Title: ফিজিক্যাল ট্রেইনার- নারী
Company Name: BADAS Centre for Health Research and Implementation (BADAS-CHRI)
Vacancy: 1
Age: At least 25 years
Job Location: Faridpur
Salary: Tk. 24000 (Monthly)
Experience:
Published: 2026-09-09
Application Deadline: 2026-09-20
Education:
ন্যূনতম স্নাতক ডিগ্রি/সমমান এবং শারীরিক শিক্ষা/ক্রীড়া প্রশিক্ষণ/ফিটনেস প্রশিক্ষণে ডিপ্লোমা বা সার্টিফিকেট অর্জন কিংবা কারাতে/মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত
প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শরীরচর্চা ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে।
স্পোর্টস কোচ, জিম ইন্সট্রাক্টর কিংবা কমিউনিটিতে ক্রীড়া/ব্যায়ামের দল পরিচালনার ক্ষেত্রে কয়েক বছরের বাস্তব অভিজ্ঞতা।
ব্যায়ামের দলের সাথে কাজের বাস্তব অভিজ্ঞতা।
শরীরচর্চা প্রোগ্রাম ডিজাইন ও বাস্তবায়ন করার সক্ষমতা।
শরীরচর্চা পরিকল্পনা ও বাস্তবায়ন করার সক্ষমতা।
সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্যবহারে পারদর্শী।
সোশ্যাল মিডিয়ায় নারীদের ইতিবাচক ইমেজ বা কাজ প্রচার করা।
আনন্দদায়ক ও বিনোদনমূলক (fun) দল তৈরি করার অভিজ্ঞতা।
শরীরচর্চার ইভেন্ট রেকর্ড/ভিডিও করার অভিজ্ঞতা।
Context:
পিকান (PECAN: Participatory Engagement for City Communities Against NCD Risk in Bangladesh and Nepal) ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ সেন্টার ফর হেলথ রিসার্চ এন্ড ইমপ্লিমেন্টেশন (বাডাস-সিএইচআরআই), নেপালের হার্ড ইন্টারন্যাশনাল ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ-এর একটি যৌথ গবেষণা প্রকল্প।
পিকান প্রকল্পের "ফিজিক্যাল ট্রেইনার" পদের জন্য ১ জন (একজন) শরীরচর্চার নারী প্রশিক্ষক প্রয়োজন।
বর্তমান গবেষণার লক্ষ্য হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতাসহ অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ফরিদপুর শহরে কমিউনিটিভিত্তিক শারীরিক কার্যক্রম বাস্তবায়ন করা, যেখানে অংশগ্রহণকারী নারীদের নিজস্ব সিদ্ধান্ত ও পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হবে।
চাকুরীর ধরণ: পূর্ণকালীন অথবা খণ্ডকালীন
চুক্তির ধরণ ও সময়সীমা: সাময়িকভাবে ১২-১৪ মাস চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। চাকুরীর মেয়াদ বৃদ্ধি নির্ভর করবে নতুন ফান্ড প্রাপ্তি, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ট্রেইনারের দক্ষতা ও সফলতার উপর।
দায়িত্বসমূহ
প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী নিরাপদ, আনন্দদায়ক ও সংস্কৃতি-উপযোগী শারীরিক কার্যক্রম সেশন পরিকল্পনা, সংগঠন ও পরিচালনা করা।
মাসিক ও বাৎসরিক সেশন পরিকল্পনা তৈরি করা এবং প্রতিটি সেশনে সঠিক শরীরচর্চার কৌশল প্রদর্শন করা।
অংশগ্রহণকারীদের বয়স ও এনসিডি অনুযায়ী ব্যায়াম করানো, প্রয়োজনে ব্যায়ামের ধরন পরিবর্তন বা সমন্বয় করা।
অংশগ্রহণকারীদের নিবন্ধন এবং প্রস্তুতি যাচাই সম্পন্ন করা।
প্রতিটি সেশনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা পর্যবেক্ষণ করা, প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা প্রদান করা এবং স্বাস্থ্যকর্মীর কাছে রেফার করা।
স্বশরীরে ও অনলাইনে শরীরচর্চার ক্লাসে অংশগ্রহণের জন্য নারীদের উৎসাহিত করা।
কমিউনিটির সহায়তায় উপযুক্ত ভেন্যু নির্ধারণ ও পরিচালনা করা।
স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং পুরুষ ও নারীদের সাথে কাজের সমন্বয় করা।
সহকারী ফিজিক্যাল ট্রেইনারকে কর্মকালীন প্রশিক্ষণ প্রদান এবং তার সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করা।
মাসিক পিয়ার সাপোর্ট সেশন ও প্রশ্নোত্তর সেশন পরিচালনায় সহায়তা করা এবং সংক্ষিপ্ত স্বাস্থ্যবার্তা প্রচার করা।
সোশ্যাল মিডিয়ায় (যেমন ফেসবুক, ইউটিউব) দলের কার্যক্রম প্রচার করা।
যাবতীয় কাজের রেকর্ড (উপস্থিতি, সেশন) সংরক্ষণ ও প্রতিবেদন তৈরি করা।
ফিজিক্যাল ট্রেইনার (পূর্ণকালীন) পদে মাসিক বেতন ২৪,০০০ (চব্বিশ হাজার)।
অন্যান্য সুবিধাদি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দেওয়া হবে।