এইচআর প্রধান (Head of Human Resources)

Job Description

Title: এইচআর প্রধান (Head of Human Resources)

Company Name: Naria Unnayan Samity (NUSA).

Vacancy: 1

Age: At least 50 years

Job Location: Shariatpur (Naria)

Salary: Tk. 100000 (Monthly)

Experience:

  • At least 7 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-09-01

Application Deadline: 2026-09-17

Education:
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম স্নাতক পাশ এবং অবশ্যই HRM/PGDHRM ডিগ্রীধারী হতে হবে।



Requirements:
  • At least 7 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At least 50 years
  • NGO/Development Organization-এ নূন্যতম পাঁচ (০৭) বছর HR বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

  • নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা থাকা বাধ্যতামুলক।

  • মাইক্রো-সফট অফিস প্যাকেজে (এম এস ওয়ার্ড, এম এস এক্সেল, পাওয়ার পয়েন্ট) সম্পর্কে কম্পিউটারে ভাল দক্ষতা থাকা বাধ্যতামুলক।

  • HR Software সম্পর্কে ভাল দক্ষতা থাকা বাধ্যতামুলক।

  • HR Policy Labour Law সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

  • মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।



Responsibilities & Context:

নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), এম আর এ সনদপ্রাপ্ত (০০০৪৬-০০৩২৭-০০৪২২), পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর, বরিশাল, ও মুন্সীগঞ্জ জেলায় সুনামের সাথে ঋণ কার্যক্রম সহ অন্যান্য সামাজিক উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।
বর্তমানে সংস্থার শূন্য পদে এইচআর প্রধান (Head of Human Resources) নিয়োগ দিতে যাচ্ছে।
স্থান:- প্রধান কার্যালয় নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)।
দায়িত্ব ও কর্মপরিধি:-

  • প্রতিষ্ঠানের মানবসম্পদ নীতি ও কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।

  • নিয়োগ, বাছাই, পদায়ন, বদলি ও পদোন্নতি কার্যক্রম পরিচালনা করা

  • কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন ও Performance Management System পরিচালনা করা।

  • কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিকল্পনা করা।

  • HR Policy, Service Rules ও Staff Regulations প্রণয়ন/হালনাগাদ করা।

  • কর্মীদের উপস্থিতি, ছুটি, বেতন-ভাতা ও অন্যান্য HR কার্যক্রম তদারকি করা।

  • কর্মীদের অভিযোগ, শৃঙ্খলা ও কর্মসম্পর্কিত বিষয় নিষ্পত্তিতে নেতৃত্ব দেওয়া।

  • প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো ও জনবল পরিকল্পনা প্রণয়ন করা।

  • শ্রম আইন ও প্রতিষ্ঠানের নীতিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা।

  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মানবসম্পদ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।



Job Other Benifits:
    • শিক্ষানবিশকালে সর্বসাকূল্যে বেতন ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং প্রতি কর্মদিবসের জন্য টিফিন ভাতা ৬৫/-(পয়ষট্টি) টাকা (শিক্ষানবিশকাল ০৬ মাস)। স্থায়ীকরনের পর গ্রেড অনুযায়ী বেতনভাতাসহ গ্রাচুইটি, ছুটি নগদায়ন, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল এবং মানবসম্পদ নীতিমালা অনুযায়ী সকল সুবিধাদি প্রাপ্য হবেন।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs