Title: Officer - Life Skills And Entrepreneurship Development
Company Name: ESNL Evergreen Foods
Vacancy: 75
Age: 20 to 30 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience: --
Published: 2026-08-09
Application Deadline: 2026-09-08
Education:
উদ্যোক্তা হওয়ার আহ্বান
নিজের এলাকায় নিজের ব্যবসা গড়ুন — আমাদের সঙ্গে এগিয়ে যান
আমরা সারাদেশে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদার তৈরির লক্ষ্যে আগ্রহী ব্যক্তিদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রয় বা কোম্পানির প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আগ্রহী ও পরিশ্রমী ব্যক্তিদের নিজ নিজ এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার তৈরি করার সুযোগ সৃষ্টি করা।
ব্যবসার ক্ষেত্রসমূহ
১. গার্মেন্টস ও তৈরি পোশাক
শিশু-কিশোরসহ বিভিন্ন ধরনের তৈরি পোশাক স্থানীয় বাজারে পাইকারি ও খুচরা বিক্রয়ের মাধ্যমে নিজস্ব ব্যবসা গড়ে তোলার সুযোগ। নিজ এলাকায় দোকান, শোরুম, ডিলারশিপ বা ডিস্ট্রিবিউশন কার্যক্রমের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করা যাবে।
২. লিথিয়াম ব্যাটারি, সোলার ও পাওয়ার সল্যুশন
লিথিয়াম ব্যাটারি, সোলার সিস্টেম এবং সংশ্লিষ্ট ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পাইকারি ও খুচরা বিক্রয়, ডিলারশিপ এবং স্থানীয় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা করার সুযোগ।
আমাদের উদ্দেশ্য
আমাদের কোম্পানির প্রতিনিধিত্ব করার পাশাপাশি আপনি নিজ এলাকায় নিজের পরিচয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। কোম্পানির পণ্য ও ব্যবসায়িক সহযোগিতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজের বাজার, গ্রাহক ও বিক্রয় নেটওয়ার্ক তৈরি করে একজন স্বনির্ভর ও সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
চাকরির পাশাপাশি যারা নিজের ব্যবসা ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান, কিংবা সরাসরি উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করতে আগ্রহী—তাদের জন্য এটি হতে পারে একটি সম্ভাবনাময় সুযোগ।
আমাদের সঙ্গে যুক্ত হোন
কোম্পানির প্রতিনিধি হোন — নিজের ব্যবসা গড়ুন — নিজের এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করুন — একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের ভবিষ্যৎ তৈরি করুন।
আগ্রহী উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদারদের আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।
Sales bonus