Title: লন্ড্রি ইনচার্জ
Company Name: Kumudini Hospital
Vacancy: --
Age: At least 30 years
Job Location: Tangail (Mirzapur)
Salary: Negotiable
Experience:
Published: 2026-07-13
Application Deadline: 2026-07-31
Education:
হাসপাতাল লন্ড্রি পরিচালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি মেশিন পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং লন্ড্রি টিম পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
হাসপাতালের রোগীদের পোশাক, ডাক্তার ও নার্সদের অপারেশন থিয়েটারের (OT) অ্যাপ্রন/গাউন, বেডশিট, বালিশের কভার, কম্বল, তোয়ালে, পর্দা এবং অন্যান্য লিনেন যথাযথভাবে সংগ্রহ, শ্রেণিবিন্যাস, ধোয়া, জীবাণুমুক্তকরণ, শুকানো, ইস্ত্রি, ভাঁজ ও সংশ্লিষ্ট বিভাগে সময়মতো সরবরাহ নিশ্চিত করা।
সংক্রমিত লিনেন পৃথকভাবে নিরাপদ পদ্ধতিতে সংগ্রহ, ধোয়া ও জীবাণুমুক্ত করার কার্যক্রম তদারকি করা।
ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন, হাইড্রো এক্সট্রাক্টর, টাম্বল ড্রায়ার, ইস্ত্রি মেশিনসহ সকল লন্ড্রি যন্ত্রপাতি নিরাপদ ও দক্ষতার সঙ্গে পরিচালনা ও তত্ত্বাবধান করা।
লন্ড্রি অপারেটর ও সহায়ক কর্মীদের দৈনন্দিন কার্যক্রম, দায়িত্ব বণ্টন, কর্মদক্ষতা ও শৃঙ্খলা তদারকি করা।
ডিটারজেন্ট, জীবাণুনাশক ও অন্যান্য লন্ড্রি কেমিক্যালের সঠিক ব্যবহার এবং পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা।
লন্ড্রি যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং প্রয়োজনে প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) বিভাগের সঙ্গে সমন্বয় করা।
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (IPC), স্বাস্থ্যবিধি এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা।
লন্ড্রি কার্যক্রম, মেশিন পরিচালনা, লিনেন গ্রহণ ও বিতরণ এবং কেমিক্যাল ব্যবহারের রেকর্ড সংরক্ষণ ও প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা।
হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।