Job Description
Title: সিকিউরিটি গার্ড
Company Name: Idilpur BUM Multimedia model school
Vacancy: 02
Age: 21 to 45 years
Job Location: Gaibandha
Salary: Tk. 12000 - 15000 (Monthly)
Experience:
Published: 2026-10-17
Application Deadline: 2026-10-27
Education: Requirements: Skills Required: Additional Requirements: - Age 21 to 45 years
- Only Male
- অবসর প্রাপ্ত সৈনিক, আনসার, ভিডিপি এর অগ্রাধিকার।
- কোন নামিদামী সিকিউরিটি লি. কোম্পানি হতে প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে
Responsibilities & Context: - প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ: আগত শিক্ষার্থী, অভিভাবক, দর্শনার্থী, শিক্ষক, কর্মচারী, যানবাহন ও সেবাকর্মীদের চলাচল নিয়ন্ত্রণ করা।
- নিরাপত্তা তল্লাশি: নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের ব্যাগ ও যানবাহন তল্লাশি করা।
- নিয়মিত টহল: ভবনের প্রবেশপথ, করিডোর, সিঁড়ি, পার্কিং এলাকাও নির্ধারিত স্থান নিয়মিত পরিদর্শন করা।
- সিসিটিভি পর্যবেক্ষণ: সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা এবং সন্দেহজনক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।
- অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ: অগ্নিঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা, জরুরি বহির্গমন পথ বাধামুক্ত রাখা এবং অগ্নিকাণ্ডের সময় উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করা।
- অভিভাবক ও দর্শনার্থী ব্যবস্থাপনা: প্রয়োজন অনুযায়ী দর্শনার্থীদের পরিচয় যাচাই, রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ এবং নির্ধারিত গন্তব্যে যাওয়ার নির্দেশনা প্রদান করা।
- সম্পত্তির নিরাপত্তা: ভবনের সম্পদ, দোকান, অফিস চুরি, ক্ষতিসাধন, ভাঙচুর ও অননুমোদিত প্রবেশ থেকে সুরক্ষায় সচেষ্ট থাকা।
- যানবাহন ও পার্কিং ব্যবস্থাপনা: যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, সুশৃঙ্খল পার্কিং নিশ্চিত এবং জরুরি প্রবেশপথ ও চলাচলের পথ বাধামুক্ত রাখা।
- অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিবেদন: দুর্ঘটনা, বিশৃঙ্খলা, সন্দেহজনক কার্যকলাপ ও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সুপারভাইজার বা কর্তৃপক্ষকে জানানো।
- জরুরি পরিস্থিতি মোকাবিলা: অগ্নিকাণ্ড, চিকিৎসাজনিত জরুরি অবস্থা ও অন্যান্য দুর্যোগে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দ্রুত সহায়তা প্রদান করা।
- শৃঙ্খলা বজায় রাখা: ভবনের নিরাপত্তাবিধি লঙ্ঘন, অননুমোদিত সমাবেশ, বিশৃঙ্খলা ও অসদাচরণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
- নির্ধারিত দায়িত্বস্থলে অবস্থান: ডিউটি চলাকালে নির্ধারিত স্থানে সতর্ক ও দায়িত্বশীলভাবে অবস্থান করা এবং যথাযথ অনুমতি বা বিকল্প প্রহরী ছাড়া দায়িত্বস্থল ত্যাগ না করা।
- সেবামূলক আচরণ: শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থী ব্যক্তিদের সঙ্গে ভদ্র, পেশাদার ও সহযোগিতামূলক আচরণ করা।
- মালামাল আনা-নেওয়া নিয়ন্ত্রণ: কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্কুলের মালামাল, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী প্রবেশ ও বহির্গমনের বিষয় পর্যবেক্ষণ করা।
- ডিউটি রেজিস্টার ও দায়িত্ব হস্তান্তর: ডিউটি রেজিস্টারে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা, গুরুত্বপূর্ণ ঘটনা নথিভুক্ত করা এবং পরবর্তী শিফটের প্রহরীর কাছে যথাযথভাবে দায়িত্ব হস্তান্তর করা।
- প্রত্যেক নিরাপত্তা প্রহরীকে প্রকল্প কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ, নির্ধারিত পোশাক পরিধান, শৃঙ্খলা ও সততা বজায় রাখা এবং সর্বদা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
Job Other Benifits: থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।
কর্ম ঘন্টা ৮ ঘন্টা। ওভারটাইমের ডিউটির জন্য আলাদা সম্মানী প্রদান করা হবে।
Employment Status: Full Time
Job Work Place: Work at office
Company Information: Gender: Only Male can apply
Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job
Category: