Title: ডিভিশনাল ম্যানেজার (Divisional Manager - DM)
Company Name: SB Express LTD.
Vacancy: 10
Age: 25 to 45 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
১. অঙ্গীকারনামা (Judicial Stamp): ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্টাম্পে (Blank) স্বাক্ষরসহ প্রয়োজনীয় অঙ্গীকারনামা জমা দিতে হবে।
২. ব্যাংক চেক (Security Cheque): নিরাপত্তার খাতিরে স্বাক্ষরযুক্ত (Blank) দুইটি এমআইসিআর (MICR) ব্যাংক চেক জমা দিতে হবে।
৩. জামিনদার (Guarantor): একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে শর্ত থাকে যে, জামিনদারকে অবশ্যই প্রার্থীর পরিবারের বাইরের কেউ হতে হবে।
দ্রষ্টব্য: এই সমস্ত নথি শুধুমাত্র প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে সংরক্ষিত থাকবে।
প্রতিষ্ঠানের বিভাগীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে কুরিয়ার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা ১০ জন দক্ষ ও উদ্যমী ডিভিশনাল ম্যানেজার নিয়োগ দিচ্ছি। প্রার্থীকে তার নির্দিষ্ট বিভাগের অধীনে ব্যবসা সম্প্রসারণ, শাখা তদারকি এবং রাজস্ব নিশ্চিত করতে মূল ভূমিকা পালন করতে হবে।
নিজ নিজ বিভাগের অন্তর্গত সকল জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের এজেন্ট শাখা ও হাবগুলোর কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা।
নতুন নতুন দক্ষ ও বিশ্বস্ত এজেন্ট নিয়োগের মাধ্যমে নেটওয়ার্ক বৃদ্ধি করা।
কুরিয়ারের বুকিং এবং ডেলিভারি বৃদ্ধির জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা।
প্রতিদিনের বুকিং এবং ডেলিভারি রিপোর্ট মনিটর করা এবং কালেকশন করা টাকা (Cash Collection) সময়মতো জমা হওয়া নিশ্চিত করা।
মাঠ পর্যায়ের সকল এজেন্ট এবং কর্মীদের কাজের পারফরম্যান্স মূল্যায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।
কাস্টমার সার্ভিসের মান বজায় রাখতে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান করা।
ফুল-টাইম (Full-time)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর পাস।
লজিস্টিক অথবা কুরিয়ার সেক্টরে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সংশ্লিষ্ট বিভাগের ভৌগোলিক এলাকা (জেলা ও উপজেলা) সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং চমৎকার যোগাযোগ দক্ষতা।
কুরিয়ার সফটওয়্যার বা মোবাইল অ্যাপ ব্যবহারের প্রাথমিক জ্ঞান।
টার্গেট অনুযায়ী কাজ করা এবং লিডারশিপ দেওয়ার সক্ষমতা।
প্রধান কার্যালয়: নিজ বিভাগ /যে কোন বিভাগ
আলোচনা সাপেক্ষে (Negotiable)।
মোবাইল বিল ও টিএ/ডিএ (T/A, D/A)।
আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ বা বোনাস (পারফরম্যান্সের ভিত্তিতে)।
উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
**ঠিকানা:** হেড অফিস, জিরো পয়েন্ট মোড়,খুলনা।
**নাম: রয়েল মিয়া
**পদবী: ব্যবস্থাপক (এইচআর এবং কমপ্লায়েন্স)
**ফোন: +৮৮০১৩৩৪-৯২২৮৭৬
বিশেষ দ্রষ্টব্য (Special Note):
আগ্রহীদের সরাসরি জীবনবৃত্তান্ত (CV) নিয়ে সশরীরে অফিসে এসে দেখা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনলাইনে কোনো প্রকার ইন্টারভিউ গ্রহণ করা হবে না। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে।