শাখা ব্যবস্থাপক (এমএসই)

Job Description

Title: শাখা ব্যবস্থাপক (এমএসই)

Company Name: Manabik Shahajya Sangstha (MSS)

Vacancy: 03

Age: Na

Job Location: Anywhere in Bangladesh

Salary: Negotiable

Experience: --

Published: 2026-06-08

Application Deadline: 2026-06-30

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

জব কনটেক্সট: মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থার ১৬২টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ, মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ এবং মাইক্রো এন্ড স্মল এন্টারপ্রাইজ (SME) ঋণ কার্যক্রম চলমান রয়েছে। সংস্থার ঋণ কর্মসূচির জন্য জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

চাকরির দায়িত্বসমূহ:

• সদস্যদের সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্যপদ অনুমোদন দেয়া।

• ঋণের জন্য শাখা কর্তৃক দাখিলকৃত আবেদনপত্রের কাগজপত্র যাচাই করা।

• ঋণের জন্য আবেদনকারীর বাড়ী/প্রকল্প পরিদর্শন ও যাচাই করে প্রযোজ্যতা অনুযায়ী ঋণ অনুমোদন দেয়া।

• প্রত্যেক ঋণগ্রহীতার বাড়ী নিয়মিত পরিদর্শন করে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা।

• শাখা গুলোর সকল ষ্টাফের দৈনন্দিন কাজকর্ম পরিকল্পনা অনুযায়ী সম্পাদন নিশ্চিত করা।

• শাখা গুলোর ষ্টাফদের দৈনন্দিন হাজিরা ও ছুটি অনুমোদন এবং যথাযথভাবে রেকর্ড সংরক্ষণ করা।

• লেজার, ভাউচার, রেজিষ্টার ও অন্যান্য কাগজপত্র তৈরীতে কর্মীদেরকে সহায়তা করা।

• দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরী করা এবং চাহিদা মোতাবেক প্রধান কার্যালয়ে প্রেরণ।

• এমআইএস ও এআইএস প্রতিবেদন প্রস্তুত করা।

• বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরী করা।

• স্থানীয় পর্যায়ে সমস্যাসমূহ সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা।

• ঋণ গ্রহণকারীদের সফলতার তথ্য সংগ্রহ করে প্রধান কার্যালয়ে জমা দেয়া।

• নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল ভাউচার সহ অন্যান্য বিষয়ে অনুমোদন করা।

• কর্ম এলাকা সম্প্রসারণে ভূমিকা রাখা।

• ব্যাংক হিসাব পরিচালনা করা।

• ঋণ বিতরণ ও আয় ব্যয়ের ফলোআপ করা।

• ব্রাঞ্চ পরিদর্শন ও মনিটরিং করা।

• খেলাপি আদায়ে ভূমিকা রাখা।

• শাখা পর্যায়ে বিবিধ মিটিং আয়োজন/সম্পাদন এবং মিটিং মিনিটস যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।

• সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্মএলাকায় জনসংযোগ বৃদ্ধি করা।

• কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।



Job Other Benifits:
    • শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

    • স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী যোগ্যতার ভিক্তিতে ৭ অথবা ৮ গ্রেডে মাসিক বেতন ৪০,৩৩৯ - ৪৮,৯৯৭ টাকা এবং অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে।

    • ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভূক্ত নয়।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs