Title: প্যারামেডিক (Paramedic)
Company Name: HEED Bangladesh
Vacancy: 18
Age: At most 40 years
Job Location: Barguna, Khulna, Moulvibazar, Noakhali, Sylhet
Salary: Tk. 25000 (Monthly)
Experience:
Published: 2026-06-04
Application Deadline: 2026-06-16
Education:
Education:
'ম্যাটস (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল )' থেকে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমাধারী।
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বি.এম.ডি.সি.) - এর নিবন্ধন সনদ রয়েছে, বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন এবং স্থানীয় নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
Experience :
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বি.এম.ডি.সি.) - এর নিবন্ধন সনদ রয়েছে , বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন এবং স্থানীয় নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
হীড বাংলাদেশ জাতীয় পর্যায়ের অগ্রসরমান একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৪ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্ম কমসূচী পরিচালনা করে আসছে। হীড বাংলাদেশের সহযোগী সংস্থা ‘পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’ -এর অর্থায়নে পরিচালিত ও হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নের উদ্দেশ্যে নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে অসুস্থতা প্রতিরোধ এবং ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় (Out -of -Pocket Health Expenditure) হ্রাসের লক্ষ্যে পিকেএসএফ -এর “প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম” আগামী ০১ জুলাই , ২০২৬ তারিখ হতে বাস্তবায়ন শুরু হবে। এ লক্ষ্যে হীড বাংলাদেশের বরগুনা , নোয়াখালী , মৌলভীবাজার , সিলেট ও খুলনা জেলার সতেরো (১৭) উপজেলার আঠারো (১৮) শাখায় কার্যক্রমটি বাস্তবায়িত হবে। উক্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে হীড বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচির আওতায় নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
দায়িত্বেরসারাংশ (Job Summary):
সংস্থার ঋণ কার্যক্রমের আওতাধীন সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এবং কর্মএলাকার স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী জনগোষ্ঠীকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদান করা। প্যারামেডিকগণ প্রধানত শাখা পর্যায়ে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন এবং কার্যক্রম বাস্তবায়ন, সেবাপ্রদান, মনিটরিং, সমন্বয়, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুতকরণে ভূমিকা রাখবেন।
প্যারামেডিক-এর দায়িত্বাবলী ও কর্মপরিধি:
১. সমিতিতে স্যাটেলাইট ক্লিনিক আয়োজনের মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদানঃ প্রত্যেক কর্মদিবসের প্রথমভাগে সমিতিতে আগত সদস্যদের স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা করা: রক্তের চাপ (বিপি), ডায়াবেটিক, রক্তের গ্রুপ, হিমোগ্লবিন, প্রেগনেন্সিসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রাথমিক পরীক্ষা করা এবং পুষ্টি অবস্থার পরিমাপ করা। অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা এবং পুষ্টি পরামর্শ প্রদান করা, প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেফার করা;
২. সমিতিতে স্যাটেলাইট ক্লিনিক আয়োজনের মাধ্যমে মাতৃত্বকালীন, শৈশবকালীন স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদান: গর্ভবতী নারীদের প্রসবপূর্বসেবা, নিরাপদ প্রসব সংক্রান্ত পরামর্শ, দুগ্ধদানকারী মায়েদের প্রসবোত্তর সেবা এবং ৫ বছর বয়সের নীচের শিশুদের গ্রোথ মনিটরিং এবং প্রমোশন (জিএমপি) করা, বয়স উপযোগী শিশুর খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করা;
৩. সমিতিতে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতামূলক সেশন পরিচালনা: সপ্তাহের নির্দিষ্ট দিন নির্দিষ্ট সমিতিতে স্যাটেলাইট ক্লিনিকে সেবা প্রদানের পাশাপাশি মাতৃত্বকালীন, শৈশবকালীন, কৈশোরকালীন ও প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য ও পুষ্টি; গর্ভকালীন প্রতিবন্ধিতার ধরণ, কারণ ও প্রতিকার; ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা/হাইজিন, নিরাপদ খাদ্য নিরাপদ পানি, স্যানেটেশন ব্যবস্থা, স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাপ্ত সেবাসমূহ (সিটিজেন চার্টার) ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক সেশন পরিচালনা করা। বিশেষ করে নারী ও কিশোরীদের অংশগ্রহণে উঠান বৈঠক আয়োজন করে সেশন পরিচালনা করা। একইভাবে কিশোরদের জন্য পৃথক উঠান বৈঠকের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সেশন পরিচালনা করা;
৪. সমিতিতে উঠান বৈঠকের মাধ্যমে প্রদর্শনী করাঃ সপ্তাহের নির্দিষ্ট দিন নির্দিষ্ট সমিতিতে স্যাটেলাইট ক্লিনিকে সেবা প্রদানের পাশাপাশি শিশুর Infant Young Child Feeding (IYCF) বয়স উপযোগী খাদ্য প্রস্তুতি প্রণালী প্রদর্শনী, হাত ধোয়ার শেখানোয় প্রদর্শনী, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা/হাইজিন ইত্যাদি বিষয়ক প্রদর্শনী আয়োজন করা;
৫. শাখা অফিসে স্ট্যাটিক ক্লিনিক আয়োজন ও পরিচালনা: মাঠ কমপক্ষে ১৬ দিন কর্মদিবসের বিকাল ৩:০০ টা হতে ৫:০০ টা পর্যন্ত শাখা অফিসের নির্ধারিত স্থানে স্ট্যাটিক ক্লিনিক আয়োজন করে রোগীদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি পরামর্শ প্রদান করা;
৬. কর্মএলাকায় স্বাস্থ্য ক্যাম্প আয়োজন: বছরের নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সরকারি/বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প [গাইনি/শিশু স্বাস্থ্য/অসংক্রামক রোগ/ জেরিয়াট্রিক' (Geriatric)] আয়োজন করা। প্রযোজ্য ক্ষেত্রে এলাকা ভেদে অন্যান্য রোগের জন্য স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা।
৭. কর্মএলাকায় চক্ষু ক্যাম্প আয়োজনঃ বছরের নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিকটবর্তী সরকারি/বেসরকারি চক্ষু হাসপাতালের সাথে সমন্বয়ের মাধ্যমে চক্ষু ক্যাম্প আয়োজন করা, চোখের ছানি অপারেশন করার জন্য রোগী সনাক্তকরণ করা, ছানি রোগীদের ছানি অপারেশনের ব্যবস্থা করা এবং আর্থিক ব্যবস্থাপনা তদারকি করা;
৮. সদস্যদের সুরক্ষা সেবা প্রদানঃ শাখা অফিসের সকল সদ্যসদের পিকেএসএফ-এর সুরক্ষা সেবা নীতিমালা অনুযায়ী সুরক্ষাসেবা কার্যক্রম সম্পর্কে সচেতন করা, সুরক্ষা সেবার উপযোগী সদস্যদের সেবা প্রাপ্তির আবেদন মূল্যায়ন করে বীমার দাবী পরিশোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা;
9. রেফারেল সেবা: স্যাটেলাইট ক্লিনিক/ স্ট্যাটিক ক্লিনিক থেকে প্রাপ্ত গুরুত্বর অসুস্থ্য, জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগী/প্রবীণ ব্যক্তিদের স্থানীয় সরকারি/বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সঠিক সময়ে রেফার করা, সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং রোগীর চিকিৎসার ফলোআপ করা;
১০. সংযোগ স্থাপন: স্থানীয় সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে সংযোগ স্থাপন এবং নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত জাতীয় দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা;
১১. রোগের প্রাদুর্ভাব মনিটরিং ও তথ্য সংরক্ষণ: কর্মএলাকায় যে কোন রোগের প্রাদুর্ভাব, সংক্রামকব্যাধি, মহামারি প্রভৃতি বিষয়ে নজরদারি ও হালনাগাদ তথ্য রাখা;
১২. মাতৃ-শিশু মৃত্যুর তথ্য সংরক্ষণ: কর্মএলাকার মাতৃ-মৃত্যু, শিশু-মৃত্যুসহ যে কোন ধরনের মৃত্যু সংক্রান্ত হালনাগাদ তথ্য রাখা;
১৩. তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রতিবেদন তৈরি: প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের ওপর ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা এবং বিশ্লেষণধর্মী মাসিক/প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা; এবং
১৪. সংস্থার কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্বাবলী পালন করা।
ধর্মীয় উৎসব ভাতা (বার্ষিক): এক মাসের মোট (Gross) বেতনের ১০০%।
বাংলা নববর্ষ ভাতা (বার্ষিক): প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী প্রদানযোগ্য।