কমিউনিটি ফ্যাসিলিটেটর

Job Description

Title: কমিউনিটি ফ্যাসিলিটেটর

Company Name: Access Bangladesh Foundation

Vacancy: 10

Age: At most 40 years

Job Location: Khulna

Salary: Tk. 13846 (Monthly)

Experience:

  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-07-15

Application Deadline: 2026-07-21

Education:
    • Higher Secondary

ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস



Requirements:
  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At most 40 years

সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে ন্যূনতম ১ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কমিউনিটি মোবিলাইজেশনে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে; বিশেষ করে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অভিযোজন বা প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক প্রকল্পে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বা উক্ত এলাকা সম্পর্কে সুপরিচিত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা:

বয়স সর্বোচ্চ ৪০ বছর।

প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কাজ করার তীব্র ইচ্ছা ও প্রতিশ্রুতি থাকতে হবে।

স্থানীয় জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখার ভালো দক্ষতা।

মোবাইল ডাটা অ্যাপ বা ডিজিটাল টুলসের মাধ্যমে প্রাথমিক তথ্য সংগ্রহের বেসিক ধারণা।

বাংলায় সাবলীল হতে হবে।নির্ধারিত ওয়ার্ডের ভেতরে নিয়মিত যাতায়াত বা মাঠ পর্যায়ে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিকরণ বিষয়ে প্রাথমিক ধারণা থাকা একটি বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।



Responsibilities & Context:

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, একটি শীর্ষস্থানীয় জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, যা প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। গত ১৮ বছর ধরে সংস্থাটি শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, আইনি সেবা, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের অধিকার ও সমতা প্রতিষ্ঠায় কাজ করছে।

সংস্থাটি জরুরি ভিত্তিতে "ডিআইডিআরএম কল প্রোগ্রাম" (DiDRM CALL Programme)-এর জন্য যোগ্য, কর্মঠ ও অনুপ্রাণিত “কমিউনিটি ফ্যাসিলিটেটর” পদে কর্মী খুঁজছে:

প্রকল্পের বিবরণসমূহ:

  • প্রকল্পের নাম: ডিসঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইন খুলনা ডিস্ট্রিক্ট (DiDRM CALL Programme)

  • সহযোগিতায়: কারিতাস বাংলাদেশ

  • কর্মস্থল: খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন এবং কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন।

পদের বিস্তারিত তথ্য:

পদের নাম: কমিউনিটি ফ্যাসিলিটেটর

পদ সংখ্যা: ১০টি (দশটি)

চাকরির ধরণ: চুক্তি ভিত্তিক (নির্দিষ্ট মেয়াদি)

কাজের মেয়াদ: প্রাথমিক চুক্তির মেয়াদ ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত, তবে তা জুন ২০২৭ পর্যন্ত বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে

কর্মস্থল: খুলনার দাকোপের সুতারখালী ইউনিয়ন এবং কয়রার মহারাজপুর ইউনিয়ন

যার কাছে রিপোর্ট করতে হবে: প্রজেক্ট ম্যানেজার/টেকনিক্যাল কোর্ডিনেটর

মূল দায়িত্ব ও কর্তব্যসমূহ:

  • নির্ধারিত ওয়ার্ডের ভেতরে বিভিন্ন পাড়া/মহল্লা, বিদ্যালয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ বিষয়ে সচেতনতামূলক সেশন ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা।

  • প্রকল্পের কার্যক্রমে অংশ নেওয়ার জন্য স্থানীয় জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্বুদ্ধ ও সংগঠিত করা।

  • প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সেলফ-হেল্প গ্রুপ এবং ভিএসএলএ গঠনে সহায়তা করা এবং তাদের নিয়মিত সভা আয়োজনে সহযোগিতা করা।

  • উপকারভোগীদের অংশগ্রহণ পর্যবেক্ষণ, প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং নতুন কোনো চাহিদার সৃষ্টি হলে তা প্রতিবেদন আকারে জমা দিতে নিয়মিত পারিবারিক (পরিবার পর্যায়ে) ফলো-আপ ভিজিট করা।

  • প্রতিবন্ধিতা-ভিত্তিক বিভাজিত তথ্যসহ কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট (সামাজিক ঝুঁকি নিরূপণ)-এর জন্য তথ্য সংগ্রহে সহায়তা করা।

  • দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, নিরাপদ আশ্রয়কেন্দ্রে অপসারণ সংক্রান্ত মক ড্রিল (মহড়া) এবং দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।

  • জীবিকায়ন এবং সম্পদ হস্তান্তর কার্যক্রমের জন্য অতিদরিদ্র পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিহ্নিতকরণে সহায়তা করা।

  • ভিএসএলএ দলের সভা, সঞ্চয় ট্র্যাকিং এবং উপস্থিতির ফলো-আপে সহায়তা করা।

  • দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড বা কমিউনিটি পর্যায়ের সভা আয়োজনে সহায়তা করা।

  • মাঠ পর্যায়ে প্রতিবন্ধিতা এবং দুর্যোগ সংক্রান্ত আন্তর্জাতিক ও জাতীয় দিবসসমূহ উদযাপনে সহায়তা করা।

  • প্রকল্পের নির্দিষ্ট টুলস এবং ফরম্যাট ব্যবহার করে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা।

  • বাড়ি পরিদর্শন, দলীয় সভা এবং অংশগ্রহণকারীদের উপস্থিতির সঠিক রেকর্ড সংরক্ষণ করা।

  • ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন অফিসারের কাছে নিয়মিত কাজের প্রতিবেদন জমা দেওয়া।

সেফগার্ডিং:

  • অ্যাকসেস বাংলাদেশের আচরণবিধি অনুযায়ী সমস্ত সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সেফগার্ডিং এবং পিএসইএ (যৌন নিপীড়ন ও শোষণ প্রতিরোধ) মানদণ্ডসমূহ মেনে চলা।

  • মাঠ পর্যায়ের কার্যক্রম চলাকালীন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায়সঙ্গত উপযোগী ব্যবস্থা (reasonable accommodation) এবং প্রবেশগম্যতার (accessibility) মান নিশ্চিত করা।

  • সেফগার্ডিং রিপোর্টিং মেকানিজমের মাধ্যমে যেকোনো সেফগার্ডিং উদ্বেগ বা অভিযোগ উত্থাপন করা এবং স্থানীয় জনগণকে ইনক্লুসিভ কমপ্লেইন্ট ফিডব্যাক মেকানিজম (ICFM) সম্পর্কে অবহিত করা।

বিশেষ দ্রষ্টব্য:

  • নারী এবং প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

  • যেকোনো ধরনের ব্যক্তিগত সুপারিশ নিয়ে যোগাযোগ করলে প্রার্থীর আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করবে।



Job Other Benifits:
    • একটি উৎসব ভাতা (এক মাসের বেতনের সমপরিমাণ)

    • যাতায়াত ও মোবাইল বিল/ভাতা

    • সাপ্তাহিক ২ দিন ছুটি



Employment Status: Contractual

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs