Content Creator

Job Description

Title: Content Creator

Company Name: Shilpaholic

Vacancy: --

Age: 20 to 35 years

Job Location: Dhaka (Uttara Sector 14)

Salary: Negotiable

Experience:

  • 1 to 2 years
  • The applicants should have experience in the following business area(s): Retail Store, Direct Selling/Marketing Service Company


Published: 1-01-01

Application Deadline: 2026-10-20

Education:
  • HSC


Requirements:
  • 1 to 2 years
  • The applicants should have experience in the following business area(s): Retail Store, Direct Selling/Marketing Service Company


Skills Required: Content Creation, Digital Content Development, Content Marketing

Additional Requirements:
  • Age 20 to 35 years
  • Only Female


Responsibilities & Context:

আপনি কি ক্রিয়েটিভ? মডেস্ট ফ্যাশন ভালোবাসেন? আর আপনার কনটেন্ট দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি সেলস বাড়াতে চান?

তাহলে শিল্পাহলিকের Content Team-এ আপনাকে স্বাগতম!

শিল্পাহলিক একটি বাংলাদেশি মডেস্ট ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। আমাদের টিমের জন্য আমরা এমন একজন ক্রিয়েটিভ, দক্ষ ও উদ্যোগী Content Creator খুঁজছি, যিনি নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং কনটেন্টের মাধ্যমে ব্র্যান্ডের গ্রোথে অবদান রাখতে পারবেন।

🎯 আপনার দায়িত্ব

ব্র্যান্ডের জন্য আকর্ষণীয় ও সেলস-ফোকাসড ভিডিও কনটেন্ট তৈরি করা।

নিজে থেকে নতুন কনটেন্ট আইডিয়া, ক্যাম্পেইন ও মার্কেটিং কনসেপ্ট প্রস্তাব করা।

নিজেই ভিডিও শুটিং ও ভিডিও এডিটিং করা।

প্রোডাক্ট প্রমোশন, ফ্যাশন স্টাইলিং, রিলস ও ট্রেন্ডভিত্তিক কনটেন্ট তৈরি করা।

প্রয়োজন অনুযায়ী লাইভ সেশন পরিচালনা এবং সেলস বাড়ানোর নতুন আইডিয়া নিয়ে কাজ করা।

কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ করে আরও কার্যকর কনটেন্ট তৈরির উদ্যোগ নেওয়া।

✅ যোগ্যতা ও দক্ষতা

মডেস্ট ফ্যাশন, হিজাব ও লাইফস্টাইল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

ভিডিও কনটেন্ট তৈরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

স্মার্টফোন দিয়ে ভালো ভিডিও শুটিং এবং দক্ষতার সঙ্গে ভিডিও এডিটিং করতে জানতে হবে।

Facebook Reels, Instagram Reels ও অন্যান্য শর্ট-ভিডিও কনটেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।

ট্রেন্ড বুঝে ব্র্যান্ডের সঙ্গে মানানসই কনটেন্ট তৈরি করতে পারতে হবে।

সৃজনশীল চিন্তাভাবনা, নিজস্ব আইডিয়া এবং কাজের প্রতি দায়িত্বশীলতা থাকতে হবে।

টিমের সঙ্গে কাজ করার মানসিকতা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।

কন্টেন্ট তৈরীর ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ বাড়তি অগ্রাধিকার

iPhone ব্যবহার করে ভিডিও শুটিংয়ের অভিজ্ঞতা।

ফ্যাশন ব্র্যান্ড বা ই-কমার্স প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা।

নিজের তৈরি ভিডিও বা কনটেন্টের পোর্টফোলিও।

ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলা এবং লাইভ পরিচালনার দক্ষতা।

💼 চাকরির বিবরণ

পদ: Content Creator (Modest Fashion)

কাজের ধরন: ফুল-টাইম / পার্ট-টাইম

কর্মস্থল: শিল্পাহলিক অফিস, উত্তরা, ঢাকা

বেতন: দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে

অফিসে উপস্থিতি: সরাসরি অফিসে এসে কাজ করতে হবে। ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ নেই।

বিশেষ দ্রঃ শুধুমাত্র নারী ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন।

অগ্রাধিকার: উত্তরা ও আশেপাশের এলাকার প্রার্থীরা।

📩 আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের তাদের CV এবং নিজের তৈরি ৩–৫টি ভিডিও বা কনটেন্টের পোর্টফোলিও hr.shilpaholic@gmail.com ইমেইলে পাঠানোর অনুরোধ করা হচ্ছে। ইমেইল সাব্জেক্ট লাইন "Content Creator" লিখতে হবে। 

আবেদনের সঙ্গে উল্লেখ করবেন:

১. আপনার অভিজ্ঞতা।

২. কোন কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন।

৩. আপনার ব্যবহৃত ফোন বা ক্যামেরার বিবরণ।

৪. ফুল-টাইম নাকি পার্ট-টাইম কাজ করতে আগ্রহী।

বিশেষ দ্রষ্টব্য: আমরা শুধু নির্দেশনা অনুসরণকারী কাউকে নয়, এমন একজনকে খুঁজছি, যিনি নিজের ক্রিয়েটিভিটি, উদ্যোগ ও দক্ষতা দিয়ে শিল্পাহলিকের কনটেন্টকে আরও আকর্ষণীয় এবং ব্যবসায়িকভাবে কার্যকর করে তুলতে পারবেন।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Only Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category:

Similar Jobs