বেকারি এসিস্ট্যান্ট সার্ভিস (Bakery Assistant - Service)

Job Description

Title: বেকারি এসিস্ট্যান্ট সার্ভিস (Bakery Assistant - Service)

Company Name: একটি স্বনামধন্য জাতীয় এনজিও

Vacancy: 1

Age: At least 18 years

Job Location: Cox`s Bazar (Ukhia)

Salary: --

Experience:

Published: 2026-09-08

Application Deadline: 2026-09-14

Education:

  • ন্যূনতম এসএসসি পাস হতে হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেয়া হবে, অসাধারণ একাডেমিক সাফল্যসহ শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজনীয়তা শিথিল করা যেতে পারে)।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At least 18 years
  • বেকারি সার্ভিস, রিটেইল সেলস, ক্যাশিয়ার, কাস্টমার সার্ভিস, POS অপারেশন বা ফুড সার্ভিস-এ পূর্ব তাভিজ্ঞ্যতা থাকলে আগাধিক্কার দেওয়া হরে।

  • MS Office, বিশেষ করে Excel ও Word ব্যবহারে মৌলিক দক্ষতা থাকতে হবে।



Responsibilities & Context:

কর্মস্থল: রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক বেকারি ও ক্যাফে। (উখিয়া)।

দায়িত্ব ও কর্তব্য

  • বেকারি আউটলেটে আগত গ্রাহকদের আন্তরিক, ভদ্র ও দক্ষ সেবা প্রদান করা।

  • গ্রাহকদের প্রয়োজন ও পছন্দ বুঝে উপযুক্ত বেকারি পণ্য নির্বাচন করতে সহায়তা করা এবং পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা।

  • নির্ধারিত স্থানে বেকারি পণ্যগুলো আকর্ষণীয় ও সুশৃঙ্খলভাবে প্রদর্শন করা এবং ডিসপ্লে এরিয়া সবসময় পরিপাটি রাখা।

  • প্রদর্শিত প্রতিটি পণ্যের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পণ্যের নাম, মূল্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে প্রদর্শন করা।

  • Point-of-Sale (POS) সিস্টেম সঠিকভাবে পরিচালনা করা এবং প্রতিটি বিক্রয় লেনদেন যথাযথভাবে রেকর্ড করা।

  • POS সিস্টেমের মাধ্যমে বিক্রয় রসিদ/ইনভয়েস তৈরি করা এবং প্রতিষ্ঠানের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী গ্রাহকের কাছ থেকে নগদ ও অন্যান্য অনুমোদিত মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা।

  • দৈনিক বিক্রয়, লেনদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ করা।

  • প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় প্রতিবেদন (Sales Report) প্রস্তুত ও সংশ্লিষ্ট সুপারভাইজারের নিকট জমা দেওয়া।

  • বিক্রয়ের চাহিদা, বিদ্যমান স্টক এবং আউটলেটের প্রয়োজন অনুযায়ী বেকারি উৎপাদন (Production) টিমের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ ও পুনঃসংযোজন করা।

  • দ্রুত বিক্রি হওয়া পণ্য, স্বল্প মজুদের পণ্য, গ্রাহকের চাহিদা এবং প্রয়োজনীয় পুনঃসরবরাহের পরিমাণ সম্পর্কে উৎপাদন টিমকে নিয়মিত অবহিত করা।

  • উৎপাদন থেকে প্রাপ্ত পণ্য, বিক্রিত পণ্য, ফেরত আসা পণ্য, ক্ষতিগ্রস্ত/নষ্ট পণ্য এবং দিনের শেষের অবশিষ্ট স্টকের সঠিক রেকর্ড সংরক্ষণ করা।

  • পণ্যের উৎপাদন/সরবরাহের তারিখ ও সংরক্ষণকাল পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী First-In, First-Out (FIFO) পদ্ধতি অনুসরণ করে পণ্য বিক্রয় ও প্রদর্শন করা।

  • পণ্য পরিবেশন ও হ্যান্ডলিংয়ের সময় খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সংক্রান্ত প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনে চলা।

  • গ্রাহকের চাহিদা অনুযায়ী বেকারি পণ্য যথাযথভাবে প্যাকেজিং ও হস্তান্তর করা।

  • প্রকল্প/প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রচারমূলক কার্যক্রম, বিশেষ অফার, পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

  • গ্রাহকের পছন্দ, বিক্রয়ের প্রবণতা এবং পণ্যের চাহিদা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা।

  • প্রতিষ্ঠানের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী নগদ বিক্রয়, ডিজিটাল/মোবাইল পেমেন্ট, ডিসকাউন্ট, রিটার্ন, ক্যানসেলেশন এবং অন্যান্য প্রাসঙ্গিক লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ করা।

  • আউটলেটে মূল্য তালিকা, পণ্য তালিকা, প্রচারণামূলক তথ্য এবং গ্রাহকের জন্য প্রদর্শনযোগ্য অন্যান্য তথ্য হালনাগাদ রাখা।

  • প্রয়োজন অনুযায়ী স্টক যাচাই, বিক্রয় অডিট, মনিটরিং ভিজিট এবং অন্যান্য হিসাব ও জবাবদিহিমূলক কার্যক্রমে সহযোগিতা করা।

  • প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট কর্তৃক অর্পিত অন্যান্য বেকারি সার্ভিস, বিক্রয়, রেকর্ড সংরক্ষণ বা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করা।

সুরক্ষা ও নৈতিকতা- বেকারি এ্যাসিস্ট্যান্ট (সার্ভিস) কাছ থেকে প্রত্যাশা করা হয় যে তিনি প্রতিষ্ঠানের সুরক্ষা নীতিমালা সমুন্নত রাখবেন এবং শিশু ও দুর্বল জনগোষ্ঠীকে যেকোনো ধরনের নির্যাতন, শোষণ বা ক্ষতি থেকে রক্ষা করা নিশ্চিত করবেন।



Job Other Benifits:

Employment Status: Contractual

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs