Title: ওয়্যারহাউজ এসিসট্যান্ট
Company Name: SMC Enterprise Ltd.
Vacancy: 1
Age: At most 30 years
Job Location: Cumilla
Salary: --
Experience:
এইচএসসি/সমমান
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
শিফট-ভিত্তিক কাজে আগ্রহ থাকতে হবে ও চাপের মধ্যে দক্ষতার সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনার প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর কুমিল্লা রেজিওনাল ওয়্যারহাউজ এর জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে "ওয়্যারহাউজ এসিসট্যান্ট" পদে ১ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে হবে।
দায়িত্বসমূহ:
গুদাম ও পণ্য বিতরণের দৈনন্দিন কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষণ করা
উৎপাদন বিভাগ থেকে প্রস্তুতকৃত পণ্য গ্রহণ, যথাযথভাবে সংরক্ষণ এবং বিতরণ পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় গুদাম (CWH) থেকে পণ্য বিতরণের বিষয়টি নিশ্চিত করা
প্রোডাকশন, মান নিয়ন্ত্রণ (QC) এবং স্টোর বিভাগের সাথে নিয়মিত সমন্বয় বজায় রাখা
ইনভেন্টরি রেকর্ড, রেজিস্টার, লেজার এবং স্টক সংক্রান্ত নথিপত্র নির্ভুলভাবে সংরক্ষণ করা
FIFO/FEFO নীতি অনুসরণ করে যথাযথ স্টক ব্যবস্থাপনা নিশ্চিত করা, সরেজমিনে স্টক যাচাই ও সমন্বয় (Reconciliation) করা এবং কোনো গরমিল থাকলে তা রিপোর্ট করা
গুদামের নিরাপত্তা, পরিচ্ছন্নতা (Housekeeping) এবং সংরক্ষণ সংক্রান্ত মানদণ্ড বজায় রাখা
পরিচালন সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করা
সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ