Title: টেকনিক্যাল অফিসার – (SRHR)-এফআইভিডিবি স্পন্সরশিপ প্রোগ্রাম
Company Name: Friends in Village Development Bangladesh (FIVDB)
Vacancy: 1
Age: At least 28 years
Job Location: Sunamganj (Dowarabazar)
Salary: Tk. 50000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা: জনস্বাস্থ্য, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর হলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: SRHR, মাতৃস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বা জনস্বাস্থ্য প্রকল্পে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। প্রশিক্ষণ পরিচালনা ও সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) সম্পর্কে ভালো ধারণা
কৈশোরকালীন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য এবং জেন্ডার বিষয়ে জ্ঞান
প্রশিক্ষণ পরিচালনা, কোচিং ও কারিগরি সহায়তা প্রদানের দক্ষতা
সরকারি স্বাস্থ্য বিভাগ ও কমিউনিটির সঙ্গে সমন্বয় করার সক্ষমতা
প্রতিবেদন প্রস্তুত ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা
যোগাযোগ, উপস্থাপনা এবং সমস্যা সমাধানের দক্ষতা
মাঠ পর্যায়ে কাজ করার আগ্রহ এবং নিয়মিত ভ্রমণের মানসিকতা
শিশু সুরক্ষা, সেফগার্ডিং ও PSHEA নীতিমালা সম্পর্কে জ্ঞান
জব কনটেক্সট:
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ অংশীদারিত্বে “স্পনসরশিপ প্রোগ্রাম” প্রকল্পের কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে । বিশেষ করে শিশু সুরক্ষা, শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজে একটি দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য ।
পদের উদ্দেশ্য:
টেকনিক্যাল অফিসার (SRHR) প্রকল্পের আওতায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ক কার্যক্রমের মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করবেন। তিনি মাঠ পর্যায়ের কর্মীদের কারিগরি সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয়, সেবা গ্রহণে কমিউনিটিকে উদ্বুদ্ধ করা এবং প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব পালন করবেন।
প্রধান দায়িত্ব ও কর্তব্য:
পরিকল্পনা ও বাস্তবায়ন:
SRHR কার্যক্রমের মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক কর্মপরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করা।
প্রকল্পের কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা, নির্দেশিকা ও মানদণ্ড অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করা।
মাঠ পর্যায়ের কর্মীদের নিয়মিত কারিগরি সহায়তা প্রদান করা।
কারিগরি সহায়তা ও সক্ষমতা বৃদ্ধি:
মাঠকর্মী, স্বেচ্ছাসেবক, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন ও কর্মশালা আয়োজন ও পরিচালনা করা।
SRHR বিষয়ক কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত কোচিং ও মেন্টরিং প্রদান করা।
প্রশিক্ষণের চাহিদা নির্ধারণ এবং প্রশিক্ষণ প্রতিবেদন প্রস্তুত করা।
পর্যবেক্ষণ ও গুণগত মান নিশ্চিতকরণ:
নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে SRHR কার্যক্রম পর্যবেক্ষণ করা।
কার্যক্রমের গুণগত মান মূল্যায়ন করে প্রয়োজনীয় পরামর্শ ও ফলোআপ প্রদান করা।
প্রকল্পের সফল উদ্যোগ, ভালো চর্চা এবং শিক্ষণীয় বিষয় নথিভুক্ত করা।
সমন্বয় ও নেটওয়ার্কিং:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা বিভাগ, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখা।
ইউনিয়ন পরিষদ, কমিউনিটি গ্রুপ, স্বাস্থ্য কমিটি এবং অন্যান্য স্থানীয় অংশীজনের সঙ্গে সমন্বয় করে SRHR কার্যক্রম বাস্তবায়ন করা।
SRHR সেবা গ্রহণে কমিউনিটির অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি করা।
কমিউনিটি সচেতনতা ও সেবা সংযোগ:
কৈশোরকালীন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (MHM), পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, নবজাতক স্বাস্থ্য, জেন্ডার সমতা এবং যৌন ও প্রজনন অধিকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
প্রয়োজন অনুযায়ী কিশোর-কিশোরী, নারী ও অন্যান্য সেবাগ্রহীতাদের সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে সংযুক্ত (Referral) করতে সহায়তা করা।
স্বাস্থ্যসেবা গ্রহণে বিদ্যমান সামাজিক বাধা দূর করতে কমিউনিটির সঙ্গে কাজ করা।
প্রতিবেদন ও ডকুমেন্টেশন:
মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা।
কার্যক্রমের তথ্য, কেস স্টাডি, সফলতার গল্প এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করা।
প্রকল্পের তথ্য যথাযথভাবে সংরক্ষণ এবং গোপনীয়তা নিশ্চিত করা।
সেফগার্ডিং ও ঝুঁকি ব্যবস্থাপনা:
সংস্থার Safeguarding, Child Protection, PSHEA এবং আচরণবিধি (Code of Conduct) অনুসরণ করা।
শিশু, কিশোর-কিশোরী ও অন্যান্য অংশগ্রহণকারীদের সম্পৃক্ত সকল কার্যক্রমের আগে ঝুঁকি মূল্যায়ন (Risk Assessment) করা।
সেফগার্ডিং বা শিশু সুরক্ষা সংক্রান্ত যেকোনো ঘটনা যথাযথভাবে রিপোর্ট করা।
প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা গ্রহণ করা।
জেন্ডার ও অন্তর্ভুক্তি:
সকল কার্যক্রমে নারী, পুরুষ, কিশোর, কিশোরী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা।
জেন্ডার সমতা, বৈষম্যহীনতা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা।
অন্যান্য দায়িত্ব:
মোট কর্মসময়ের প্রায় ৮০% মাঠ পর্যায়ে কাজ করা।
প্রকল্প ব্যবস্থাপক বা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
এফআইভিডিবি-এর প্রকল্প নীতিমালা এবং এই প্রকল্পের বাজেট অনুযায়ী।