প্রশিক্ষক- অটোমেকানিক

Job Description

Title: প্রশিক্ষক- অটোমেকানিক

Company Name: Caritas Regional Office

Vacancy: 1

Age: 22 to 35 years

Job Location: Chattogram (Rangunia)

Salary: --

Experience:

  • 2 to 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-03-12

Application Deadline: 2026-03-30

Education:
    • Diploma
  • সংশ্লিষ্ট ট্রেডে কারিগরি সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে ১-২ বছরের ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে (অটোমোবাইলে ৪বছর ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)। ১-২ বছরের ট্রেড কোর্স সম্পন্নকারীদের ক্ষেত্রে যেকোন বিভাগে এইচএসসি/সমমান পাশ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে RTS MTTP থেকে কোর্স সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।



Requirements:
  • 2 to 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age 22 to 35 years
  • প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে NTVQF/BNQF Level 1 & 2 সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

  • প্রশিক্ষক হিসেবে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।



Responsibilities & Context:

কারিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের স্থানীয় অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। কারিতাস বাংলাদেশের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে অবস্থিত আটটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণের জন্য সমানভাবে কাজ করে। কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তির মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কারিতাস বিশেষভাবে বিপদাপন্ন জনগোষ্ঠীর (শিশু, নারী, বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী ব্যাক্তি) মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল প্রকল্প অংশগ্রহণকারী, শিশু, যুবা ও প্রাপ্তবয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষা বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। কারিতাস বাংলাদেশের কোন কর্মী, প্রতিনিধি, অংশীদারীদের দ্বারা শিশু ও প্রাপ্তবয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের যে কোন ধরণের ক্ষতি, যৌন নির্যাতন, যৌন নিপীড়ন ও শোষণমূলক কর্মকান্ড সংঘঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূণ্য সহ্যসীমা নীতিমালায় (Zero Tolerance) বর্ণিত শান্তির আওতাভুক্ত হবে।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের বাস্তবায়নাধীন Mobile Technical Training Project-MTTP XI প্রকল্পে নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে যোগ্য প্রার্থীর (পুরুষ/নারী) নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। নিম্নে পদের নাম, পদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও শর্তাবলীসমূহ দেওয়া হলো-

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক

কর্মদক্ষতা ও অন্যান্য আব্যশ্যকীয় গুণাবলী ও যোগ্যতা মূল্যায়ন সাপেক্ষে সংস্থার নীতিমালা অনুযায়ী চুক্তি নবায়ন করা হবে।

কর্মস্থল: সাঙ্গু মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, রাঙ্গুনিয়া, উপজেলা, চট্টগ্রাম।

দায়-দায়িত্বসমূহ

  • প্রত্যন্ত অঞ্চল/মাঠ পর্যায়ে অবস্থান করে প্রশিক্ষণার্থী সংগ্রহ এবং মানসম্পন্ন কারিগরি প্রশিক্ষণ পরিচালনা করা।

  • রুটিনমাফিক পাঠ পরিকল্পনা (তাত্ত্বিক ও ব্যবহারিক) তৈরির করে ক্লাস পরিচালনা করা। প্রতিবেদন প্রস্তুত ও উপস্থাপন।

  • প্রশিক্ষণার্থীদের পরীক্ষা গ্রহণ করা ও রেজিস্টার খাতায় নম্বর রেকর্ড রাখা।

  • স্কুলের আয়বৃদ্ধির জন্য উৎপাদনের কাজ সংগ্রহ করা এবং লক্ষ্যমাত্রা অর্জন ও হিসাব সংরক্ষণে সচেষ্ট থাকা।

  • প্রকল্পের অন্যান্য দায়িত্ব পালন, লক্ষ্যমাত্রা অর্জন এবং স্কুল/সেন্টারের স্বনির্ভরতার জন্য নিবেদিত হয়ে কাজ করা।

  • সহকর্মী ও প্রশিক্ষণার্থীদের সাথে পেশাগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে নিজ দায়-দায়িত্ব পালন করা।

  • সরকারি/বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে স্কুলের উন্নয়নের স্বার্থে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কাজ করা।

  • প্রতিষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের প্রতি সত্ত্বাধিকারবোধ সম্পন্ন ও দায়িত্বশীল হয়ে কাজ করা।



Job Other Benifits:
    • বেতন: সর্বসাকুল্যে মাসিক ২১,০০০/- (একুশ হাজার) টাকা।



Employment Status: Full Time, Contractual

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs