Title: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (Business Development Officer - BDO)
Company Name: The SME SEBA Technology
Vacancy: 7
Age: At least 24 years
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
ব্যবসায় প্রশাসন, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ব্যাংকিং, মাইক্রোফাইন্যান্স, সেলস, মার্কেটিং, স্টার্টআপ বা উদ্যোক্তা উন্নয়ন খাতে অভিজ্ঞতা থাকলে বিশেষ সুবিধা।
প্রয়োজনীয় দক্ষতা
চমৎকার যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা
ব্যবসায়িক সম্পর্ক তৈরির সক্ষমতা
কম্পিউটার, MS Office ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা
ফেসবুক, লিংকডইন ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা
টিমওয়ার্ক ও নেতৃত্বের গুণাবলি
ভ্রমণ করার মানসিকতা
দি এসএমই সেবা টেকনোলজি লিমিটেড ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সমন্বিত ডিজিটাল সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান।
এসএমই সেবা টেকনোলজি লিমিটেড দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ডিজিটাল ফাইন্যান্স, ডিজিটাল মার্কেটিং, উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা ব্যবস্থাপনা, ই-কমার্স এবং প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে। আমাদের ক্রমবর্ধমান কার্যক্রম সম্প্রসারণের জন্য উদ্যমী, স্মার্ট ও ফলাফলমুখী প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে।
প্রধান দায়িত্বসমূহ
নতুন উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন।
এসএমই সেবা টেকনোলজি লিমিটেডের বিভিন্ন সেবা ও প্রকল্পের প্রচার ও বিপণন।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়িক সংগঠন ও কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়ন।
সম্ভাব্য ক্লায়েন্ট ও পার্টনার শনাক্তকরণ এবং ব্যবসায়িক সুযোগ সৃষ্টি।
মাঠ পর্যায়ে সভা, সেমিনার, ক্যাম্পেইন ও উদ্যোক্তা সংযোগ কার্যক্রম পরিচালনা।
বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং নিয়মিত অগ্রগতি রিপোর্ট প্রস্তুত করা।
ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া প্রচারণা কার্যক্রমে সহায়তা প্রদান।
আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)
কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভ ও কমিশন
মোবাইল বিল ও ভ্রমণ ভাতা
প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ
দ্রুত পদোন্নতির সম্ভাবনা
উদ্ভাবনী স্টার্টআপ পরিবেশে কাজের সুযোগ