Title: সহকারী শাখা ব্যবস্থাপক / শাখা ব্যবস্থাপক
Company Name: SOPIRET
Vacancy: 50
Age: At most 40 years
Job Location: Chandpur, Cumilla, Feni, Lakshmipur, Noakhali
Salary: Tk. 38000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতাঃ-
যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ।
অধিক যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।
অভিজ্ঞতাঃ-
বয়সঃ- সর্বোচ্চ ৪০ বছর।
ক্ষুদ্রঋণ কর্মসূচীতে PKSF-এর সহযোগী সংস্থায় স্বপদে নূ্ন্যতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের কম্পিউটার বিষয়ে (MS Word, MS Excel, Internet, E-mail etc.) পারদর্শী হতে হবে ।
মোটর সাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে।
চাকুরিতে যোগদানের সময় উক্ত পদের বিপরীতে উল্লেখিত বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে (ফেরতযোগ্য) জমা দিতে হবে।
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে মোটর সাইকেল ঋণ, ল্যাপটপ ঋণ এবং ট্যাব ঋণ প্রাপ্য হবেন।
লিঙ্গঃ- নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তবে পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওযা হবে ।
সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, কৈশোর, রেইজ, Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development Project , আরএমটিপি (ভ্যালু চেইন), সমন্বিত কৃষি এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদ প্রাপ্ত (সনদ নং -০১৮৭৪-০২০৮৬-০০২৭৯) এবং পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোক্রেডিট) ও নতুন কর্মএলাকা সম্প্রসারনের জন্য সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে জরুরী ভিত্তিতে সহকারী শাখা ব্যবস্থাপক/ শাখা ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
কর্ম এলাকাঃ চট্রগ্রাম বিভাগের জেলা সমুহ (চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর)।
চাকরির ধরণঃ- স্থায়ী
দায়িত্ব ও কর্তব্যসমুহঃ-
শাখার অগ্রগতি সংক্রান্ত মাসিক অগ্রীম পরিকল্পনা সম্পর্কে সম্যক জ্ঞান রাখা, মাসিক পরিকল্পনা শাখার কর্মী ভিত্তিক বিভাজন নিশ্চিত করা এবং কর্মসূচি বাস্তবায়ন করার দক্ষতা থাকতে হবে।
মাসিক লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি ঋণ যাচাই আন্তে বিতরণ করাসহ শতভাগ আদায় নিশ্চিত করার ক্ষমতা থাকতে হবে।
সঠিক সদস্যকে সঞ্চয় ফেরত নিশ্চিত করাসহ সঞ্চয় ফেরতের নথিপত্র যাচাইকরণ এবং প্রতিটি লেনদেনের সঠিকতা যাচাই করা এবং প্রতিদিনের ডেবিট ও ক্রেডিট ভাউচারসমূহ সাপোর্টিং ভাউচার সাথে মিল করার ক্ষমতা থাকতে হবে।
মাসিক প্রেতিবেদনসমূহ প্রস্তুত করা, শাখার এমআইএস ও এআইএস রেজিস্টারসহ সকল রেজিস্টার সমূহ শতভাগ মিলকরণ ও হালনাগাদকরণ নিশ্চিত করতে হবে।
অগ্রসর ঋণের প্রোফাইলসহ শাখার বিতরণকৃত সকল কম্পোনেন্টের ঋণ চুক্তিপত্রসমূহ সঠিক ভাবে প্রস্তুত ও সম্পূর্ণ এবং সংরক্ষণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং সাধারণ ও মেয়াদী সঞ্চয়ী সদস্যদের ভর্তি ফরমসহ সকল নথিপত্র সঠিক নিয়মে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
নিয়মিত সমিতি ও সদস্য পরিদর্শন করা এবং সদস্যদের সাথে সুসম্পর্ক তৈরী করা।
কর্মী পরিচালনায় সক্ষমতা এবং কর্মীর কাছ থেকে কাজ বুঝে নেওয়া সক্ষমতা থাকতে হবে।
শাখা সমূহের বকেয়া আদায় ও বকেয়া হ্রাসের পরিকল্পনা নির্ধারণ এবং পরিকল্পনা অনুযায়ী বকেয়া স্থিতিশীল রাখা।
কর্মী ব্যবস্থাপনায় কর্মীর সক্ষমতা যাচাই এবং প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করতে হবে।
ক্যাশ বইয়ের সাথে ব্যাংক ব্যালেন্স মিলকরণ ও খাতওয়ারী হিসাব মিলাকরণের সক্ষমতা থাকতে হবে।
সকল ক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসরণ করতে হবে। কোনক্রমেই সংস্থার নীতিমালা পরিপন্থী কাজ করা যাবেনা।
শাখার হিসাবরক্ষকের কাছ থেকে প্রতিদিনের কাজ প্রতিদিন হালনাগাদ করে নেওয়া এবং উক্ত কার্যসমূহের অসঙ্গতি নির্ধারণ পূর্বক রিপোর্ট প্রস্তুত সাপেক্ষে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে অবগত করা।
নিরীক্ষাকালীন প্রাপ্ত অসঙ্গতি সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করা হচ্ছে কিনা তা ফলোআপ দেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা।
সংস্থার নীতিমালা ও প্রতিটি অফিস সার্কুলার সম্পর্কে সম্যক জ্ঞান রাখা, সংরক্ষণ করা এবং তা বাস্তবায়ন করা।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অতিরিক্ত দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালন করা।
কর্তৃপক্ষ কর্তৃক যে কোন ধরনের আদেশ ও নির্দেশ যথাযথভাবে পালন করা।
বেতন এবং সুযোগ সুবিধাদিঃ-
শিক্ষানবীশ কাল (৬) মাস। তবে, অগ্রগতি মূল্যায়ন সাপেক্ষে শিক্ষানবীশ কাল হ্রাস/বৃদ্ধি করা যেতে পারে।
বেতন- সহকারী শাখা ব্যবস্থাপক, শিক্ষানবীশকালীন মাসিক বেতন ৩৮,০০০ টাকা। স্থায়ী হলে ৪৬,৭০০ টাকা করে প্রতি মাসে পাবেন।
বেতন- শাখা ব্যবস্থাপক, শিক্ষানবীশকালীন মাসিক বেতন ৪২,০০০ টাকা। স্থায়ী হলে ৫০,৪০০ টাকা করে প্রতি মাসে পাবেন।
সুযোগ সুবিধাদি- Mobile bill, Performance bonus, Provident fund, Insurance, Gratuity, Festival Bonus: বছরে ৩টি । শাখায় ফ্রি একক আবাসন সুবিধা। মোবাইল বিল প্রদান করা হবে। কিলোমিটার প্রতি ৪.০০ টাকা হারে মোটর সাইকেল ফুয়েল বিল প্রদান। উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা প্রদান করা হবে, ডিসেম্বর ক্লোজিং-য়ে পারফরম্যান্স অনুযায়ী বেসিক সমপরিমান বোনাস ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। শিক্ষানবীশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ৩টি উৎসবভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং গ্রাচ্যুইটি) প্রদান করা হবে। প্রথম দুই সন্তান প্রর্যন্ত ২০০০ টাকা (দুই হাজার) করে মোট ৪০০০ (চার হাজার) টাকা শিক্ষা ভাতা পাবেন। ফ্রি স্বাস্থ্যসেবা সুবিধার আওতায় বছরে ৩৫,০০০/- পর্যন্ত পাবেন। এ ছাড়াও
সাপ্তাহিক ছুটি ২ দিন (শুক্র বার ও শনি বার)।