Title: সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা
Company Name: Gram Bikash Kendra
Vacancy: 1
Age: At most 35 years
Job Location: Dinajpur (Parbatipur)
Salary: Tk. 28000 (Monthly)
Experience:
সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা স্বীকৃত কোনো ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ( ৪ বছর মেয়াদী)/কৃষি ডিপ্লোমা (লাইভস্টক সেক্টরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন) |
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (পিকেএসএফ বা অন্যান্য উন্নয়ন সহযোগি সংস্থায় প্রানিসম্পদ খাতে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে)|
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (যার সনদ নং-০১২৭১-০১০১৬-০০১৮৩) সংস্থা '‘গ্রাম বিকাশ কেন্দ্র" পার্বতীপুর-৫২৫০ দিনাজপুর কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় চলমান মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় Special Program Development-Agriculture কর্মসূচির জন্য সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পদে নিয়োগের জন্য বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
দায়িত্ব ও কর্তব্য:
১. ফিল্ড লেভেল অভিজ্ঞতা: গবাদি পশু ও হাঁস-মুরগির সাধারণ রোগ নির্ণয় এবং ভ্যাকসিন প্রদান কর্মসূচি পরিচালনার অভিজ্ঞতা। ভেটেরিনারি ক্লিনিক বা লাইভস্টক ফার্মে সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। রক্ত পরীক্ষা বা প্রাথমিক ল্যাব পরীক্ষার নমুনা সংগ্রহের কৌশল জানা থাকলে নিয়োগে অগ্রাধিকার পাওয়া যাবেো।
২. কমিউনিটি মোবিলাইজেশন ও ট্রেনিং: সাধারণ কৃষক বা খামারিদের সচেতন করা, উঠান বৈঠক বা গ্রুপ মিটিংয়ের মাধ্যমে খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন-পালন ও জৈব-নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। প্রান্তিক খামারিদের নতুন প্রযুক্তি বা উন্নত পালন পদ্ধতিতে অভ্যস্থ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৩. প্রজনন ও পুষ্টি ব্যবস্থাপনা: কৃত্রিম প্রজননে কাজ করার অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে| খামারিদের খাদ্য খরচ কমাতে উন্নত জাতের ঘাস (যেমন-নেপিয়ার, জাম্বু) চাষ এবং সাইলেজ তৈরির প্রযুক্তিতে দক্ইরি। পশুর জাত ও বয়স অনুযায়ী সুষম খাদ্য তালিকা বা দানাদার খাবার তৈরির বিষয়ে সঠিক ধারণা।
৪. ডাটা কালেকশন ও রিপোর্টিং: স্মার্টফোন ও বেসিক কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং অ্যাপের মাধ্যমে ডাটা এন্ট্রি করতে হবে। এমএন্ডই সাপোর্ট, মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে নিয়মিত সাপ্তাহিক বা মাসিক রিপোর্ট ˆতরি করার অভিজ্ঞতা| ˆদনন্দিন অফিসের কাজের জন্য এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট) চালানোয় দক্ষ হতে হবে।
৫. মহামারী ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা: ক্ষুরারোগ বা ল্যাম্পি স্কিন ডিজিজ এর মতো মহামারী দেখা দিলে দ্রুত সাড়া দেওয়া এবং সরকারি প্রাণিসম্পদ অফিসের সাথে সময় করে কাজ করার সক্ষমতা। পশু হ্যান্ডেল করার সময় ব্যক্তিগত নিরাপত্তা (চচঊ) এবং বায়োসিকিউরিটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
৬. খামারিরা যেন তাদের উৎপাদিত পণ্য (দুধ, ডিম বা মাংস) সঠিক দামে বিক্রি করতে পারে, সেজন্য বাজার ব্যবস্থাপন। বা স্থানীয় বাজারের স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ স্থাপনের অভিজ্ঞতা।
কর্মস্থলঃ জি এগ্রো সলিউশন, হাবড়া, পার্বতীপুর, দিনাজপুর।
বেতন ও সুযোগ সুবিধাঃ বেতন ২৮,০০০/-টাকা (আলোচনায় সাপেক্ষে)| শিক্ষানবীশকাল ৩-৬ মাস এবং শিক্ষানবীশকাল উত্তীর্ণ হবার পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, ২টি উৎসব ভাতা, বৈশাখীভাতা প্রদান করা হবে.