Title: সহকারী ফিজিক্যাল ট্রেইনার- নারী
Company Name: BADAS Centre for Health Research and Implementation (BADAS-CHRI)
Vacancy: 2
Age: At least 25 years
Job Location: Faridpur
Salary: Tk. 15000 (Monthly)
Experience:
Published: 2026-09-09
Application Deadline: 2026-09-20
Education:
ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান এবং শারীরিক শিক্ষা/ক্রীড়া প্রশিক্ষণ/ফিটনেস প্রশিক্ষণে ডিপ্লোমা বা সার্টিফিকেট অর্জন; অথবা কারাতে/মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত
প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শরীরচর্চা ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে।
রোভার স্কাউট/গার্লস গাইড/বিএনসিসি প্রশিক্ষণপ্রাপ্ত কিংবা কমিউনিটিতে ক্রীড়া, নৃত্য বা ব্যায়ামের দলের সাথে কাজের বাস্তব অভিজ্ঞতা।
শরীরচর্চায় ভালো অভিজ্ঞতা/জ্ঞান এবং নারীদের সাথে দলে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ফিজিক্যাল ট্রেইনারের অনুপস্থিতিতে শরীরচর্চার সেশন পরিচালনা করার সক্ষমতা।
শরীরচর্চার ইভেন্ট রেকর্ড/ভিডিও করার অভিজ্ঞতা।
ফিজিক্যাল ট্রেইনারকে শরীরচর্চা কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে সহযোগিতা করার সক্ষমতা।
শরীরচর্চা প্রশিক্ষণ গ্রহণের প্রতি প্রবল আগ্রহী হতে হবে।
সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্যবহারে পারদর্শী।
স্বাধীনভাবে এবং সহযোগিতামূলকভাবে কাজ করার দক্ষতা।
এনসিডি প্রতিরোধে কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে ইচ্ছুক এবং কমিউনিটির সাথে সুসম্পর্ক তৈরি করা ও বজায় রাখা।
কমিউনিটির বিভিন্ন ক্লাব ও সোশ্যাল মিডিয়ার সাথে যৌথভাবে কাজ করা এবং তাদের সাথে যোগাযোগ রাখার সামর্থ্য থাকতে হবে।
অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ে জানার আগ্রহ থাকতে হবে।
Context:
পিকান (PECAN: Participatory Engagement for City Communities Against NCD Risk in Bangladesh and Nepal) ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ সেন্টার ফর হেলথ রিসার্চ এন্ড ইমপ্লিমেন্টেশন (বাডাস-সিএইচআরআই), নেপালের হার্ড ইন্টারন্যাশনাল ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ-এর একটি যৌথ গবেষণা প্রকল্প।
পিকান প্রকল্পের "সহকারী ফিজিক্যাল ট্রেইনার" পদের জন্য ২ জন (দুইজন) নারী প্রশিক্ষক প্রয়োজন।
বর্তমান গবেষণার লক্ষ্য হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতাসহ অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ফরিদপুর শহরে কমিউনিটিভিত্তিক শারীরিক কার্যক্রম বাস্তবায়ন করা, যেখানে অংশগ্রহণকারী নারীদের নিজস্ব সিদ্ধান্ত ও পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হবে।
চাকুরীর ধরণ: পূর্ণকালীন অথবা খণ্ডকালীন
চুক্তির ধরণ ও সময়সীমা: সাময়িকভাবে ১২-১৪ মাস চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। চাকুরীর মেয়াদ বৃদ্ধি নির্ভর করবে নতুন ফান্ড প্রাপ্তি, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ট্রেইনারের দক্ষতা ও সফলতার উপর।
দায়িত্বসমূহ:
ফিজিক্যাল ট্রেইনারকে শরীরচর্চা সেশন পরিকল্পনা ও পরিচালনায় সহযোগিতা করা।
নিয়মিত প্রশিক্ষণের সময় ফিজিক্যাল ট্রেইনারের সাথে যৌথভাবে সেশন পরিচালনা করা এবং প্রস্তুত হলে এককভাবে সেশন পরিচালনা করা।
অংশগ্রহণকারীদের নিবন্ধন এবং প্রস্তুতি যাচাই সম্পন্ন করা।
প্রতিটি সেশনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা প্রদান করা।
স্বশরীরে ও অনলাইনে শরীরচর্চার ক্লাসে অংশগ্রহণের জন্য নারীদের উৎসাহিত করা।
কমিউনিটি সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা, যেমন হোম ভিজিট ও লিফলেট বিতরণ।
উপযুক্ত ভেন্যু নির্ধারণে সহযোগিতা করা এবং ব্যবহারের পূর্বে সম্ভাব্য ঝুঁকি পরীক্ষা করা।
ফিজিক্যাল ট্রেইনারকে পিয়ার ভলান্টিয়ার প্রশিক্ষণ ও তত্ত্বাবধানে সহযোগিতা করা।
সোশ্যাল মিডিয়ায় (যেমন ফেসবুক, ইউটিউব) দলের কার্যক্রম প্রচার করা।
যাবতীয় কাজের রেকর্ড (উপস্থিতি, সেশন) সংরক্ষণ ও প্রতিবেদন তৈরি করতে সহায়তা করা।
সহকারী ফিজিক্যাল ট্রেইনার পদে খণ্ডকালীন মাসিক বেতন ৮,০০০ (আট হাজার), পূর্ণকালীন মাসিক বেতন ১৫,০০০ (পনের হাজার)।
অন্যান্য সুবিধাদি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দেওয়া হবে।