Title: ক্রেডিট অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
Company Name: Ambala Foundation
Vacancy: 40
Age: At most 32 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 28600 - 33234 (Monthly)
Experience:
Published: 2026-03-12
Application Deadline: 2026-04-10
Education:
স্নাতক / স্নাতকোত্তর
অভিজ্ঞতার প্রয়োজন নেই (অভিজ্ঞদের আবেদন করার প্রয়োজন নেই)।
সর্বোচ্চ বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদনকারীদের আম্বালার ক্ষুদ্রঋণ কার্যক্রমের কর্মএলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক।
২০,০০০/- (বিশ হাজার) টাকা জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) জমা দিতে হবে।
জামিনদারের স্বাক্ষরিত ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে।
নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
জব কন্টেন্ট :
আম্বালা ফাউন্ডেশন একটি অলাভজনক, বিদেশি অনুদানমুক্ত সম্পূর্ণ আত্মনির্ভর সংস্থা, যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে (নিবন্ধন নম্বর: ঢ-০৩০৬৬), এনজিও বিষয়ক ব্যুরো (নিবন্ধন নম্বর: ৯৫২) এবং এম.আর.এ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং: ০০৩৫০-০১৩০৮-০০০৮৬) হয়ে অত্যন্ত সক্ষমতার সাথে ক্ষুদ্র আর্থিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংস্থাটি বর্তমানে ২১টি জেলায় ২৪১টি শাখার মাধ্যমে সফলতার সাথে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি পিকেএসএফ-এর পার্টনার। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথেও পার্টনারশিপ রয়েছে।
অত্র প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে ক্রেডিট অফিসার পদে জনবল নিয়োগ করা হবে। এরই প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীদের নিম্নে বর্ণিত নিয়মে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
কর্মস্থল : আম্বালার ক্ষুদ্রঋণ কার্যক্রমের কর্মএলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে।
চাকরির ধরণ: স্থায়ী
বেতন :
প্রশিক্ষণকাল ০১ মাস এবং মাসে ৫,০০০/- টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষানবিশকালীন বেতন - ২৮,৬০০/- টাকা এবং স্থায়ী হওয়ার পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা - ৩৩,২৩৪/- টাকা।
সুযোগ-সুবিধা :
বছরে বৈশাখী ভাতাসহ ০৩টি উৎসব বোনাস
প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটি সুবিধা
বাৎসরিক ইনক্রিমেন্ট
এলপিআর সুবিধা
সাপ্তাহিক ছুটি ০২ দিন
অর্জিত ছুটি
মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের জন্য বিনা খরচে একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত ১,০০০/- টাকা একক আবাসন ভাতা প্রদান করা হয়। এছাড়া মোটরসাইকেল মেইনটেন্যান্স ও জ্বালানির জন্য নির্ধারিত খরচ প্রদান করা হবে।