Title: ব্রাঞ্চ কোঅর্ডিনেটর (বিসি)
Company Name: SABALAMBY UNNAYAN SAMITY (SUS)
Vacancy: 2
Age: At most 45 years
Job Location: Jamalpur, Netrokona, Sherpur
Salary: Tk. 27000 (Monthly)
Experience:
Published: 2026-07-05
Application Deadline: 2026-07-14
Education:
অন্যান্য যোগ্যতা:
বয়স ৪৫ এর মধ্যে।
মাঠ পর্যায়ে কর্মী পরিচালনার ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোবাইল ফোনে বিভিন্ন এ্যাপস এর মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রকল্প এলাকার বাজারের বিভিন্ন ট্রেডভিত্তিক ব্যবসায়ী ও দরিদ্র কমিউনিটির সাথে কাজ করার অভিজ্ঞতা ও মানসিকতা থাকতে হবে।
জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিটিং পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার দক্ষতা- MS Word, Exel, Power point- এবং বিভিন্ন রিপোর্ট তৈরিতে পারদর্শী হতে হবে।
মোটরসাইকেল চালানো ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে।
আপডেট ভার্সনসহ নিজস্ব স্মার্ট ফোন থাকতে হবে।
সুবিধা বঞ্চিত ও কর্মসংস্থান প্রত্যাশী যুবক-যুবতীদের বাজারের চাহিদা ভিত্তিক কারিগরি দক্ষতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ওস্তাদ-সাগরেদ ভিত্তিক শিক্ষানবিশ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার জন্য ব্র্যাক এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়নাধীন Partnership Reinforcement for Integrated Skills Enhancement (PRISE) প্রকল্পে নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার জন্য ০১ আগষ্ট ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ সাল পর্যন্ত স্বল্পমেয়াদে ১০ মাসের জন্য জরুরী ভিত্তিতে ২ জন ব্রাঞ্চ কোঅর্ডিনেটর (বিসি) নিয়োগ দিতে যাচ্ছে। প্রদত্ত প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
পদের সংখ্যা: ০২ জন (নেত্রকোনা জেলার জন্য ১জন এবং শেরপুর ও জামালপুর জেলার জন্য ১জন।)
চাকরির ধরন: ফুল টাইম।
চাকরির মেয়াদ: ০১ আগষ্ট ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ সাল পর্যন্ত।
কর্মএলাকা: নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার ১০টি উপজেলা।
মাসিক বেতন: ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল-মাসিক ৫০০/-, যাতায়াত-মাসিক ৩,৫০০/- এবং উৎসব বোনাস ১ মাসের বেতন সমপরিমান টাকা।