Title: উপজেলা ফিল্ড সুপারভাইজার
Company Name: MediSeba HealthCare Ltd.
Vacancy: --
Age: 25 to 40 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 18500 - 25500 (Monthly)
Experience:
Published: 1-01-01
Application Deadline: 2026-10-23
Education:
ন্যূনতম স্নাতক (অনার্স) ডিগ্রি সম্পন্ন হতে হবে।
- টিম পরিচালনা, টিম ম্যানেজমেন্ট ও ফিল্ড মনিটরিংয়ের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- মার্কেটিং, সেলস ও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Job Content & Responsibilities
কাজের বিবরণ ও দায়িত্বসমূহ:
১. নির্ধারিত উপজেলায় MediSeba-এর সম্পূর্ণ মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা ও তদারকি করা।
২. ১২ জন Health Brand Promoter (HBP) এবং তাঁদের অধীনে ১২ জন Local Health Worker-এর টিম পরিচালনা, ব্যবস্থাপনা ও মনিটরিং করা।
৩. টিমের সদস্যদের কাজ বণ্টন, কর্মপরিকল্পনা তৈরি, দৈনিক কাজ বুঝিয়ে দেওয়া এবং কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা।
৪. উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত Health Point ও অন্যান্য কার্যক্রমের স্থান নিয়মিত ভিজিট করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা।
৫. মাঠপর্যায়ে টিমের উপস্থিতি, কর্মদক্ষতা, কাজের মান ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি মনিটরিং করা।
৬. Health Package, Health Card Book বিক্রয়, গ্রাহক সংগ্রহ এবং MediSeba-এর স্বাস্থ্যসেবাসমূহের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা।
৭. টিমের সদস্যদের কাজের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং কার্যক্রমের মান উন্নয়নে কাজ করা।
৮. দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কার্যক্রমের রিপোর্ট প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া।
৯. নির্ধারিত উপজেলা পর্যায়ে MediSeba-এর সেবা নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা পালন করা।
১০. কোম্পানির নীতিমালা, নির্দেশনা ও নির্ধারিত কর্মপদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ টিম পরিচালনা করা।
প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতা
- সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল ও বিশ্বস্ত হতে হবে।
- টিম পরিচালনা, টিম অ্যারেঞ্জমেন্ট, মনিটরিং এবং নেতৃত্ব প্রদানের সক্ষমতা থাকতে হবে।
- মাঠপর্যায়ে নিয়মিত কাজ করা ও নির্ধারিত পয়েন্টগুলো ভিজিট করার মানসিকতা থাকতে হবে।
- স্টার্টআপ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ইতিবাচক মানসিকতা এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের আগ্রহ থাকতে হবে।
- কোম্পানির নিয়মনীতি মেনে কাজ করার মানসিকতা ও শৃঙ্খলাবোধ থাকতে হবে।
- লক্ষ্যভিত্তিক কাজ, সময়ানুবর্তিতা এবং টিমের মাধ্যমে ফলাফল অর্জনের সক্ষমতা থাকতে হবে।
- স্মার্টফোন ব্যবহার ও প্রয়োজনীয় রিপোর্টিং কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে।
বিশেষ নির্দেশনা
নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত উপজেলার সম্পূর্ণ মাঠপর্যায়ের কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করতে হবে। টিম পরিচালনা, নিয়মিত পয়েন্ট ভিজিট, কার্যক্রম মনিটরিং, কর্মীদের কাজের সমন্বয় এবং কোম্পানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
আমরা এমন একজন সৎ, পরিশ্রমী, অভিজ্ঞ ও দায়িত্বশীল প্রার্থী খুঁজছি, যিনি MediSeba-এর সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করে একটি শক্তিশালী উপজেলা ভিত্তিক টিম গড়ে তুলতে আগ্রহী।
কর্মস্থল: নির্ধারিত উপজেলা
ডিউটি সময়: সকাল ৯টা থেকে বিকেল ৫টা