান্য হিসাবপত্র যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ করতে সহায়তা করা।
• সমিতির ব্যাংক হিসাব পরিচালনা, জমা, উত্তোলন ও ব্যাংকিং কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
• নিয়মিত সাপ্তাহিক সমিতির সভা আয়োজন ও সভার কার্যবিবরণী সংরক্ষণ করা।
• প্রতি সপ্তাহে সমিতির সঞ্চয়, আদায়, ব্যয়, লাভ-লোকসান এবং সার্বিক আর্থিক কার্যক্রমের প্রতিবেদন প্রস্তুত করে ম্যানেজমেন্টের নিকট দাখিল করা।
• সদস্যদের নেতৃত্ব, দলীয় সংহতি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সহায়তা করা।
• সদস্যদের মধ্যে যারা উৎপাদনের সাথে জড়িত তাদের দৈনিক কাজের তথ্য লিপিবদ্ধ করা, মজুরী হিসাব করা এবং মজুরী প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।
• প্রকল্প কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।
যাদের অগ্রাধিকার দেওয়া হবে:
• এনজিওর Livelihood Programme, নারী ক্ষমতায়ন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম, Self Help Group (SHG), Village Organization (VO) অথবা Community Based Organization (CBO)-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা।
• নারী সমিতি পরিচালনা, ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন, গ্রুপ ব্যবস্থাপনা এবং আর্থিক রেকর্ড সংরক্ষণে অভিজ্ঞতা।
• কম্পিউটার, বিশেষ করে MS Word, MS Excel এবং ডিজিটাল রিপোর্টিংয়ে দক্ষতা।
• রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির সম্ভাবনা:
বর্তমান প্রকল্পের মেয়াদ ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। তবে প্রকল্পের কার্যক্রম সন্তোষজনক হলে এটি আরও প্রায় ২ (দুই) বছর সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাজের দক্ষতা, সততা ও কর্মসম্পাদনের ভিত্তিতে ভবিষ্যৎ প্রকল্পসমূহে—
• বেতন বৃদ্ধি,
• উৎসব ভাতা,
• যাতায়াত ভাতা,
• এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের সম্ভাবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
• যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় নির্বাচিত হওয়ার পর খুব দ্রুত কাজে যোগদান করতে পারবেন, কেবল তারাই আবেদন করবেন।
• শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Shortlisted) প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে।
পরীক্ষার স্থান:
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC)
আঞ্চলিক কার্যালয়, উখিয়া, কক্সবাজার
আবেদন কিভাবে করবেন
সংস্থার নির্বাহী পরিচালক বরাবর একটি আবেদনপত্র
সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি
অভিজ্ঞতার সকল সনদের কপি
এক কপি ছবি
এক কপি জীবন-বৃত্তান্ত
BDJobs এ আবেদন করার পাশাপাশি [email protected] ইমেইলে আবদেন করবেন।
সম্ভাব্য পরীক্ষার তারিখ: ৩১ জুলাই ২০২৬
যোগদানের সম্ভাব্য সময়: আগস্ট ২০২৬-এর প্রথম সপ্তাহ।
আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই ২০২৬
যেসব নারী উন্নয়ন খাতে কাজের মাধ্যমে কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী এবং নারী নেতৃত্ব, সঞ্চয়ভিত্তিক সংগঠন ও জীবিকা উন্নয়ন কার্যক্রমে ক্যারিয়ার গড়তে চান, তাদের আবেদন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC)
"উন্নয়নের ছোঁয়ায়, বদলে যাক প্রান্তিক জীবন"