Title: কো-অর্ডিনেটর (Micro-Enterprise Loan Management)
Company Name: Modern Development Organization (MDO)
Vacancy: --
Age: 40 to 45 years
Job Location: Bogura, Jamalpur, Natore, Pabna, Sirajganj, Tangail
Salary: Tk. 51800 - 62720 (Monthly)
Experience:
কো-অর্ডিনেটর (Micro-Enterprise Loan Management) প্রধান উদ্দেশ্য হলো সংস্থার মাইক্রো-এন্টারপ্রাইজ/ক্ষুদ্র ব্যবসা ঋণ কার্যক্রমের আওতায় সম্ভাবনাময় উদ্যোক্তা নির্বাচন, ঋণ আবেদন যাচাই, ঋণ প্রস্তাব প্রস্তুত, অনুমোদিত ঋণ যথাযথভাবে বিতরণ, ঋণ-পরবর্তী ব্যবসা পর্যবেক্ষণ এবং ঋণ ঝুঁকি নিয়ন্ত্রণের মাধ্যমে ঋণ পোর্টফোলিওর গুণগত মান ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
· সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাইক্রো-এন্টারপ্রাইজ উদ্যোক্তা চিহ্নিত করা।
· নতুন ব্যবসা ও বিদ্যমান ব্যবসার সম্ভাবনা যাচাই করা।
· ঋণগ্রহীতার ব্যবসায়িক সক্ষমতা, আর্থিক সামর্থ্য ও ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়ন করা।
· সংস্থার ঋণ নীতিমালা অনুযায়ী উপযুক্ত ঋণগ্রহীতা নির্বাচন করা।
· ঋণের আবেদনপত্র যথাযথভাবে গ্রহণ ও প্রাথমিক যাচাই করা।
· জাতীয় পরিচয়পত্র, ছবি, ব্যবসায়িক কাগজপত্র ও অন্যান্য প্রয়োজনীয় দলিল যাচাই করা।
· ঋণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও প্রস্তাবিত ঋণের পরিমাণ যাচাই করা।
· ঋণগ্রহীতার পূর্ববর্তী ঋণ ও দায়-দেনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।
· ঋণগ্রহীতার ব্যবসা সরেজমিনে পরিদর্শন করা।
· ব্যবসার প্রকৃতি, বিনিয়োগ, বিক্রয়, মুনাফা, সম্পদ ও দায়-দেনা যাচাই করা।
· ব্যবসার প্রকৃত মালিকানা ও পরিচালনাকারী ব্যক্তি যাচাই করা।
· ঋণগ্রহীতার বসবাসের ঠিকানা ও ব্যবসায়িক ঠিকানা যাচাই করা।
· প্রয়োজন অনুযায়ী প্রতিবেশী, সরবরাহকারী, ক্রেতা বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা।
· সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঋণ প্রস্তাব প্রস্তুত করা।
· ঋণের পরিমাণ, মেয়াদ, কিস্তির ধরন ও পরিশোধ সক্ষমতা বিশ্লেষণ করা।
· ঋণগ্রহীতার ঝুঁকি ও সম্ভাব্যতা বিবেচনা করে সুপারিশ প্রদান করা।
· ঋণ অনুমোদন কমিটি/কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় নথিসহ প্রস্তাব উপস্থাপন করা।
· অনুমোদিত ঋণের শর্তাবলি ঋণগ্রহীতাকে যথাযথভাবে অবহিত করা।
· অনুমোদিত পরিমাণের বাইরে ঋণ বিতরণ না হওয়া নিশ্চিত করা।
· ঋণের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা।
· ঋণ বিতরণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করা।
· নিয়মিত ঋণগ্রহীতার ব্যবসা পরিদর্শন করা।
· ব্যবসার বিক্রয়, আয়, মুনাফা ও নগদ প্রবাহ পর্যবেক্ষণ করা।
· ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা যাচাই করা।
· ব্যবসায় কোনো নেতিবাচক পরিবর্তন বা ঝুঁকি দেখা দিলে তা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করা।
· দৈনিক/সাপ্তাহিক/মাসিক আদায় লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
· বকেয়া কিস্তির তালিকা প্রস্তুত ও নিয়মিত ফলোআপ করা।
· ঝুঁকিপূর্ণ ও খেলাপি ঋণগ্রহীতাদের পৃথকভাবে পর্যবেক্ষণ করা।
· প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বকেয়া আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
· সম্ভাব্য খেলাপি ঋণ আগাম শনাক্ত করা।
· ঋণগ্রহীতার ব্যবসায়িক ও আর্থিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা।
· ঋণের অপব্যবহার, ব্যবসা বন্ধ, ঠিকানা পরিবর্তন বা অন্যান্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চিহ্নিত করা।
· ঝুঁকি কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।
· ঋণগ্রহীতার সঙ্গে পেশাদার ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখা।
· ঋণগ্রহীতাকে ঋণের শর্ত, কিস্তি ও পরিশোধ ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।
· উদ্যোক্তার ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
· গ্রাহকের অভিযোগ ও সমস্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানে সহযোগিতা করা।
· ঋণগ্রহীতার সকল তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা।
· ঋণ বিতরণ, আদায়, বকেয়া, ব্যবসা পরিদর্শন ও ঝুঁকি সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ করা।
· দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট প্রস্তুত করা।
· সংস্থার MIS/সফটওয়্যারে সঠিক ও সময়োপযোগী তথ্য এন্ট্রি নিশ্চিত করা।
ঋণ ব্যবস্থাপনা অফিসারকে—
· কোনো ঋণগ্রহীতার কাছ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করা যাবে না।
· ঋণ অনুমোদন বা বিতরণে কোনো ধরনের অনৈতিক প্রভাব গ্রহণ করা যাবে না।
· ঋণগ্রহীতার ব্যক্তিগত ও আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে।
· কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন, পরিবর্তন বা ভুলভাবে উপস্থাপন করা যাবে না।
· সংস্থার সকল নীতিমালা, পরিপত্র ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
· ঋণ আদায়ের ক্ষেত্রে মানবিক, সম্মানজনক ও আইনসম্মত আচরণ করতে হবে।
ঋণ ব্যবস্থাপনা অফিসার তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী পরিচালক (এম.এফ) নিকট জবাবদিহি করবেন।
প্রয়োজনে নিম্নোক্ত রিপোর্ট প্রদান করতে হবে:
· দৈনিক ঋণ বিতরণ ও আদায় রিপোর্ট
· বকেয়া ঋণ রিপোর্ট
· ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতা রিপোর্ট
· ব্যবসা পরিদর্শন রিপোর্ট
· মাসিক ঋণ পোর্টফোলিও রিপোর্ট
· নতুন উদ্যোক্তা/ঋণগ্রহীতা সংক্রান্ত রিপোর্ট
· অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা রিপোর্ট