Title: সেলস অ্যাক্টিভেশন অফিসার
Company Name: Bio-Xin Cosmeceuticals
Vacancy: 5
Age: At least 18 years
Job Location: Dhaka (DOHS Mirpur)
Salary: --
Experience:
যেকোনো বিষয়ে স্নাতক
কসমেটিকস/ স্কিনকেয়ার/ হেলথকেয়ার শিল্পে সেলস অ্যাক্টিভেশনে ১–৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। তবে ভালো কমিউনিকেশন ও প্রেজেন্টেশন স্কিলসম্পন্ন ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।
এসএসসি উত্তীর্ণ ব্যক্তি দক্ষতা
নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে
বায়োজিন কসমেসিউটিক্যালস বাংলাদেশের একটি স্বনামধন্য ত্বক পরিচর্যা ও সুস্থতা সেবাদানকারী প্রতিষ্ঠান। আধুনিক বিজ্ঞান, উন্নত প্রযুক্তি এবং মানসম্মত উপাদানের সমন্বয়ে প্রতিষ্ঠানটি উন্নতমানের ত্বক ও সৌন্দর্যসেবা প্রদান করে আসছে। বাংলাদেশের অ্যাস্থেটিক ও ত্বক পরিচর্যা সেবায় একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে বায়ো-জিন ব্যক্তিকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের ত্বকের সুস্থতা, সৌন্দর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
পদের উদ্দেশ্যঃ
বিভিন্ন সুপার শপ ও মডার্ন ট্রেড আউটলেটে সেলস অ্যাক্টিভেশন প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে পণ্যের সচেতনতা, গ্রাহক সম্পৃক্ততা, প্রোডাক্ট ট্রায়াল ও সেলস বৃদ্ধিতে সরাসরি কাজ করতে হবে।
বিভিন্ন সুপার শপ ও মডার্ন ট্রেড আউটলেটে পরিকল্পিত অ্যাক্টিভেশন কার্যক্রম বাস্তবায়ন
শেলফ ডিসপ্লে, প্রোডাক্ট প্লেসমেন্ট, স্টক ভিজিবিলিটি, POSM সেটআপ ইত্যাদি বাস্তবায়ন করা
গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্যের বিবরণ, উপকারিতা ও ব্যবহারবিধি জানানো
প্রোডাক্ট ডেমোনস্ট্রেশন, স্যাম্পলিং ও কাস্টমার এনগেজমেন্ট কার্যক্রম পরিচালনা
প্রমোশনাল ক্যাম্পেইন, অফার ও সিজনাল অ্যাক্টিভেশন বাস্তবায়ন
গ্রাহকের চাহিদা বুঝে সঠিক তথ্য প্রদান ও প্রশ্নের উত্তর দেওয়া
গ্রাহকের মতামত ও মার্কেট ইনসাইট সংগ্রহ
নির্ধারিত সেলস ও অ্যাক্টিভেশন টার্গেট অর্জন
রিপোর্ট প্রস্তুত ও ডকুমেন্টেশন সংরক্ষণ
কোম্পানির নির্ধারিত ড্রেসকোড যথাযথভাবে মেনে চলা