Title: Senior Web Developer
Company Name: RTL Bangladesh
Vacancy: 2
Age: 28 to 35 years
Job Location: Dhaka (GULSHAN 1)
Salary: Tk. 25000 - 30000 (Monthly)
Experience:
RTL Immigration & Visa Advisory এবং Porbo24-এর করপোরেট ওয়েবসাইট ও অনলাইন নিউজ পোর্টালের সার্বিক কারিগরি ব্যবস্থাপনার জন্য একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল Senior Web Developer নিয়োগ দেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, নিয়মিত আপডেট ও রক্ষণাবেক্ষণ, ডোমেইন-হোস্টিং ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যাকআপ, পারফরম্যান্স উন্নয়ন এবং সব ধরনের কারিগরি সমস্যা সমাধানের দায়িত্ব পালন করতে হবে।
RTL Immigration & Visa Advisory এবং Porbo24-এর ওয়েবসাইট নিয়মিত পরিচালনা, আপডেট ও রক্ষণাবেক্ষণ করা।
প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নতুন page, feature ও functionality তৈরি এবং সংযুক্ত করা।
WordPress, theme, plugin, page builder এবং database পরিচালনা করা।
Website design, layout, functionality এবং user experience উন্নত করা।
Domain, hosting, cPanel, DNS, SSL certificate, database ও professional email পরিচালনা করা।
Website downtime, server error, broken link এবং অন্যান্য কারিগরি সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধান করা।
Website-এর loading speed, mobile responsiveness এবং overall performance উন্নত করা।
Website security নিশ্চিত করা এবং malware, hacking ও unauthorized access প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
নিয়মিত website ও database backup রাখা এবং প্রয়োজনে দ্রুত recovery নিশ্চিত করা।
Porbo24-এর news publishing system, category, author, reporter এবং user-access permission পরিচালনা করা।
News publication ও website ব্যবহারের বিষয়ে editorial এবং content team-কে কারিগরি সহায়তা দেওয়া।
Google Analytics, Google Search Console, Meta Pixel এবং প্রয়োজনীয় third-party tools সংযুক্ত ও পরিচালনা করা।
Basic on-page ও technical SEO, sitemap, indexing, metadata এবং URL structure পরিচালনা করা।
প্রয়োজনীয় theme, plugin, software ও integration install, configure এবং update করা।
Website migration, database transfer এবং hosting পরিবর্তনের কাজ পরিচালনা করা।
Domain, hosting, SSL, software license ও অন্যান্য digital service-এর মেয়াদ এবং renewal record সংরক্ষণ করা।
Website ও অন্যান্য digital platform-এর administrative login এবং access নিরাপদভাবে সংরক্ষণ করা।
Hosting provider, software vendor অথবা third-party technical service provider-এর সঙ্গে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করা।
অফিসের computer, printer, internet connection, email account এবং সংশ্লিষ্ট বিষয়ে basic technical support প্রদান করা।
Website performance, security, সমস্যা ও সম্পন্ন কাজের নিয়মিত প্রতিবেদন ব্যবস্থাপনার কাছে জমা দেওয়া।
Website এবং digital infrastructure উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়ন করা।
ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্যান্য প্রাসঙ্গিক কারিগরি দায়িত্ব পালন করা।
WordPress, PHP, HTML5, CSS3, JavaScript এবং MySQL সম্পর্কে ভালো ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
WordPress theme, plugin, page builder ও customization-এর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
Domain, hosting, cPanel, DNS, SSL এবং server management সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
Website migration, database management, backup এবং recovery-এর অভিজ্ঞতা থাকতে হবে।
Website security, malware removal এবং access-control management সম্পর্কে জানতে হবে।
Website speed ও performance optimization-এ দক্ষ হতে হবে।
Responsive design, UI/UX এবং cross-browser compatibility সম্পর্কে ধারণা থাকতে হবে।
Technical SEO, Google Analytics এবং Google Search Console-এর ব্যবহার জানতে হবে।
যেকোনো website-related সমস্যা শনাক্ত করে স্বাধীনভাবে সমাধান করার সক্ষমতা থাকতে হবে।
দায়িত্বশীল, সৎ, সময়ানুবর্তী এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে।
যোগাযোগ, documentation এবং reporting skill ভালো হতে হবে।
পূর্বে তৈরি অথবা পরিচালনা করা website-এর live link বা portfolio দেখাতে হবে।
Online news portal পরিচালনার অভিজ্ঞতা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।