Title: সেলসম্যান (Salesman)
Company Name: Arosh Mart and Model Pharmacy
Vacancy: 3
Age: At least 18 years
Job Location: Rangpur (Rangpur Sadar)
Salary: Negotiable
Experience:
যেকোনো ফার্মেসী বা সুপারশপে সেলস এবং কম্পিউটার বিলিংয়ে ন্যূনতম ৫-৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। (নতুন কিন্তু অত্যন্ত চটপটে ও কম্পিউটার জানা প্রার্থীদেরও বিবেচনা করা হবে)।
ধৈর্যশীল, সৎ এবং দীর্ঘ সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আরস মার্ট এন্ড ফার্মেসী (একটি আধুনিক মডেল ফার্মেসী)
বাংলাদেশ ব্যাংকের মোড়, বুড়িরহাট রোড, রংপুর।
আমাদের মডেল ফার্মেসীর জন্য সম্পূর্ণ কম্পিউটারাইজড সেলস ম্যানেজমেন্ট ও কাস্টমার সার্ভিসের জন্য জরুরী ভিত্তিতে একজন দক্ষ ও পরিশ্রমী সেলসম্যান নিয়োগ দেওয়া হবে।
দায়িত্ব ও কর্তব্য:
ফার্মেসীর কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে ইনভয়েস/বিল তৈরি করা এবং সেলসের যাবতীয় কাজ পরিচালনা করা।
গ্রাহকদের সাথে অত্যন্ত নম্র ও সুশৃঙ্খল আচরণ করা এবং ওষুধ বিক্রিতে সহায়তা করা।
স্টকের ওষুধের হিসাব রাখা এবং নতুন ওষুধের এন্ট্রি চেক করা।
শপ এবং ওষুধের সেলফগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজিয়ে রাখা।
প্রেসক্রিপশন রিডিং: চিকিৎসকের প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) সঠিকভাবে পড়ে ওষুধ চেনা এবং সঠিক ডোজে রোগীকে বুঝিয়ে দেওয়া।
ওষুধের মেয়াদ যাচাই (Expiry Check): নিয়মিত বিরতিতে ওষুধের এক্সপায়ারি ডেট চেক করা এবং মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ওষুধগুলো আলাদা করে কর্তৃপক্ষকে জানানো।
ক্যাশ হ্যান্ডলিং: প্রতিদিনের ক্যাশ বা নগদ টাকার হিসাব ক্যাশ কাউন্টারে এবং সফটওয়্যারে নিখুঁতভাবে মেলানো।
ডিজিটাল পেমেন্ট ম্যানেজমেন্ট: বিকাশ, রকেট, নগদ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে কাস্টমারের ডিজিটাল পেমেন্টগুলো সঠিকভাবে প্রসেস করা।
হোম ডেলিভারি ও ফোন অর্ডার: ফোনে বা অনলাইনে আসা ওষুধের অর্ডারগুলো কম্পিউটার এন্ট্রি করে ডেলিভারির জন্য প্রস্তুত করা।
জরুরী ওষুধ ট্র্যাকিং: জীবনরক্ষাকারী ও অতি প্রয়োজনীয় ওষুধের স্টক শেষ হওয়ার আগেই তা রি-অর্ডার করার জন্য লিস্ট তৈরি করা।
কোম্পানি রিপ্রেজেন্টেটিভদের সাথে সমন্বয়: বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (MPO) কাছ থেকে ওষুধ রিসিভ করা এবং কম্পিউটারে চালানের এন্ট্রি দেওয়া।
প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সুযোগ- সুবিধা প্রদান করা হবে।