Title: ম্যানেজার (অডিট)
Company Name: CSD Bangladesh
Vacancy: 1
Age: At most 45 years
Job Location: Dhaka
Salary: Tk. 40000 - 45000 (Monthly)
Experience:
স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, বিবিএ/এমবিএ, বি.কম/এম.কম ফাইন্যান্স বা একাউন্টিং বিষয়ে মাষ্টার্স, সিএ (সিসি), সিআইএ সার্টিফিকেট ধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)।
বয়স। সর্বোচ্চ ৪৫ বছর (অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য)।
সংশ্লিষ্ট কাজে ৫ হতে ৮ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে (সিনিয়র অডিটর/এ্যাসিসটেন্ট ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা)।
আভ্যন্তরীণ অডিট, কমপ্ল্যাইন্স, রিক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইআরপি সফট্ওয়্যার, এ্যাডভান্স এক্সেল, ডাটা এনালাইসিস এবং ভ্যাট-ট্যাক্স এ অভিজ্ঞ।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং ERP, POS Software, MS Office, Inventory System ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।
চাপের মধ্যে কাজ করার সক্ষমতা এবং সারাদেশব্যাপী কার্যক্রম পরিচালনা করার দক্ষতা।
কর্মস্থল- সিএসডি হেড অফিস, ঢাকা
অডিট পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল রেকর্ড যাচাই, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মূল্যায়ন।
অডিট টিম পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা করা।
কমপ্লায়েন্স অডিট, জালিয়াতি তদন্ত, অডিট রিপোর্ট প্রস্তুত করা।
ইআরপি ও সফটওয়্যার অডিট, ম্যানেজমেন্ট বোর্ডকে পরামর্শ দেয়া, ফলোআপ অডিট করা।
প্রতি ০৬ মাস অন্তর অন্তর সুপার শপসমূহ অডিট করা এবং ঢাকার বাহিরে এক্সক্লুসিভ শপসমূহ ০১ বৎসর অন্তর অন্তর অডিট করা।
অডিট আপত্তি জরুরীভাবে নিস্পত্তি করা এবং কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক জরুরী পদক্ষেপ গ্রহন করা।
বাজার দর যাচাই করা এবং টেন্ডারে অংশগ্রহন করা।
শক্তিশালী নেতৃত্ব ও টিম পরিচালনা করা।
বেতন ও ভাতাঃ সিএসডি'র নীতিমালা অনুযায়ী বেতন ও ভাতা, ৩টি বার্ষিক উৎসব ভাতা (বৈশাখী ভাতা ও দুই ঈদের উৎসব ভাতা) এবং প্রতিমাসে প্রফিট শেয়ার প্রদান করা হবে।
সর্বসাকুল্যে মাসিক বেতন-(৪০,০০০ - ৪৫,০০০) টাকা।
গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মৃত্যু আনুতোষিক। সিএসডি পলিসি অনুযায়ী প্রদান করা হবে।
ছুটিঃ সিএসডি'র নীতিমালা অনুযায়ী নৈমিত্তিক, অর্জিত এবং চিকিৎসা ছুটি প্রদান করা হবে।