Title: প্রোগ্রাম অর্গানাইজার
Company Name: Village Education Resource Center (VERC)
Vacancy: --
Age: 18 to 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 25000 - 30700 (Monthly)
Experience:
Published: 1-01-01
Application Deadline: 2026-10-24
Education:
মোটর সাইকেল/বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে যোগদানকালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা ভার্ক প্রধান কার্যালয়ে জামানত হিসাবে জমা দিতে হবে, যা মুনাফাসহ চূড়ান্ত হিসাব নিষ্পত্তি সময় ফেরত প্রদান করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা, প্রটেকশন অফ সেক্সচুয়াল এক্সপ্লোয়েটেশন এন্ড এ্যাবিউস (পিএসইএ) নীতিমালা, জেন্ডার নীতিমালা ও সংস্থার কোড অফ কনডাক্ট এর বিধি-বিধানের প্রতি ব্যক্তিগত ও কর্মজীবনে শ্রদ্ধাশীল, অনুসরণ এবং প্রতিপালন করতে হবে। উল্লিখিত পদে আবেদনের জন্য নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও সমানভাবে যোগ্য।
কর্তৃপক্ষ যে কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আহ্বান করা হবে।
নোট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর-০১২৭৫-০০৫২৩-০০০১৭। এছাড়াও সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান। যার সনদ নাম্বার পর্যায়ক্রমে -১৩৩ এবং ঢ-০২২৮২/৮৯। সংস্থার ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে সৎ, উদ্যমী, পরিশ্রমী ও কর্মঠ জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের জন্য আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Job Description/Responsibilities:
· দিনের আদায়যোগ্য, সঞ্চয় ফেরত ও ঋণবিতরণ এর তথ্য শাখার আদায়যোগ্য বোর্ডে লিপিবদ্ধ করা।
· সমিতিতে যাওয়ার পূর্বে মুভমেন্ট রেজিস্ট্রারে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা এবং সদস্য ভর্তি ফরম, ঋণ আবেদন ফরম, এমটিএস ফরম, আদায় সিট, ট্যাব, ক্যালকুলেটর ইত্যাদি ব্যাগে যথাযথভাবে আছে তা যাচাই করা।
· সমিতিতে সদস্য ভর্তি, ঋণ প্রস্তাব, সঞ্চয় ফেরত প্রস্তাব এবং ইস্যু ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা।
· লক্ষ্যমাত্রা অনুযায়ী সমিতি গঠন ও যাচাই বাছাই করে সম্ভাবনাময় সদস্য ভর্তি করা।
· আবেদনকারী ঋণী সদস্য যাচাই করে (সদস্যের প্রকল্প যাচাই, বসত-বাড়ি পরিদর্শন এবং প্রধান উপার্জনকারী ও জামিনদারের সাথে আলোচনা, ইত্যাদি) ঋণ প্রস্তাবনা করা।
· ঋণ প্রদানের সম্ভাব্য তারিখ হতে কমপক্ষে ১৫ (পনেরো) দিন পূর্বে ঋণ প্রস্তাবনা সংক্রান্ত সকল ফরম এবং সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট পূর্নাঙ্গরূপে পূরণ এবং সংযোজন করে শাখা ব্যবস্থাপকের নিকট জমা প্রদান করা ।
· ঋণ প্রদান পরবর্তী সদস্য কর্তৃক গৃহীত ঋণের অর্থ প্রস্তাবিত প্রকল্পে বিনিয়োগ করার বিষয়টি ফলো-আপ করা।
· সদস্যের নিকট হতে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করে পাশবইয়ে পোস্টিং দেওয়া এবং স্বাক্ষর করা।
· আদায়কৃত ঋণের কিস্তি, সঞ্চয় ও অন্যান্য আদায়ের তথ্য সফ্টওয়্যার ও রেজুলেশন খাতায় যথাযথভাবে লিপিবদ্ধ করা।
· সাপ্তাহিক সভার কার্যবিবরণী রেজুলেশন খাতায় লেখা, পাঠ করে শোনানো এবং সদস্যদের স্বাক্ষর নেওয়া।
· পরিকল্পনা অনুযায়ী বকেয়া আদায় ও বকেয়া সদস্য ফলো-আপ করা।
· অগ্রসর ঋণী সদস্য ভিত্তিক পৃথক ফাইল করে নিজ দায়িত্বে সংরক্ষণ করা।
· বাৎসরিক কর্ম-পরিকল্পনা ও বকেয়া আদায় পরিকল্পনায় তথ্য প্রদান পূর্বক সহায়তা করা।
· আদায়কৃত টাকা সফটওয়্যারে আপলোড করে হিসাবরক্ষকের নিকট জমা দেওয়া এবং টপসিটে স্বাক্ষর করা।
· শাখা ব্যবস্থাপকের সাথে সর্বদা যোগাযোগ ও তার নির্দেশনা মোতাবেক দৈনন্দিন কার্যক্রম বাস্তবায়ন করা।
· সমিতি ও কর্ম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে যাতায়াতকালে সৌহার্দ্য মুলক আচরণ এবং কুশল বিনিময় করা।
· উল্লিখিত দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে বাধ্য থাকবেন।
শিক্ষানবীশকালীন সর্বসাকুল্যে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা প্রদান করা হবে। শিক্ষানবীশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে ভার্ক বেতন কাঠামো-২০২৬ অনুযায়ী ২৫,২০০/-(পঁচিশ হাজার দুইশত) টাকা এবং সংস্থার নিয়মানুযায়ী ক্রেডিট ভাতা ও ফিল্ড ভাতাসহ মোট ৩০৭০০ (ত্রিশ হাজার সাতশত) টাকা প্রদান করা হবে।
সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, পিএফ, উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল বিল, স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিল এর নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, সুদবিহীন হায়ার পারচেজে মোটরসাইকেলসহ জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহ করার জন্য প্রতি কিলোমিটার নির্ধারিত হারে টাকা প্রদান করা হবে। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।