Title: কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ
Company Name: Al-Bokhari Caregiving Services Ltd.
Vacancy: --
Age: At least 23 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 19000 (Monthly)
Experience:
Published: 2026-08-29
Application Deadline: 2026-09-08
Education:
ফ্রেশার প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
মানুষের সাথে সহজে যোগাযোগ স্থাপনের সক্ষমতা।
প্রভাবিত করার ক্ষমতা ও সেলস দক্ষতা।
নেতৃত্ব দেওয়ার মানসিকতা।
মাঠ পর্যায়ে কাজ করার আগ্রহ ও মানসিক প্রস্তুতি।
দায়িত্বশীলতা ও টার্গেট অর্জনে দৃঢ় মনোভাব।
Context:
এতদ্বারা জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দক্ষ কেয়ারগিভার তৈরির লক্ষ্যে Al-Bokhari Caregiving Services Ltd. কার্যক্রম আরও বিস্তৃত করছে। এই কার্যক্রমকে গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার জন্য উদ্যমী, পরিশ্রমী এবং লক্ষ্যভিত্তিক কাজ করতে আগ্রহী কিছু সংখ্যক জনবল “কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ” পদে নিয়োগ দেওয়া হবে।
বিশেষ বার্তা:
এই চাকরির মাধ্যমে আপনি নিজের এলাকায় থেকেই কাজ করার সুযোগ পাবেন, পাশাপাশি বেকারদের দক্ষ করে তুলতে এবং তাদের কর্মসংস্থানের পথ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এটি শুধুমাত্র একটি চাকরি নয়, বরং সমাজ উন্নয়নে অংশগ্রহণের একটি বাস্তব সুযোগ।
নিজে আয় করুন, অন্যকে কর্মসংস্থানের সুযোগ করে দিন।
পদের উদ্দেশ্য:
এই পদের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে বেকার ও আগ্রহী ব্যক্তিদের কেয়ারগিভার প্রশিক্ষণের আওতায় আনা, তাদের দক্ষতা উন্নয়ন করা এবং একই সাথে কোম্পানির স্বাস্থ্যসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে সমাজে মানসম্পন্ন সেবার প্রসার ঘটবে।
মূল দায়িত্ব ও কাজের পরিধি:
নিজ এলাকার গ্রাম ও স্থানীয় পর্যায়ে সম্ভাব্য রোগী বা শিক্ষার্থীদের খুঁজে বের করা।
কেয়ারগিভার প্রশিক্ষণের গুরুত্ব ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা।
আগ্রহী প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করা।
রোগী ও স্বাস্থ্যসেবা গ্রহীতাদের সাথে যোগাযোগ স্থাপন এবং প্রয়োজন অনুযায়ী সেবা সংযোগ তৈরি করা।
কোম্পানির বিভিন্ন সেবা ও কার্যক্রম মাঠ পর্যায়ে, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তার চেম্বার, ফার্মেসি, স্কুল ইত্যাদিতে প্রচার ও প্রসার করা।
নির্ধারিত মাসিক সেবা সেলস ও ভর্তি টার্গেট অর্জনে সক্রিয়ভাবে কাজ করা।
নিয়মিত রিপোর্টিং ও টিমের সাথে সমন্বয় বজায় রাখা।
মাসিক নির্ধারিত (ফিক্স) বেতন: ১৯,০০০ টাকা। টার্গেট পূরণ করতে ব্যর্থ হলে শুধুমাত্র ফিক্স বেতন প্রযোজ্য হবে।
টার্গেটভিত্তিক ইনসেনটিভ কাঠামো:
বেতন কাঠামো: বেসিক — ১৫,৫০০ টাকা
টিএ/ডিএ ও মোবাইল বিল (৩০০০+৫০০) — ৩,৫০০ টাকা
কেয়ারগিভার প্রশিক্ষণে শিক্ষার্থী ভর্তি — জনপ্রতি ন্যূনতম ৫,০০০ টাকা কালেকশন করতে হবে
১ মাস মেয়াদি কেয়ারগিভিং সেবা — ৫ জন
১ মাস মেয়াদি কেয়ারগিভিং সেবা — ৫ জন
মোট আয় সম্ভাবনা: ৩৯,০০০ টাকা