Title: ব্যবস্থাপক
Company Name: Palashipara Samaj Kallayan Samity (PSKS)
Vacancy: 04
Age: 25 to 35 years
Job Location: Chuadanga, Kushtia, Meherpur
Salary: Tk. 36782 - 36782 (Monthly)
Experience:
Educational Requirements
স্নাতকোত্তর ( বানিজ্য বিভাগ অগ্রাধিকার) ।Additional Requirements
পিকেএসএফ-এর সহযোগী সংস্থায় ঋণ-কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত সহযোগি সংস্থায় ঋণ-কার্যক্রমের শাখা ব্যবস্থাপক ও ব্যবস্থাপক (অডিট/মনিটরিং) পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত বিষয়, হিসাব বিভাগের নথিপত্র যাচাইয়ের কাজে পারদর্শী হতে হবে।
বয়স ২৫-৩৫ বছর (অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য);
মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে;
কম্পিউটার চালনায় (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইমেইল) দক্ষতা থাকতে হবে;
জামানত প্রযোজ্য;
Job Context:
পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) একটি বেসরকারী উন্নয়ন সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে উল্লেখিত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
Major Responsibility:
শাখা অফিস কর্মী কর্তৃক সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক/বাৎসরিক প্রদত্ত সকল কাজ কর্ম ও প্রতিবেদন/রিপোর্ট পর্যালোচনা করা ও তাদেরকে প্রয়োজনীয় ফিড ব্যাক দেয়া;
কর্মসূচীর সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক/বাৎসরিক প্রতিবেদন তৈরী করা ও সময়মত কর্তৃপক্ষকে প্রদান করা ।
মাঠকর্মীরা সাপ্তাহিক সভা সঠিকভাবে পরিচালনা করছেন কি-না তা পর্যবেক্ষণ করবেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
মাঠকর্মীদের নিকট হতে সমিতির সদস্যদের ঋণ প্রস্তাব গ্রহণ করবেন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উপকারভোগীদের মধ্যে বিতরণকৃত ঋণ সুষ্ঠুভাবে প্রকল্প অনুযায়ী ব্যবহার হচ্ছে কিনা এবং তা নির্ধারিত শর্তানুযায়ী আদায় হচ্ছে কিনা তা অনুসরণ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
আর্থিক নির্দেশিকা অনুযায়ী হিসাব নিকাশ পরিচালনা করা এবং সকল নথি সংরক্ষণ নিশ্চিত করা;
জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করা ও তাদেরকে প্রকল্পের কাজকর্ম নিয়মিত অবহিত করা;
মাঠে কি কি সমস্যা হচ্ছে তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবেন এবং প্রয়োজনে উর্দ্ধতন কর্তৃপক্ষকে এ সম্পর্কে অবহিত করবেন যাতে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়;
শাখা অফিসের চাহিদা অনুযায়ী দ্রব্য-সামগ্রীর চাহিদা নিরুপণ করে কর্তৃপক্ষের অনুমোদন নেয়া করা এবং তদানুযায়ী ক্রয় নিশ্চিত করা;
ষ্টোরের মালামাল ও পুরাতন নথিপত্র নির্দেশ মোতাবেক যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করা ।
শাখা পর্যায়ে সকল কর্মীদের কাজের মূল্যায়ন করা ।
নিরীক্ষা প্রতিবেদন তৈরী করা;শাখা পর্যায়ে সকল কর্মীদের কাজের মূল্যায়ন করা ।
সংস্থা ও দাতা সংস্থার নিয়ম-নীতি অনুযায়ী এবং সরকারের চাহিদা অনুযায়ী হিসাব নিকাশ সংক্রান্ত সকল তথ্য নিরীক্ষা করা;
নিরীক্ষা সংক্রান্ত ToR প্রস্তুত করা এবং সে মোতাবেক চেকলিষ্ট প্রস্তুত করা;
চেকলিষ্ট অনুযায়ী শাখা নিরীক্ষা করা এবং শাখা নিরীক্ষা করার পর নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন তৈরী করা এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা;
বহিঃনিরীক্ষকগণের কাজে সহযোগিতা করা;
শাখা পর্যায়ে বিভিন্ন সময়ে পরিদর্শন/নিরীক্ষা করে অফিস সহকারী/হিসাব সহকারীকে হিসাব সংরক্ষণে সহায়তা করা বা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া এবং হিসাব ব্যবস্থাপনা নির্দেশনা/গাইডলাইন অনুযায়ী নথিপত্র যথাযথ সংরক্ষণ হচ্ছে কিনা তা যাচাই করা;
প্রয়োজন অনুযায়ী অগ্রগতি, বাজেট ও ব্যয়ের তুলনা মূলক বিশ্লেষণ করা;
কর্মসূচী কর্মীদের নিয়ে কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য এবং অগ্রগতির উপর প্রয়োজনীয় মতামত দেয়ার জন্য নিয়মিত সভা করা এবং সভার গুরুত্বপূর্ণ তথ্যাদি লিপিবদ্ধ করা ও সংস্থার কর্তৃপক্ষকে সভার সিদ্ধান্ত সমূহ জানানো;
কর্মসূচী কাজকর্ম মনিটরিং ও সুপারভিশন করার জন্য নিয়মিত মাঠ পরিদর্শনের পরিকল্পনা করা এবং পরিকল্পনা অনুসারে মাঠ পরিদর্শন করা;
সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বছরে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও অন্যান্য সকল সুযোগ-সুবিধাদি প্রদান করা হবে।