Title: Marketing Officer
Company Name: Jibon Alo Hospital
Vacancy: 5
Age: 25 to 40 years
Job Location: Noakhali (Noakhali Sadar)
Salary: Tk. 18000 - 20000 (Monthly)
Experience:
অতিরিক্ত যোগ্যতা (Additional Requirements)
শক্তিশালী নেতৃত্ব, যোগাযোগ (Communication) ও দরকষাকষি (Negotiation) দক্ষতা থাকতে হবে।
নির্ধারিত বিক্রয় (Sales) লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনের প্রমাণিত সক্ষমতা থাকতে হবে।
চমৎকার বিশ্লেষণী (Analytical) ও সমস্যা সমাধানের (Problem-solving) দক্ষতা থাকতে হবে।
MS Office (Word, Excel ও PowerPoint) ব্যবহারে দক্ষ হতে হবে।
দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত ও ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
হাসপাতালের সেবা প্রচার, নতুন রোগী ও কর্পোরেট সংযোগ বৃদ্ধি এবং মার্কেটিং কার্যক্রম পরিচালনা।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ফিল্ড ভিজিট ও প্রতিবেদন প্রদান করতে হবে, উক্ত পদের জন্য ৫/৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির দায়িত্বসমূহ (Job Responsibilities)
নির্ধারিত এলাকায় মাসিক ও বার্ষিক বিক্রয় (Sales) লক্ষ্যমাত্রা অর্জন করা।
বিভিন্ন এলাকায় গ্রাম ডাক্তারদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা, পরিচালনা ও সম্প্রসারণ করা।
নতুন ব্যবসার সুযোগ (Business Opportunity) চিহ্নিত করা এবং বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখা।
সংশ্লিষ্ঠ ডাক্তারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
প্রতিযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করে নিয়মিত বাজার বিশ্লেষণ (Market Intelligence) প্রতিবেদন প্রস্তুত ও জমা দেওয়া।
দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত ও ব্যবস্থাপনার কাছে উপস্থাপন করা।
প্রতিষ্ঠানের নির্ধারিত বিক্রয় ও বিপণন (Sales & Marketing)কৌশল কার্যকরভাবে বাস্তবায়ন করা।
প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পেশাদারিত্ব বজায় রাখা এবং বাজারে প্রতিষ্ঠানের ইতিবাচক ব্র্যান্ড ইমেজ (Brand Image)রক্ষা ও শক্তিশালী করা।
বেতন ও অন্যান্য সুবিধাসমূহ (Compensation & Other Benefits)
আকর্ষণীয় বেতন (আলোচনাসাপেক্ষ)
বিক্রয় কমিশন (Sales Incentive) ও কর্মদক্ষতা-ভিত্তিক বোনাস (Performance Bonus)
ভ্রমণ ও দৈনিক ভাতা (TA/DA)
মোবাইল ফোন ভাতা
উৎসব বোনাস (বছরে ২ বার)
ক্যারিয়ার উন্নয়ন ও পদোন্নতির সুযোগ
বছর শেষে KPI ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ