কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ (Customer Support Executive)

Job Description

Title: কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ (Customer Support Executive)

Company Name: Rahat`s English Care

Vacancy: --

Age: 20 to 36 years

Job Location: Dhaka (Mirpur 1)

Salary: Tk. 10000 - 15000 (Monthly)

Experience:

  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): Coaching Center, Educational Technology (Edtech) Startup
  • Freshers are also encouraged to apply.


Published: 2026-02-14

Application Deadline: 2026-03-16

Education:
    • HSC


Requirements:
  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): Coaching Center, Educational Technology (Edtech) Startup
  • Freshers are also encouraged to apply.


Skills Required: COMPUTER OFFICE MANAGEMENT

Additional Requirements:
  • Age 20 to 36 years


Responsibilities & Context:

রাহাত'স ইংলিশ কেয়ার (Rahat's English Care) মিরপুর ১, ঢাকায় অবস্থিত একটি স্বনামধন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট। আমরা দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে অনলাইন এবং অফলাইন ব্যাচের মাধ্যমে হাজারো শিক্ষার্থীকে স্পোকেন ইংলিশ (Spoken English) এবং আইইএলটিএস (IELTS) কোর্সে দক্ষ করে তুলছি। শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করে তাদের গ্লোবাল ক্যারিয়ার গঠনে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের টিমের জন্য আমরা ৫ জন দক্ষ ও পরিশ্রমী সদস্য খুঁজছি।

পদের নাম: কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ (Customer Support Executive)

খালি পদের সংখ্যা: ৫,

কাজের ধরণ: ফুল টাইম.

কাজের বিবরণ ও দায়িত্বসমূহ: আমরা স্মার্ট, পরিশ্রমী এবং ভালো যোগাযোগ দক্ষতাসম্পন্ন কয়েকজন ‘কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ’ খুঁজছি। আপনার প্রধান কাজ হবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা এবং আমাদের কোর্স সম্পর্কে তাদের বিস্তারিত জানানো।

  • কোর্স কাউন্সিলিং ও সেলস: অফিসে আগত বা ফোনে যোগাযোগ করা শিক্ষার্থীদের আমাদের স্পোকেন ইংলিশ ও IELTS কোর্স সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলা এবং তাদের ভর্তি নিশ্চিত করা (অফলাইন ও অনলাইন)।

  • সোশ্যাল মিডিয়া সাপোর্ট: ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল চ্যানেলে শিক্ষার্থীদের মেসেজ ও কমেন্টের দ্রুত ও সঠিক উত্তর দেওয়া।

  • স্টুডেন্ট সাপোর্ট: ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসের সময়সূচী, জুম লিংক বা অন্য কোনো টেকনিক্যাল সমস্যায় তাৎক্ষণিক সমাধান দেওয়া।

  • রিলেশনশিপ ম্যানেজমেন্ট: শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের নিয়মিত ফলো-আপ করা।

শিক্ষাগত যোগ্যতা:

  • ন্যূনতম এইচ.এস.সি / স্নাতক বা সমমান (যে কোনো বিষয়ে)।

  • ইংরেজি ও বাংলায় শুদ্ধ উচ্চারণে কথা বলার দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা:

  • কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে (বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, বাংলা টাইপিং এবং গুগল শিট/এক্সেল-এর বেসিক জ্ঞান)।

  • ধৈর্য ধরে মানুষের কথা শোনার মানসিকতা এবং সুন্দর বাচনভঙ্গি।

  • সেলস বা কাস্টমার সাপোর্টে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারেন।

বেতন ও সুযোগ-সুবিধা:

  • বেসিক স্যালারি: ১০,০০০ - ১৫,০০০ টাকা (মাসিক) - যা আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

  • সেলস ইনসেন্টিভ: আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ। আপনি যত বেশি সেলস করতে পারবেন, তত বেশি ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে।

  • বোনাস: বছরে ১টি ফেস্টিভ্যাল বোনাস।

  • সাপ্তাহিক ছুটি: ১ দিন (আলোচনা সাপেক্ষে)।

  • কাজের সময়: সকাল ৯:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত।

কর্মস্থল: মিরপুর ১, ঢাকা।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Sales Representative (SR)

Similar Jobs