Title: কম্পিউটার অপারেটর (মেডিকেল রিপোর্ট প্রসেসিং)
Company Name: একটি স্বনামধন্য মেডিকেল সার্ভিস
Vacancy: --
Age: At least 25 years
Job Location: Sylhet (Sylhet Sadar)
Salary: Negotiable
Experience:
টাইপিং গতি: প্রতি মিনিটে ইংরেজিতে ২০-২৫ শব্দ এবং বাংলায় ১৫-২০ শব্দ টাইপ করার দক্ষতা ।
সফটওয়্যার দক্ষতা: মাইক্রোসফট ওয়ার্ড (MS Word), এক্সেল (MS Excel), এবং ইমেইল ব্যবহারে পারদর্শী হতে হবে
যোগাযোগ ও ব্যক্তিত্ব: চাপযুক্ত (High-pressure) পরিবেশে কাজ করার মানসিকতা এবং রোগীদের সাথে ভালো আচরণ করার সক্ষমতা
মূল দায়িত্ব ও কর্তব্য (Core Responsibilities)
রিপোর্ট প্রস্তুতকরণ (Report Preparation): আল্ট্রাসাউন্ড (USG), এক্স-রে, এমআরআই (MRI) ও সিটি স্ক্যান (CT Scan) এর মতো ডায়াগনস্টিক পরীক্ষার ফলাফল চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী কম্পিউটারে টাইপ করা.
ডাটা এন্ট্রি ও ব্যবস্থাপনা (Data Entry & Management): হাসপাতালে আগত রোগীদের নাম, বয়স, ঠিকানা এবং শারীরিক লক্ষণ সম্পর্কিত তথ্য নির্ভুলভাবে ডাটাবেজে এন্ট্রি করা।
টাইপিং ও ডকুমেন্টেশন (Typing & Documentation): বাংলা (বিজয় ও অভ্রো) এবং ইংরেজি উভয় ভাষাতেই মেডিকেল প্রেসক্রিপশন, রেফারেল লেটার, এবং অফিসের অন্যান্য প্রয়োজনীয় চিঠি ও ডকুমেন্ট টাইপ করা.
রোগী সেবা (Patient Service): রিপোর্ট প্রিন্ট করে রোগীদের হাতে তুলে দেওয়া এবং প্রয়োজনে রোগীদের নাম্বারে এসএমএস (SMS) বা ইমেইলের মাধ্যমে আপডেট পাঠানো.
সফটওয়্যার ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ: ডায়াগনস্টিক সফটওয়্যারের ব্যাকআপ রাখা এবং কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তা আইটি (IT) বিভাগকে অবগত করা ।
কোম্পানির নিজস্ব বেতন স্কেলে ।