Title: Media Fellow
Company Name: Bangladesh Legal Aid and Services Trust (BLAST)
Vacancy: 3
Age: 22 to 31 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 20000 - 25000 (Monthly)
Experience:
যোগ্যতা (Eligibility):· তরুণ পেশাজীবী সাংবাদিক (সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)। · গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ , আইন, অথবা সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।· রিপোর্টার, ফটোগ্রাফার, রেডিও/অডিও সাংবাদিক, টিভি/ভিডিও সাংবাদিক—যারা প্রিন্ট, ব্রডকাস্ট বা অনলাইন মিডিয়ায় (ইউটিউবসহ) কাজ করেন, অথবা ফ্রিল্যান্সার।
অগ্রাধিকারযোগ্য:সংখ্যালঘুদের অধিকার নিশ্চয়তা, সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক রিপোর্টিংয়ের প্রতি আগ্রহ থাকতে হবে; এ ধরনের কমিউনিটির সাথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।কম্পিউটার ব্যবহারে দক্ষতা (যেমন: Microsoft Office)
১. পটভূমি ও উদ্দেশ্য
এই ফেলোশিপ প্রোগ্রামের লক্ষ্য হলো সংখ্যালঘু ও প্রান্তিক সম্প্রদায়ের তরুণ আইনজীবী ও মিডিয়া কর্মীদের ক্ষমতায়ন করা। এই প্রোগ্রামের মাধ্যমে তারা নিজেদের অধিকার, বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে।
ফেলোরা শিখবে কীভাবে মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সঠিক তথ্য ছড়ানো যায়, কমিউনিটি ভিত্তিক গবেষণা করা যায় এবং উক্ত বিষয়ে আইন ও নীতিমালার সমস্যাগুলো চিহ্নিত করা যায়। এছাড়া ফেলোরা নীতিনির্ধারক, সিভিল সোসাইটি, মানবাধিকার কর্মী এবং মিডিয়া ব্যক্তিদের সাথে যোগাযোগ করে তাদের গবেষণার ফলাফল ও সুপারিশ উপস্থাপন করার সুযোগ পাবেন। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল মিডিয়া পরিবেশ তৈরি করা।
২. লক্ষ্যসমূহ
সংখ্যালঘু ও প্রান্তিক তরুণ আইনজীবী ও মিডিয়া কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা
সংখ্যালঘু বিষয়ক অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক রিপোর্টিং উৎসাহিত করা
ভুয়া তথ্য, ঘৃণামূলক বক্তব্য ও ভুল ধারণা মোকাবেলায় তথ্যভিত্তিক সাংবাদিকতা প্রচার করা
প্রিন্ট, ডিজিটাল ও মাল্টিমিডিয়ায় নতুন ধরণের গল্প বলার দক্ষতা তৈরি করা
মিডিয়া, উপস্থাপন এবং কমিউনিটির অধিকার বিষয়ে গবেষণাভিত্তিক জ্ঞান ও নীতিগত সুপারিশ তৈরি করা
৩. ফেলোশিপ কাঠামো ও কাজ
ট্র্যাক ক: প্রিন্ট/ডিজিটাল
ফেলোদের যেকোনো একটি করতে হবে:
কমপক্ষে ৩টি আর্টিকেল সিরিজ (প্রতিটি ৮০০ শব্দ)
গবেষণা পত্র (কমপক্ষে ৫,০০০ শব্দ)
অথবা
একটি বড় রিপোর্ট/ফিচার (কমপক্ষে ১৫০০ শব্দ)
ট্র্যাক খ: ভিডিও/ডকুমেন্টারি
ফেলোদের যেকোনো একটি করতে হবে:
একটি ভিডিও বা শর্ট ফিল্ম (কমপক্ষে ৮ মিনিট)
অথবা
একটি ফটো স্টোরি (১৫–২০টি ছবি + ৬০০ শব্দ লেখা)
অথবা
২টি ভিডিও (প্রতিটি কমপক্ষে ৪ মিনিট)
৪. ফেলোর দায়িত্ব
মানসম্মত কাজ তৈরি করা: গবেষণাভিত্তিক লেখা বা ভিডিও তৈরি করা
কমিউনিটি ভিত্তিক গবেষণা করা: নিজের এলাকায় সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা
প্রশিক্ষণে অংশগ্রহণ: সব প্রশিক্ষণ, কর্মশালা ও মেন্টরশিপে সক্রিয় থাকা
নীতিগত আলোচনায় অংশ নেওয়া: গবেষণার ফলাফল বিভিন্ন আলোচনায় তুলে ধরা
সময়ের মধ্যে কাজ শেষ করা: নির্ধারিত সময় মেনে কাজ জমা দেওয়া
. মেন্টরশিপ ও প্রশিক্ষণ
প্রতিটি ফেলো একজন অভিজ্ঞ সাংবাদিক বা মিডিয়া বিশেষজ্ঞের কাছ থেকে দিকনির্দেশনা পাবে।
গবেষণা, লেখা, ভিডিও তৈরি ও গল্প বলার বিষয়ে সহায়তা দেওয়া হবে।
বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কাজের মান উন্নত করার সুযোগ থাকবে।
৬. কাজের বিষয় (থিম)
ফেলোরা নিচের বিষয়গুলোর উপর কাজ করতে পারবে:
মিডিয়ায় সংখ্যালঘুদের উপস্থাপন
· সাংবাদিক ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ।
· সাংবাদিকতার ভবিষ্যৎ ও নতুন প্রবণতা
· সাংবাদিকতার চর্চা এবং নিরাপত্তা নীতিমালা
· ডিজিটাল ভুয়া তথ্য, ঘৃণামূলক বক্তব্য ও সাংবাদিকতারা বিভিন্ন প্রতিকূলতা