Title: Security Guard (সিকিউরিটি গার্ড)
Company Name: Christian Service Society (CSS)
Vacancy: 03
Age: Na
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience: --
Published: 2026-08-18
Application Deadline: 2026-08-28
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার ঢাকা অফিসের জন্য “সিকিউরিটি গার্ড” নিয়োজিত হবেন।
Job Responsibilities
নির্ধারিত ডিউটি শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে কর্মস্থলে উপস্থিত হয়ে পূর্ববর্তী শিফটের দায়িত্বরত গার্ডের নিকট থেকে দায়িত্ব যথাযথভাবে বুঝে নেওয়া।
কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রোস্টার অনুযায়ী বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করা।
প্রতিষ্ঠানের ভবন, স্থাপনা, সম্পদ ও অন্যান্য মালামালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
নির্ধারিত সময় অনুযায়ী ভবনে পানির সরবরাহ নিশ্চিত করা।
প্রয়োজন অনুযায়ী সন্ধ্যায় ভবনের আলো ও অন্যান্য বৈদ্যুতিক ব্যবস্থা চালু করা এবং সকালে নির্ধারিত সময়ে বন্ধ করা।
প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম/পোশাক পরিধান করা।
কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত দায়িত্ব পালনকালীন কর্মস্থল ত্যাগ না করা।
নিজ দায়িত্ব সততা, শৃঙ্খলা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করা।
অফিসে আগত দর্শনার্থী ও আবাসন ব্যবহারকারীদের তথ্য পৃথক পৃথক রেজিস্টারে লিপিবদ্ধ করা এবং প্রয়োজন অনুযায়ী ভিজিটর পাস প্রদান করা।
আইনবিরোধী, নিরাপত্তাবিরোধী বা সন্দেহজনক কোনো কার্যকলাপ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
এছাড়াও সংস্থার স্বার্থে ও কর্তৃপক্ষের নির্দেশে যেকোনো দায়িত্ব পালন করা।
বাৎসরিক ৩০ দিন করে ছুটি (১৮ দিন নৈমিত্তিক ও ১২ দিন অসুস্থতাজনিত) এবং নৈমিত্তিক ছুটি থেকে বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, মোট বেতনের সমপরিমাণ ১ টি উৎসব ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ সুবিধা, গ্রাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা,স্পেশাল ফান্ড সুবিধা ও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।