Title: টেকনিক্যাল অফিসার-(YEE/DRR/CC)- এফআইভিডিবি স্পন্সরশিপ প্রোগ্রাম
Company Name: Friends in Village Development Bangladesh (FIVDB)
Vacancy: 1
Age: At least 28 years
Job Location: Sunamganj (Dowarabazar)
Salary: Tk. 50000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা:কৃষি, কৃষি অর্থনীতি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর হলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: যুব অর্থনৈতিক ক্ষমতায়ন (YEE), জীবিকায়ন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR), দক্ষতা উন্নয়ন বা কৃষিভিত্তিক প্রকল্পে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। বাজার মূল্যায়ন, জীবিকায়ন ও জলবায়ু-সহনশীল কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
যুব অর্থনৈতিক ক্ষমতায়ন (YEE), জীবিকায়ন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে জ্ঞান
জলবায়ু পরিবর্তন (CC) ও দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) বিষয়ে ধারণা
বাজার মূল্যায়ন, জীবিকায়ন এবং উদ্যোক্তা উন্নয়নে কাজের অভিজ্ঞতা
প্রশিক্ষণ পরিচালনা, কোচিং ও কারিগরি সহায়তা প্রদানের দক্ষতা
সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করার সক্ষমতা
প্রতিবেদন প্রস্তুত ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা
যোগাযোগ, উপস্থাপনা এবং সমস্যা সমাধানের দক্ষতা
মাঠ পর্যায়ে কাজ করার আগ্রহ এবং নিয়মিত ভ্রমণের মানসিকতা
সেফগার্ডিং, শিশু সুরক্ষা ও জেন্ডার বিষয়ে জ্ঞান
জব কনটেক্সট:
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ অংশীদারিত্বে “স্পনসরশিপ প্রোগ্রাম” প্রকল্পের কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে । বিশেষ করে শিশু সুরক্ষা, শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজে একটি দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য ।
পদের উদ্দেশ্য:
টেকনিক্যাল অফিসার (YEE/CC/DRR) যুব অর্থনৈতিক ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, জলবায়ু সহনশীল জীবিকায়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জরুরি প্রস্তুতিমূলক কার্যক্রমের মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করবেন। তিনি মাঠ পর্যায়ের কর্মীদের কারিগরি সহায়তা প্রদান, প্রশিক্ষণ পরিচালনা, সরকারি ও স্থানীয় অংশীজনের সঙ্গে সমন্বয়, উপকারভোগীদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব পালন করবেন।
প্রধান দায়িত্ব ও কর্তব্য:
পরিকল্পনা ও বাস্তবায়ন
YEE, জলবায়ু পরিবর্তন (CC) এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) বিষয়ক কার্যক্রমের মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক কর্মপরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করা।
প্রকল্পের কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা, নির্দেশিকা ও মানদণ্ড অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করা।
মাঠ পর্যায়ের কর্মীদের নিয়মিত কারিগরি সহায়তা প্রদান করা।
দক্ষতা উন্নয়ন ও জীবিকায়ন:
বাজার জরিপ (Market Assessment) পরিচালনা করে কর্মসংস্থান উপযোগী ট্রেড নির্বাচন করা।
স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।
যুব ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন করা।
সবুজ (Green) ও জলবায়ু-সহনশীল জীবিকায়ন বিষয়ক প্রশিক্ষণ, প্রদর্শনী ও মাঠভিত্তিক শেখার কার্যক্রম পরিচালনা করা।
প্রশিক্ষণ শেষে নিয়মিত পরামর্শ ও ফলোআপ প্রদান করা।
পরিবার উন্নয়ন পরিকল্পনা (Family Development Plan) বাস্তবায়নে সহায়তা করা।
উপকারভোগী নির্বাচন, যাচাই এবং তালিকা প্রস্তুত করা।
নগদ সহায়তা (Cash Support) বিতরণে সহায়তা করা এবং অর্থের সঠিক ব্যবহার সম্পর্কে উপকারভোগীদের অবহিত করা।
পরিবার পর্যায়ে নিয়মিত ফলোআপ করে সহায়তার ফলাফল পর্যবেক্ষণ করা।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস:
জলবায়ু পরিবর্তন, দুর্যোগ প্রস্তুতি ও সহনশীল জীবিকায়ন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
জলবায়ু-সহনশীল প্রযুক্তির প্রদর্শনী ও বাস্তবায়নে সহায়তা করা।
কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন (CRA), দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা (Contingency Plan) এবং ঝুঁকিপূর্ণ পরিবারের তথ্য হালনাগাদে সহায়তা করা।
ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UDMC) এবং অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করা।
আগাম সতর্কবার্তা (Early Warning) প্রচার এবং প্রয়োজনীয় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা।
জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা ও প্রয়োজনীয় রেফারেল নিশ্চিত করা।
বিদ্যালয় ও কমিউনিটিতে দুর্যোগ মহড়া (Mock Drill) এবং স্কুল নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা।
পর্যবেক্ষণ ও গুণগত মান নিশ্চিতকরণ:
নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করা।
সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও ফলোআপ প্রদান করা।
সফল উদ্যোগ, ভালো চর্চা এবং শিক্ষণীয় বিষয় নথিভুক্ত করা।
সমন্বয় ও যোগাযোগ:
সরকারি দপ্তর, কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় বজায় রাখা।
কমিউনিটি গ্রুপ, যুব সংগঠন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা।
প্রতিবেদন ও ডকুমেন্টেশন:
মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা।
কেস স্টাডি, সফলতার গল্প এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করা।
প্রকল্পের তথ্য যথাযথভাবে সংরক্ষণ এবং গোপনীয়তা নিশ্চিত করা।
সেফগার্ডিং ও জেন্ডার:
সংস্থার Safeguarding, Child Protection, PSHEA এবং আচরণবিধি (Code of Conduct) অনুসরণ করা।
সকল কার্যক্রমে জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা।
সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে ঝুঁকি ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণ করা।
অন্যান্য দায়িত্ব:
মোট কর্মসময়ের প্রায় ৮০% মাঠ পর্যায়ে কাজ করা।
প্রকল্প ব্যবস্থাপক বা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
এফআইভিডিবি-এর প্রকল্প নীতিমালা এবং এই প্রকল্পের বাজেট অনুযায়ী।