Title: জোনাল ম্যানেজার
Company Name: Manabik Shahajya Sangstha (MSS)
Vacancy: 3
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience: --
Published: 2026-06-07
Application Deadline: 2026-06-20
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
জব কনটেক্সট: মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থার ১৬২টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ, মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ এবং মাইক্রো এন্ড স্মল এন্টারপ্রাইজ (MSE) ঋণ কার্যক্রম চলমান রয়েছে। সংস্থার ঋণ কর্মসূচির জন্য জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
চাকরির দায়িত্বসমূহ:
অধীনস্থ এরিয়া ম্যানেজারদের সুপারভিশন ও মূল্যায়ণ করা।
সকল এরিয়া ব্যবস্থাপকদের নিয়ে মাসিক/দ্বিমাসিক/ত্রৈমাসিক পর্যালোচনা সভা পরিচালনা করা।
প্রধান কার্যালয়ের যাবতীয় নির্দেশনা এরিয়া ব্যবস্থাপকদের মাধ্যমে কর্ম এলাকায় কার্যকর করার ব্যবস্থা নেয়া।
ঋণ অনুমোদন কমিটি মিটিং-এ সভাপতিত্ব করা এবং দায়িত্বাধীন সিলিং অনুযায়ী ঋণ প্রস্তাব সরেজমিনে যাচাই করে অনুমোদন করা।
সাপ্তাহিক ভিত্তিতে শাখা থেকে আগত ঋণ প্রস্তাব/ প্রোগ্রাম বিভাগের নির্দেশনা মোতাবেক পর্যালোচনা করে অনুমোদন করা।
ঋণ কর্মসূচির লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ অনুমোদন, বিতরণ ও আদায় নিশ্চিত করা।
এরিয়ার বিতরণকৃত ঋণ ও ঋণের ব্যবহার যাচাই করা।
প্রতিটি এরিয়ার সপ্তাহ ভিত্তিক ঋণ চাহিদা বিশ্লেষণ এবং অতিরিক্ত টাকার যথাযথ সংস্থান ও ব্যবহার নিশ্চিত করা।
আওতাধীন এরিয়া/শাখার যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া মনিটরিং ও সুপারভিশন করা।
সংস্থার আর্থিক নীতিমালা অনুযায়ী এরিয়া অফিসের অধীন শাখাসমূহের দৈনন্দিন লেনদেন নিয়মিত মনিটরিং করা এবং এরিয়া/শাখার হিসাব সংক্রান্ত লেনদেনের ডক্যুমেন্টসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে তার সঠিকতা নিশ্চিত করা।
লক্ষ্যমাত্রা অনুযায়ী মহিলা ঋণদান কর্মসূচির সদস্য ভর্তি, ঋণ বিতরণ, ঋণ ও সঞ্চয় আদায় নিশ্চিত করা।
শাখাসমূহে মহিলা ঋণদান কর্মসূচির নীতিমালা অনুযায়ী ঋণ, সঞ্চয়, ঝুঁকি তহবিলসহ সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা তার সুপারভিশন করা।
শাখা অফিস ও কেন্দ্র বা মাঠপর্যায়ে বিভিন্ন নথিপত্র সরেজমিনে যাচাই করা।
জোন সংশ্লিষ্ট শাখার উত্তোলনকৃত সদস্যদের আর্থিক হিসাবাদি সরেজমিনে যাচাই করা।
নির্দেশনা অনুযায়ী অধীনস্থ এরিয়া ব্যবস্থাপকগণ কর্তৃক যথাযথভাবে শাখা পরিদর্শন নিশ্চিত করা।
শাখা ও এরিয়াসমূহের বিভিন্ন প্রতিবেদন যাচাই সাপেক্ষে কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী প্রেরণের ব্যবস্থা করা।
প্রোগ্রাম বিভাগের নির্দেশনা মোতাবেক নমুনা ভিত্তিতে আওতাধীন শাখাসমূহের খেলাপী ঋণীদের সাথে সাক্ষাৎ করে আদায়ের ব্যবস্থা গ্রহণ করা এবং খেলাপী প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
এরিয়া/শাখার যাবতীয় লেজার-রেজিষ্টারে বর্ণিত হালনাগাদ তথ্য যাচাইয়ের মাধ্যমে তার সঠিকতা নিশ্চিত হওয়া।
জোনাল অফিসের অধীনস্থ এরিয়ার কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা।
এরিয়া ও শাখাসমূহের দুর্বল ও সবল দিক বিশ্লেষণ করা এবং তদানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।
এরিয়া অফিস এবং আওতাধীন সকল শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এরিয়া ব্যবস্থাপকদের কাজে সমন্বয় সাধন করা।
এরিয়ার সমন্বিত চাহিদা অনুসারে প্রধান কার্যালয় হতে এরিয়া/শাখার ফান্ড ব্যবস্থাপনা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া।
আওতাধীন সকল এরিয়ার সমন্বিত বাজেট তৈরি করে বিভাগ/ প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
পদমর্যাদা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে বিভিন্ন প্রকার আর্থিক/অনার্থিক/ক্রয় সংক্রান্ত অনুমোদন প্রদান এবং যাবতীয় বিল ভাউচার যাচাই করা।
কর্মী কর্তৃক যে কোন প্রকার অর্থিক বা অনার্থিক অনিয়ম হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা (আদায়ের ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা ইত্যাদি) গ্রহণ করা।
নতুন এরিয়া অথবা শাখা খোলার বিষয়ে এলাকা জরীপ করে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো।
Internal Audit, External Audit, LAC বৈঠকের সিদ্ধান্ত ও উদ্ধর্তন কর্তৃপক্ষের পর্যবেক্ষণসমূহ বাস্তবায়ন করা।
এরিয়া ম্যানেজারদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন তৈরী, জোনের সকল কর্মীর বার্ষিক প্রতিবেদনে প্রতিস্বাক্ষর করে যথানিয়মে উপস্থাপন করা।
সহকর্মীদের কর্ম-উদ্দীপনা সৃষ্টি ও মোটিভেশনের জন্য কর্মী সমাবেশ আয়োজন ও পরিচালনা করা।
শিক্ষানবীশ কর্মীদের প্রশিক্ষণ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া ও মেন্টরিং করা।
কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
স্থায়ীকরণের পর মাসিক ৫৯,০২৪ - ৬১,৯৭৫/- টাকা। অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে।
শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভূক্ত নয়।