Title: শিক্ষানবীশ সহকারী ব্যবস্থাপক
Company Name: Bangladesh Association for Community Education (BACE)
Vacancy: 10
Age: At most 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
Published: 2026-02-22
Application Deadline: 2026-03-03
Education:
কমপক্ষে স্নাতক (বানিজ্য বিভাগ অগ্রাধিকার যোগ্য)
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র ঋণ কর্মসূচীতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
যে সকল প্রার্থীর নিজস্ব মোটর সাইকেল আছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
প্রার্থীদের বাংলাদেশের যে কোন এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বাংলাদেশ এসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) একটি জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ১৯৭৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পরিচালনা করে আসছে। যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধনভূক্ত, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান হিসাবে বেইস বাংলাদেশের বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
শিক্ষানবীশ সহকারী ব্যবস্থাপকের দায়িত্ব সমূহ ঃ
প্রাথমিক ভাবে মাঠ পর্যায়ের কর্মীদের সাথে কাজ করে সদস্যদের তত্ত্বাবধান ও লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।
সদস্য নির্বাচন, ঋণ বিতরণ ও আদায়ে কার্যকর ভূমিকা পালন করা।
হিসাব রক্ষণ ও দাপ্তরীক কাজে শাখা হিসাব রক্ষক ও শাখা ব্যবস্থাপককে সহযোগিতা করা।
নির্দিষ্ট সফ্টওয়ারে ডাটা এন্ট্রি করা।
বেতন ও ভাতা ঃ
শিক্ষানবীশকালে বেতন = ২০,০০০/- হাজার টাকা। (নির্ধারিত)
৬ মাস শিক্ষানবীশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে।
৬ মাস শিক্ষানবীশ কাল সন্তোষজনক ভাবে সমাপ্ত হলে সংস্থার পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
উল্লেখিত বেতনের সাথে মোবাইল ভাতা, খাদ্য ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।
এ ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা প্রদান করা হবে।