ফিল্ড অফিসার (Field Officer)

Job Description

Title: ফিল্ড অফিসার (Field Officer)

Company Name: CEDAR (Concern for Environmental Development And Research)

Vacancy: 20

Age: At most 35 years

Job Location: Dhaka, Gazipur, Munshiganj, Narayanganj, Narsingdi

Salary: --

Experience:

Published: 2026-03-11

Application Deadline: 2026-04-03

Education:

    • Higher Secondary
    • Bachelor/Honors
  • এইচএসসি/স্নাতক তবে অভিজ্ঞ/অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At most 35 years
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর;

  • পুরুষ/মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন;

  • ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে তবে অনভিজ্ঞ প্রাথীরাও আবেদন করতে পারবেন;

  • কম্পিউটার-এ এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল জানা থাকলে অগ্রাধিকার দেয়া হবে;

  • দৈনন্দিন কর্মদায়িত্ব পালনে অবশ্যই মোটরসাইকেল/বাই-সাইকেল ব্যবহার করতে হবে;

  • সংস্থার যেকোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে;

  • কর্মদক্ষতার উপর দ্রুত পদোন্নতি ও আর্থিক প্রণোদনার সুযোগ রয়েছে।



Responsibilities & Context:

Job Context:

জাতীয় পর্যায়ে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সিডার (কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ), এমআরএ সনদ নং- ০০৯২৯-০৪৩৬৬-০০৩৬১। সংস্থা ১৯৯৩ খ্রিঃ সাল হতে মাইক্রোফিন্যান্স কর্মসূচি, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, বয়স্ক শিক্ষা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সামাজিক বনায়ন, মা-শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম, এইচআইভি/এইড্স প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রমসহ নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার ১৯৯৬ খ্রিঃ সাল হতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমের আওতায় চলমান শাখাসমূহ এবং নতুন শাখা সম্প্রসারণের লক্ষ্যে ফিল্ড অফিসার পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।

কর্মএলাকা : ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জ ও অন্যান্য জেলা।

Job Description:

  • এককভাবে নেতৃত্ব প্রদান;

  • দল গঠন ও পরিচালনা করা;

  • সদস্য অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ;

  • ঋণ প্রকল্প প্রস্তাবনা তৈরি ও উপস্থাপন নিশ্চিতকরণ;

  • সঞ্চয় ও কিস্তি আদায় ও ঋণ বিতরণ করা;

  • বকেয়া আদায় নিশ্চিত করা;

  • নবীন উদ্যোক্তা বাছাই ও তথ্য বিশ্লেষণ;

  • হিসাবপত্র (পাশ বই, লেজার, কালেকশনশীট, ভলিউম রেজিষ্টার) হালনাগাদ রাখা;

  • কমপক্ষে ৩০০-৩৫০ জন সদস্য পরিচালনা করা;

  • সম্ভাব্য সদস্য চিহ্নিতকরণ ও সামাজিক-অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা;

  • সদস্যদের নিয়মিত সাপ্তাহিক/মাসিক সভা আয়োজন ও পরিচালনা করা;

  • ঋণ আবেদন যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করা;

  • ঋণ বিতরণের পর সদস্যদের আয়বর্ধক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা;

  • সদস্যদের সঞ্চয় কার্যক্রমে উদ্বুদ্ধ করা এবং নিয়মিত সঞ্চয় নিশ্চিত করা;

  • ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সদস্যদের কার্যক্রম পরিদর্শন করা;

  • ঝুঁকিপূর্ণ বা সম্ভাব্য খেলাপি ঋণ আগাম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;

  • সদস্যদের প্রশিক্ষণ, সচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করা;

  • নির্ধারিত সময়ের মধ্যে শাখা/উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সকল রিপোর্ট ও তথ্য জমা দেওয়া;

  • ঋণ ও সঞ্চয় সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ডকুমেন্টেশন করা;

  • সংস্থার নীতিমালা অনুযায়ী আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা;

  • মাঠ পর্যায়ে সংস্থার ভাবমূর্তি বজায় রাখা ও সদস্যদের সাথে সুসম্পর্ক রক্ষা করা;

  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য কর্মদায়িত্ব পালন করা;

  • সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা;

  • জেন্ডার সংবেদনশীল হওয়া;

  • সমঅধিকার বিষয়ে একমত পোষণ করা;

  • ঋণের কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;

  • মেয়াদ উত্তীর্ণ খেলাপী ঋণীদের নিকট হতে ঋণের কিস্তি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

Job Nature: পূর্ণকালীন (Fulltime)



Job Other Benifits:

    বেতন-ভাতা:

    • স্নাতক পাস প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবীশকাল মাসিক বেতন সর্বসাকূল্যে ১৮,০০০/- (আঠার হাজার মাত্র) টাকা এবং এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত মাত্র) টাকা। ঋণ কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞ প্রার্থীদের বেতন রিভিউ, দ্রুত পদোন্নতি এবং আর্থিক সুবিধা/প্রনোদনা প্রাপ্তির সুযোগ রয়েছে।

    অন্যান্য সুবিধাদি:

    • চাকুরী স্থায়ীকরণের পর অন্যান্য সুবিধাদি সংস্থার নীতিমালা অনুসারে প্রদান করা হবে। স্থায়ী কর্মকর্তা/কর্মীগণ বাৎসরিক দু’টি উৎসব বোনাস, বাই-সাইকেল/মোটরসাইকেল ঋণ সুবিধা, মূল বেতনের ১০% খাদ্যভাতা, মাঠভাতা, চিকিৎসা ভাতা, প্রনোদনা ভাতা, ফোন বিল, যানবাহন ভাতা, একক আবাসন সুবিধা এবং পিএফ ও গ্রাচুইটিসহ সংস্থা প্রদত্ত অন্যান্য সকল সুবিধাদি প্রাপ্ত হবেন।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs