সহকারী হিসাবরক্ষক

Job Description

Title: সহকারী হিসাবরক্ষক

Company Name: MISUK

Vacancy: --

Age: 21 to 35 years

Job Location: Noakhali, Noakhali (Noakhali Sadar)

Salary: Negotiable

Experience: --

Published: 2026-06-21

Application Deadline: 2026-07-21

Education:

    • HSC
    • Bachelor/Honors


Requirements: --

Skills Required: Accounting,Accounting Data Entry,Accounting Software,Accounts and audit,Accounts and Finance,Accounts Payable Receivable

Additional Requirements:
  • Age 21 to 35 years


Responsibilities & Context:

মিশুক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং মানবসম্পদ উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে সংস্থাটি ক্ষুদ্রঋণের পাশাপাশি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, গৃহ নির্মাণ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

সংস্থার হিসাব ও আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে “সহকারী হিসাবরক্ষক” পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

প্রধান দায়িত্বসমূহ

  • প্রতিষ্ঠানের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করা।

  • ক্যাশ বুক, ব্যাংক বুক, লেজার ও অন্যান্য হিসাব রেজিস্টার নিয়মিত হালনাগাদ করা।

  • বিল, ভাউচার, রসিদ ও আর্থিক দলিল যাচাই এবং সংরক্ষণ করা।

  • দৈনিক নগদ অর্থ গ্রহণ, প্রদান এবং ক্যাশ ব্যালেন্স মিলিয়ে দেখা।

  • ব্যাংক লেনদেন ও ব্যাংক রিকনসিলিয়েশন প্রস্তুত করা।

  • মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক হিসাব প্রতিবেদন তৈরিতে সহায়তা করা।

  • বাজেট প্রস্তুতি ও বাজেট অনুযায়ী ব্যয় পর্যবেক্ষণে সহযোগিতা করা।

  • ক্ষুদ্রঋণ কার্যক্রমের আর্থিক তথ্য ও হিসাব যাচাই করা।

  • অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় হিসাবপত্র ও দলিল প্রস্তুত রাখা।

  • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল আর্থিক কার্যক্রম সম্পাদন করা।

  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হিসাবসংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা

  • নূন্যতম HSC/সমমান

  • বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা

  • হিসাবরক্ষণ বা আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • এনজিও, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অথবা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

  • যোগ্য ও দক্ষ নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অতিরিক্ত যোগ্যতা

  • প্রার্থীকে অবশ্যই নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • বাংলা ও ইংরেজিতে হিসাবসংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে।

  • Microsoft Word, Microsoft Excel এবং হিসাবরক্ষণ সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

  • সততা, দায়িত্বশীলতা এবং গোপনীয়তা বজায় রেখে কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • দলগতভাবে কাজ করার দক্ষতা এবং ভালো যোগাযোগ ক্ষমতা থাকতে হবে।

  • প্রয়োজনে সংস্থার মাঠপর্যায়ের অফিস বা প্রকল্প এলাকায় ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে।

বয়স

সর্বোচ্চ ৩৫ বছর
বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন ও সুযোগ-সুবিধা

  • বেতন: আলোচনা সাপেক্ষে।

  • সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, মোবাইল বিল, এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

  • কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পেশাগত উন্নয়নের সুযোগ রয়েছে।

বিশেষ নির্দেশনা

  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

  • নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

  • অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

  • মিশুক কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ কার্যক্রম স্থগিত, পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

  • নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs