Title: শাখা ব্যবস্খাপক
Company Name: Gram Unnayan Karma (GUK)
Vacancy: --
Age: At most 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 50655 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা
ব্যাচেলর/স্নাতক
স্নাতকোত্তর
অতিরিক্ত যোগ্যতা
বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
জাতীয় পর্যায়ের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে ৬ বছরের কাজের অভিজ্ঞতাসহ শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে।
বহি: ও আভ্যন্তরীন যোগাযোগ, উপস্থাপনা ও আইটি তে দক্ষ হতে হবে।
জব কনটেক্সট: গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩৫ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ২৫ লক্ষ পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গাক দেশের সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন ধরনের আয়বর্ধক ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এছাড়াও সংস্থাটি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গাক বিভিন্ন সামাজিক উদ্যোগ (Social Enterprise) পরিচালনা করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো “জি-গ্যালোর” ও “জি-ফ্যাশন”—যা ইতোমধ্যেই লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। পাশাপাশি গাক চক্ষু হাসপাতাল, গাক শিশু বিকাশ কেন্দ্র (অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান কার্যক্রম) এবং গাক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিআইটি) সহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে সংস্থার কাজের পরিধি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে গাক এর ৩টি চক্ষু হাসপাতালের মাধ্যমে বছরে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার রোগীকে চোখের চিকিৎসা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গাক শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর প্রায় ৫০ হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এছাড়া গাক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিআইটি)-তে প্রায় ২১টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিবছর প্রায় ৫০০ জন প্রশিক্ষণার্থী বাস্তবিক কর্মদক্ষতা অর্জন করছে। এরই ধারাবাহিকতায়, সংস্থার ঋণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চাকরির স্থান:
বাংলাদেশের যে কোন স্থানে
দায়ত্বিাবলীঃ
বার্ষিক পরিকল্পনা তৈরী, বার্ষিক বাজেট প্রণয়ন এবং পরিকল্পনা ১০০% বাস্তবায়ন নিশ্চিত করা।
অধীনস্ত মাঠ কর্মীর মাসে কমপক্ষে ১৫ টি সমিতি পূর্ণ যাচাই নিশ্চিত করা (যথা- কালেকশন সীট ও পাশবই, সাপ্তাহিক রির্পোট তৈরী ইত্যাদি)।
সদস্য ভর্তি, ঋণী, প্রকল্প ও সঞ্চয় ফেরত ১০০% যাচাই নিশ্চিত করা।
সফটওয়ারের মাধ্যমে শাখার সকল প্রকার এমআইএস ও এআইএস রিপোর্ট বিশ্লেষণ করে তদানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা।
যাবতীয় ঋণ সরেজমিনে যাচাই করে অনুমোদনের জন্য এরিয়া ম্যানেজারের নিকট সুপারিশ করা।
ঋণ আবেদন যাচাই বাছাই, ঋণ বিতরণ ও আদায়সহ কর্মী ব্যবস্থাপনা, সাপ্তাহিক, মাসিক আর্থিক প্রতিবেদন ও যাবতীয় হালনাগাদ তথ্য কম্পিউটারে প্রস্তুত নিশ্চিত করা।
শাখার যাবতীয় হিসাব-নিকাশ এবং আর্থিক বিষয়গুলো যাচাইসহ আর্থিক দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা।
শাখা অফিসের সঠিক ব্যবস্থাপনা, দাপ্তরিক ও প্রশাসনিক কর্মকান্ড বাস্তবায়ন, কর্মী সুপারভিশন, মনিটরিং ও মূল্যায়ণ সংক্রান্ত কাজ বাস্তবায়ন নিশ্চিত করা।
অধীনস্থদের কাজের পরিকল্পনা তদারকি, ভ্রমণ বিল অনুমোদন ও জবাবদিহিতা নিশ্চিত করা।
এছাড়াও র্কতৃপক্ষ র্কতৃক প্রদত্ত যে কোন দায়ত্বি সংস্থার র্স্বাথে আপনাকে পালন করতে হবে ।
বেতন ভাতাদি
মাসিক বেতন সর্ব সাকুল্যে ৫০,৬৫৫/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল এবং লাঞ্চভাতাসহ) প্রাপ্য হবেন। ৬ মাসের কর্ম দক্ষতা মূল্যায়ন সন্তোষজনক হলে আপনাকে চাকরিতে নিয়মিত করা হবে।
লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে।
অন্যান্য সুবিধাঃ বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।