Title: ম্যানেজমেন্ট ট্রেইনি
Company Name: Gram Unnayan Karma (GUK)
Vacancy: --
Age: 30 to 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 35000 (Monthly)
Experience:
Published: 2026-05-14
Application Deadline: 2026-06-13
Education:
শিক্ষা জীবনে নূন্যতম ৩টি প্রথম শ্রেণী/বিভাগ থাকতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণদের অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এ দক্ষ হতে হবে।
নেতৃত্ব গুণ, যোগাযোগ দক্ষতা, ইতিবাচক মানসিকতা থাকা আবশ্যক।
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩৫ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ২৫ লক্ষ পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গাক দেশের সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন ধরনের আয়বর্ধক ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এছাড়াও সংস্থাটি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গাক বিভিন্ন সামাজিক উদ্যোগ (Social Enterprise) পরিচালনা করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো “জি-গ্যালোর” ও “জি-ফ্যাশন”—যা ইতোমধ্যেই লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। পাশাপাশি গাক চক্ষু হাসপাতাল, গাক শিশু বিকাশ কেন্দ্র (অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান কার্যক্রম) এবং গাক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিআইটি) সহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে সংস্থার কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ৩টি চক্ষু হাসপাতালের মাধ্যমে বছরে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার রোগীকে চোখের চিকিৎসা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গাক শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর প্রায় ৫০ হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এছাড়া গাক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিআইটি)-তে প্রায় ২১টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিবছর প্রায় ৫০০ জন প্রশিক্ষণার্থী বাস্তবভিত্তিক কারিগরি দক্ষতা অর্জন করছে। এরই ধারাবাহিকতায়, সংস্থার এ সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আমাদের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (MTO) – ডেভেলপমেন্ট প্রোগ্রাম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের ভবিষ্যত দক্ষ প্রোগ্রাম লিডার হিসেবে গড়ে তোলা যায়। এই প্রোগ্রামের মাধ্যমে দ্রুত সফল ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে। পাশাপাশি সংস্থার বিভিন্ন বিভাগ, প্রকল্প, কার্যক্রম ও অঙ্গপ্রতিষ্ঠানসমূহে সংযুক্ত থেকে ম্যানেজমেন্ট পরিচালনা সংক্রান্ত বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করা যাবে।
দায়িত্বসমূহ
শিক্ষানবিশকাল ১ বছরঃ উক্ত সময়ে সংস্থার কর্ম এলাকায় শাখা পর্যায়ে অবস্থান করে ঋণ কার্যক্রমের আওতাভুক্ত ফিল্ড অফিসার, ব্র্যাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং জোনাল ম্যানেজার এর সাথে অথবা সংস্থার চক্ষু হাসপাতালসমূহ বা অন্য যে কোন এন্টারপ্রাইজে সংশ্লিষ্ট সুপারভাইজারের তত্ত্বাবধানে সরাসরি কাজ করতে হবে। এছাড়াও উক্ত মেয়াদে দক্ষতা উন্নয়নে সময়ে সময়ে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে হবে। শিক্ষানবিশকাল সফলভাবে উর্ত্তীর্ণ হলে সংস্থার ঋণ কার্যক্রম বা অন্য কোন এন্টারপ্রাইজ/ সেবামূলক প্রতিষ্ঠানসমূহে নিযুক্ত করা হবে।
বিভাগঃ মাইক্রোফাইন্যান্স/সোশ্যাল এন্টারপ্রাইজ/চক্ষু হাসপাতাল।
শিক্ষানবিশকালে মাসিক সর্বসাকুল্যে বেতন ৩৫০০০/-
সুযোগ-সুবিধাসমূহ
Mobile bill
Salary Review: Yearly
Festival Bonus: 3 (Yearly)
Other benefits as per the organizational policy.