Title: সিনিয়র এক্সিকিউটিভ, সেলস্ (প্লাষ্টিক প্যাকেজিং পণ্য)
Company Name: Army Pharma Limited.
Vacancy: --
Age: 27 to 32 years
Job Location: Dhaka, Gazipur, Narayanganj, Dhaka (Savar)
Salary: Negotiable
Experience:
Published: 2026-06-28
Application Deadline: 2026-07-05
Education:
অভিজ্ঞতাঃ প্লাস্টিক প্যাকেজিং কোম্পানীতে বিক্রয়কর্মী হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
বিশেষ দক্ষতাঃ স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানী, টয়লেট্রিজ এবং ফুড এন্ড বেভারেজ কোম্পানির সাথে প্লাস্টিক বোতল, সিএসডি ক্যাপ, ডিসপেনসিং পাম্প এবং প্রিফরম বিক্রয় করার অভিজ্ঞতা।
অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আর্মি ফার্মা লিঃ, রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্যুলস্ ফ্যাক্টরী লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বর্তমানে ঔষধ উৎপাদনের পাশাপাশি আর্মি ফার্মার সহযোগী প্রতিষ্ঠান আর্মি ফার্মা প্লাষ্টিক প্যাকেজিং ডিভিশন অত্যন্ত সুনামের সহিত বিভিন্ন ধরনের প্লাস্টিক বোতল, সিএসডি ক্যাপ, প্রিফরম, জার, ডিসপেন্সিং পাম্পসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক প্যাকেজিং সামগ্রী উৎপাদন ও বাজারজাত করছে। বর্তমানে উন্নত প্রযুক্তি ও সর্বাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ উৎপাদন কারখানায় উৎপাদিত ফার্মাসিউটিক্যাল ও ফুড গ্রেড প্লাস্টিক বোতল, সিএসডি ক্যাপ, প্রিফরম, জার এবং ডিসপেন্সিং পাম্প বাজারজাত করার জন্য বিক্রয় বিভাগে নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হচ্ছে।
দায়িত্ব ও কর্তব্যসমূহঃ
১। উৎপাদিত প্লাস্টিক বোতল, সিএসডি ক্যাপ, প্রিফরম, জার এবং ডিসপেন্সিং পাম্প বিক্রয় করার জন্য নিয়মিত বিভিন্ন ফার্মাসিউটিক্যাল, টয়লেট্রিজ ও কসমেটিক্স, ফুড এন্ড নিউট্রসিউটিক্যাল কোম্পানিসহ অন্যান্য প্রতিষ্ঠানে গমনপূর্বক কাস্টমার লিস্টে অন্তর্ভুক্ত করা।
২। নিয়মিতি অর্ডার কালেকশন করা এবং অর্ডার জমা দেওয়া।
৩। মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
৪। কাস্টমারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সময়মতো পণ্য সরবরাহ মনিটরিং করা এবং পণ্য ডেলিভারির সাথে সাথে রিসিভিং চালান সংগ্রহ ও বিল প্রেরণের ব্যবস্থা করা।
৫। অন্যান্য কোম্পানির কার্যক্রম ও তাদের পণ্যসমুহের মূল্য, নতুন নতুন অফার ও সেলস পলিসি সম্পর্কে জানা এবং সেগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।
৬। নতুন নতুন কর্পোরেট কাস্টমার তৈরির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ ও নিজ কোম্পানির সুনাম বৃদ্ধি করা।
৭। কোম্পানির পলিসি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সকল বকেয়া টাকা সংগ্রহ করা।
৮। প্রত্যেক মাসের শেষে টার্গেটের বিপরীতে বিক্রয় ও কালেকশন প্রতিবেদন তৈরি ও জমা প্রদান।
আকর্ষনীয় বেতন
৩টি বোনাস
ইনসেন্টিভ
টিএ এবং ডিএ
পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা